চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীর সেগুন বাগান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন মহিলা বলে জানা গেছে। মালুমঘাট পুলিশ ফাঁড়ির এসআই জামাল উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখি একটি যাত্রীবাহী বাস ফাঁসিয়াখালী সেগুন বাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে ম্যাজিক গাড়ির ৫ যাত্রী নিহত হয়। নিহতদের…
Read MoreYear: 2016
মজিবুর রহমান ফকির একজন মানবদরদী রাজনৈতিক নেতা ছিলেন : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মরহুম মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ফকির একজন ডাক্তারই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবদরদী রাজনৈতিক নেতা ও সমাজসেবক। ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে আজ সংসদে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, মজিবুর রহমান ফকির একজন মানব দরদী ডাক্তার হিসেবে তার এলাকায় প্রতিষ্ঠিত ক্লিনিকে বিনাপয়সায় মানুষকে স্বাস্থ্যসেবা দিতেন। তিনি মাটি ও মানুষের সাথে একাত্ম হয়ে কাজ করতেন। তিনি বলেন, মজিবুর রহমান ফকির তার নির্বাচনী এলাকায় এতটাই জনপ্রিয় ছিলেন যে, তাকে যতবার মনোনয়ন দেয়া হয়েছে ততবার তিনি নির্বাচিত হয়েছেন।…
Read Moreমে দিবসের অর্জন ৮৫ ভাগ মানুষের কাছে পৌঁছায়নি
বিশ্বজুড়ে আজ উদযাপিত হচ্ছে মহান মে দিবস। শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় পহেলা মে দিনটিকে। কিন্তু মহান মে দিবসের মূল যে অর্জন বা চেতনা সেটি বাংলাদেশের ৮৫ ভাগ মানুষের কাছে পৌঁছায়নি। বাংলাদেশে শ্রম অধিকার নিয়ে কাজ করে যেসব সংগঠন তারা এমনটাই বলছে। কারণ কৃষিকাজ, গৃহ শ্রমিক, দিনমজুরদের মত যারা অ-প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজে শ্রম দিচ্ছেন, তারা সব ধরনের শ্রম আইনের বাইরে। ফলে তাদের মিলছে না কোনোধরনের অধিকারই। বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছে বিলস। প্রতিষ্ঠানটির সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন,বাংলাদেশের…
Read Moreক্যানসার রোগীদের পাশে ইমরান হাশমি
কিছুদিন আগেই বলিউডের অভিনেতা ইমরান হাশমির লেখা প্রথম বইটি প্রকাশিত হয়েছে। ক্যানসার আক্রান্ত পুত্র আরিয়ানকে সারিয়ে তুলতে এই রোগের বিরুদ্ধে তাঁদের দুজনের যুদ্ধের যে অভিজ্ঞতা; সেই কাহিনি নিয়েই এ বই। অসুস্থ ছেলেকে নিয়ে কঠিন এক সময় পার করতে হয়েছিল ইমরানকে। তিনি জানেন এই সময়টা কী দুঃসহ। তাই এই বই থেকে যে আয় হবে, তা ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দান করবেন বলেই ঠিক করেছেন এ অভিনেতা। ২০১৪ সালে ইমরানের ছয় বছর বয়সী ছেলের ক্যানসার ধরা পড়ার পর তাঁদের পরিবারকে যে ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে, তা-ই উঠে এসেছে ‘দ্য কিস…
Read Moreজাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি/ ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার পূর্বে প্রকাশিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ২৮ এপিলের পরিবর্তে ১৭ মে মঙ্গলবার হতে শুরু হবে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। কোন কারণ দর্শানো ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরিবর্তিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd)-এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়। দিয়া ইসলাম/ ১৩
Read Moreআরো ভুটানি শিক্ষার্থীকে পড়াশুনার সুযোগ দেয়ার জন্য ভুটানের পররাষ্ট্র মন্ত্রীর আহ্বান
