ডেস্ক রিপোর্ট: আলেক্সিস সানচেজের হ্যাটট্রিকের কল্যাণে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে ফিরল আর্সেনাল। মেসুত ওজিলের সূচনা গোলটির পর মাঠে বল পায়ে জ্বলে উঠেছিলেন সানচেজ। চিলির এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক গোল শেষে ওয়েস্ট হ্যামের গোল পোস্টে শেষ বলটি পাঠায় আর্সেনালের অপর ফরোয়ার্ড অ্যালেক্স চেম্বারলিন। এবারের প্রিমিয়ার লিগে আর্সেনালের এটা নবম জয়। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেন উইঙ্গারের দলটি। এর আগে দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে ৩-১ গোলে হারানো চেলসি ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ওয়েস্ট হ্যামের মাঠে ২৪ মিনিটে প্রথম গোল করেন…
Read MoreYear: 2016
রাজধানীতে গৃহবধূর লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: রাজধানীর আদাবর এলাকা থেকে কাকলী খাতুন (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে আদাবর থানা পুলিশ। কাকলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনা আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। আদাবর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, কাকলী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর স্বামী খবর দেন। সেই খবরের পরিপ্রেক্ষিতে বাসা থেকে কাকলীর লাশ উদ্ধার করা হয়। এসআই আরো জানান, মৃত নারীর স্বামী দীপ্ত টিভির ক্যামেরাপারসন হিসেবে কর্মরত। তিনি নিজেই থানায়…
Read Moreপ্রথা ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপ
ডেস্ক রিপোর্ট: ১৯৭৯ সালে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ব্যক্তি তাইওয়ানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেননি। সেই প্রথা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। সরাসরি কথা বলেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে। শুক্রবার স্থানীয় সময় ফোনে কথা বলেন দুই প্রেসিডেন্ট। ট্রাম্পের অন্তর্বর্তীকালীন দল জানিয়েছে, ফোনালাপে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের বিষয়ে নজর দেন দুই প্রেসিডেন্ট। তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এই আলাপন চীনকে ক্ষুব্ধ করতে পারে। কারণ, চীন তাইওয়ানকে বিচ্ছিন্নতাকামী প্রদেশ মনে করে। ফোনালাপের বিষয়ে এক টুইটে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায়…
Read Moreটঙ্গীতে ১০ বস্তা ফেনসিডিলসহ ট্রাকচালক আটক
ডেস্ক রিপোর্ট: গাজীপুরের টঙ্গী বাজার এলাকা থেকে ১০ বস্তা ফেনসিডিলসহ আজাহার হোসেন (২৮) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আজাদের বাড়ি যশোরের ঝিকরগাছায় বলে জানা গেছে।গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি মো. সাখাওয়াৎ হোসেন জানান, রাত ১১টার দিকে ট্রাফিক সার্জেন্ট মো. মারুফ টঙ্গী বাজার এলাকায় একটি ট্রাক (পাবনা-ট-০২-০০৮৩) থামান। এরপর ট্রাকটিতে তল্লাশী চালিয়ে ১০ বস্তা ও একটি কার্টনে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়। মিতু/বিবি নিউজ/৩৯৭
Read Moreচুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থী সদস্য আটক
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) নেতা রুস্তম আলীকে (৩৬) আটক করেছে র্যাব। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের হায়দারপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে র্যাব একটি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এরপর রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের একটি টিম চুয়াডাঙ্গা সদর উপজেলার হায়দারপুর এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে হায়দারপুর গ্রামের মাঠ থেকে আটক করা হয় আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের আব্দুল গফুরের…
Read Moreপ্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক সংবাদ সম্মেলনে তাঁর সদ্য সমাপ্ত হাঙ্গেরি সফরের ফলাফল তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে একথা বলেন। শেখ হাসিনা হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডার’র আমন্ত্রণে গত ২৭ থেকে ৩০ নভেম্বর চার দিনের দ্বিপক্ষীয় সফরে হাঙ্গেরি যান পাশাপাশি বুদাপেস্ট ওয়াটার সামিট-২০১৬তে অংশ নেন। মিতু/বিবি নিউজ/ ৩৯৫
Read More‘রইস’-এর আগমনবার্তা শাহরুখের
ডেস্ক রিপোর্ট : তাঁর ‘রইস’ অবতার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা৷ তিনি তা জানেন৷ আর জানেন বলেই বাদশাহী মেজাজেই দিলেন আগমন বার্তা৷ সেই সঙ্গে এই নতুন টিজার রিলিজ করে এও জানিয়ে দিলেন, এখনও সিনেমার প্রচারের ক্ষেত্রে তিনিই বলিউডের কিং খান৷৭ ডিসেম্বর সকাল এগারোটায় মুক্তি পাবে ‘রইস’-এর ট্রেলার৷ সঙ্গে নয়া টুইস্ট৷ টেক-স্যাভি শাহরুখ এবার সরাসরি কথা বলবেন নিজের ‘ফ্যান’-দের সঙ্গে৷ শুনবেন তাঁদের প্রশ্ন, উত্তরও দেবেন লাইভ চ্যাটের মাধ্যমে৷ ইউএফও স্ক্রিনের মাধ্যমে পাওয়া যাবে এই সুযোগ৷ তার আগেভাগে ফ্যানকুলকে নিজেদের প্রশ্ন সাজিয়ে রাখতে বলে রাখলেন বলিউড বাদশা৷ …
Read Moreযশোরে বন্দুকযুদ্ধে যুবক নিহত
ডেস্ক রিপোর্ট : যশোরে সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বুধবার গভীর রাতে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় দু’দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান,…
Read Moreবিচারক বিধিমালা : ৭ দিন সময় পেল সরকার
ডেস্ক রিপোটর্: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন করে তা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আবারো এক সপ্তাহ সময় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৮ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল দেশে নেই। গেজেট প্রকাশ করতে আমাদের দুই সপ্তাহ সময় প্রয়োজন। আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন। এর আগ গত ২৪ নভেম্বর বিচারক বিধিমালার গেজেট প্রকাশ করতে আজ বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ।গত ৭ নভেম্বর বিচারকদের চাকরির…
Read Moreতেল ফুরিয়ে যাওয়ায় কারণেই ব্রাজিলের বিমান বিধ্বস্ত!
ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের একটি ক্লাব ফুটবল দল নিয়ে কলম্বিয়ায় গিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা ৭১ জনে দাঁড়িয়েছে। বিমানে আরোহী ছিলেন ৭৭ জন। চারজনের যাওয়ার কথা থাকলেও যাননি। এই দুর্ঘটনার তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেল ফুরিয়ে যাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে কোনো কোনো বিশেষজ্ঞ ধারণা করছেন, বৈদ্যুতিক ব্যবস্থায় ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। বিবিসি জানিয়েছে, ব্রাজিলের ফুটবল ফেডারেশন সাতদিনের শোক ঘোষণা করেছে। এই সাতদিন ব্রাজিলে সমস্ত ফুটবল বন্ধ থাকবে। সরকারও তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। মঙ্গলবার ট্রেনিং শুরুর আগে রিয়েল মাদ্রিদ এবং বার্সিলোনা…
Read More