ভুটানের পররাষ্ট্র মন্ত্রী লিয়ানপো ধামছো দর্জি রংপুর বেসরকারি মেডিক্যাল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আরো বেশী ভুটানি শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেয়ার আহবান জানিয়েছেন। বুড়িমারী উদ্ভিদ নিরোগ নির্ণয় কেন্দ্রের সম্মেলন কক্ষে তার সৌজন্যে আয়োজিত এক চা-চক্রে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। ভুটানের পররাষ্ট্র মন্ত্রী লিয়ানপো ধামছো দর্জি রংপুরে দু’দিনের সরকারি সফর শেষে আজ বুড়িমারী স্থলবন্দর হয়ে নিজ দেশে ফিরে গেছেন। বাংলাদেশে নিযুক্ত ভুটান দূতাবাসের কাউন্সিলর মি. ইয়নপেন গেইমথ, ভুটানের পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা জিগমে পেন ঝিং, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, বুড়িমারী স্থলবন্দরের সহকারী কমিশনার হুমায়ুন হাফিজ, প্রাইম মেডিকেল কলেজের ভাইস…
Read Moreমার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তাসহ ২ জন খুন
রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা ও তার এক বন্ধুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত জুলহাস মান্নান ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের প্রটোকল কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় মান্নানের বন্ধু তন্ময়ও নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, কলাবাগানের আসিয়া মঞ্জিল এর দ্বিতীয় তলায় থাকতেন জুলহাস। ওই বাড়ির নিরাপত্তা রক্ষী পারভেজ হামলায় আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ওই বাড়িতে দায়িত্ব পালন করছিলেন আরেক নিরাপত্তা কর্মী সুমন। পারভেজকে তিনিই হাসপাতালে নিয়ে যান। সুমন গণমাধ্যমকে জানান, পাঁচ থেকে…
Read Moreমুস্তাফিজের জন্য বাংলা শেখার ধুম!
সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কদিন আগেই টুইটারে লিখেছিলেন, ‘মুস্তাফিজের জন্য বাংলাটা শিখতেই হবে আমাকে! আমি গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম ফিজের (মুস্তাফিজ) জন্য। চেষ্টা করছি কীভাবে বাংলা শিখতে হয়।’ শুধু ওয়ার্নারই নন, দলটির কোচ টম মুডি এখন টুইটারে বাংলায় টুইট করেছেন। তেমনি দলটির মেন্টর ভি ভি এস লক্ষ্মণও টুইটারে মুস্তাফিজের প্রশংসা করেছেন বাংলায়! তাই এখন বলতেই হচ্ছে, মুস্তাফিজের সৌজন্যে বাংলাও এখন ক্রিকেট বিশ্বে বেশ আলোচিত হচ্ছে। আইপিএলে তাই মুস্তাফিজের দলের অনেকেই বাংলা শেখার চেষ্টাও করছেন। হায়দরাবাদের অনেক অবাঙালি সমর্থকও এখন বাংলায় এক-দুটি শব্দ পোস্ট করার দিকে ঝুঁকছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচসেরার…
Read Moreশিগগিরই ম্যালেরিয়া নির্মূলে সক্ষম হব : নাসিম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ম্যালেরিয়া নির্মূলের পথে বাংলাদেশ অনেকখানি এগিয়ে গেছে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশকে সম্পূর্ণভাবে ম্যালেরিয়া মুক্ত করা সম্ভব হবে। তিনি সোমবার ঢাকায় সচিবালয়ের অফিস কক্ষ থেকে ভিডিও কনফারেন্সযোগে চট্টগ্রামের ফৌদারহাটের ইন্সটিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন-এ অনুষ্ঠিত ‘বিশ্ব ম্যালেরিয়া দিবস’ এর কর্মসূচি উদ্বোধন কালে একথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকও এসময় ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহিদ হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সহযোগী ও বেসরকারি সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ এবং…
Read Moreদেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র গুপ্ত হত্যাকান্ডে লিপ্ত : প্রধানমন্ত্রী
কলাবাগানের জোড়া খুনের মত বিভিন্ন হত্যাকান্ডের জন্য বিএনপি-জামায়াত চক্রকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে এই চক্র ‘গুপ্ত হত্যাকান্ড’ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ধরনের হত্যাকান্ডের পেছনে কারা রয়েছে সবাই তা জানে। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র এ ধরনের নানা গুপ্ত ও জঘন্য হত্যাকা- চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত চক্র ৫ জানুয়ারির নির্বাচনের আগে সমাজবিরোধী কর্মকান্ডে জড়িত ছিল। কিন্তু তাদের আন্দোলন নির্বাচন বানচাল করতে ব্যর্থ হয়। তাই তারা এ ধরনের গুপ্ত হত্যা চালিয়ে যাচ্ছে। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে…
Read More