নৈতিকতা বজায় রাখার জন্য প্রকৌশলীদের প্রতি রাষ্ট্রপতির আহবান

রাষ্ট্রপতি আবদুল হামিদ অবকাঠামো উন্নয়ন খাতে কাজের মান নিশ্চিত করতে ভূমিকা পালন করার জন্য প্রকেশলীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ত্রুটিপূর্ণ নি¤œ মানের রাস্তা ও ভবন নির্মাণ কেবল জনগণের অর্থের অপচয়ই নয় বরং এতে জনগণের ভোগান্তি বৃদ্ধি পায়। দায়িত্ব পালনকালে নৈতিকতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, নৈতিকতা থেকে বিচ্যুতি কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানই বরং গোটা দেশই ক্ষতিগ্রস্ত হয়। আজ এখানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চত্বরে আইইবি’র ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি এ কথা বলেন । আইইবি সভাপতি ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভুইয়া, সাধারণ সম্পাদক মো. আবদুস সবুর এবং আইইবি ঢাকা…

Read More

সরকারি খরচে আইনী সহায়তা পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬২৯ জন

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬২৯ জন অসমর্থ বিচারপ্রার্থী। সংস্থার ওয়েবসাইটে সরকারি আইনি সেবা গ্রহিতার এ তথ্য ও পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। ‘আইনগত সহায়তা প্রদান আইন’Ñ অনুযায়ী গঠিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে সারাদেশে ২০০৯ সালে ৯হাজার ১৬০ জন, ২০১০ সালে ১১ হাজার ২৬৬ জন, ২০১১ সালে ১২ হাজার ৫৬৮ জন, ২০১২ সালে ১৫ হাজার ৪৫০ জন, ২০১৩ সালে ১৯ হাজার ৪৯৩ জন ,২০১৪ সালে ২৫ হাজার ২৮৩ জন এবং ২০১৫ সালে ৩০…

Read More

ব্যালটে সিলসহ ৬ প্রিজাইডিং অফিসার আটক

ভোট শুরুর আগেই ব্যালট পেপারে সিল মারার অভিযোগে পুলিশ নির্বাচনের দায়িত্বে থাকা ৬ কর্মকর্তাকে আটক করেছে।এছাড়া একই অভিযোগে শেরপুরে এক প্রিজাইডিং অফিসারকে কারাদণ্ড এবং কুষ্টিয়ায় আরেক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। চতুর্থ ধাপের নির্বাচনে দেশের ৭০৩ ইউনিয়ন পরিষদে শনিবার ভোট হচ্ছে। সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটের আগেই মধ্যরাতে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের যুগীরহাট কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে পুলিশ ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ ৫ জনকে আটক করেছে। আটকরা হলেন- প্রিজাইডিং অফিসার মোবারক হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার তাজুল ইসলাম ও ওসমান আলী…

Read More

বিশ্ব অর্থনীতি আশানুরূপ বাড়েনি : ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি আমাদের আশা পূরণ করতে পারেনি। যেভাবে বাড়ার কথা ছিল সেভাবে বাড়েনি। এজন্য তিনি মার্কিন কংগ্রেসকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং রুমে দেয়া বক্তব্যে এ কথা বলেন। তিনি যুক্তরাষ্ট্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আর্থিক অপরাধীদের ধরতে প্রয়োজনীয় আইন পাস করতেও কংগ্রেসের প্রতি আহ্বান জানান। সুত্র-রয়টার্স। দিয়া ইসলাম / ৩৩

Read More

ব্যারিকেড ভেঙে সংসদের পথে মিছিল : সোনিয়া-রাহুল-মনমোহন গ্রেফতার

ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ গ্রেফতার হয়েছেন। পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগোনোয় তাদের গ্রেফতার করা হয়। গণতন্ত্র বাঁচানোর দাবিতে সনিয়া-মনমোহনের নেতৃত্বে নয়াদিল্লীর রাজপথে শুক্রবার পদযাত্রার ডাক দিয়েছিল কংগ্রেস। সংসদ ভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল মিছিলের। কিন্তু পুলিশ মাঝপথে ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেয়। সোনিয়ার নেতৃত্বে সেই ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগোতে থাকে মিছিল। তখনই আটক করা হয় সোনিয়া ও রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। বিজেপি সরকারের বিরুদ্ধে ‘গণতন্ত্র হত্যা’র অভিযোগ করে ‘গণতন্ত্র রক্ষা’র মিছিল বের করে কংগ্রেস। নেতৃত্বে ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং,…

Read More

নবীগঞ্জে মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ে মাদক দুর্নীতি ও ইভটিজিং বিরোধী সেমিনার অনুষ্টিত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ), ( ০৫ মে ) : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার সকালে মাদক,দুর্নীতি ও ইভটিজিং এর বিরোদ্ধে সচেতনতা মূলক সেমিনার অনুষ্টিত হয়েছে। সেমিনারে সভাপতিত্ব করেন ইউপি সদস্য সিরাজ মিয়া। পরিচালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার শাহান শাহ লিমন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিত সিংহ। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন,কবি ও গবেষক আফতাব আল মাহমুদ,ছড়াকার ও বর্ণমালা সাহিত্য পরিষদেও সভাপতি এস এম সাজ্জাদ। বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী নুরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলাম চৌধুরী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক…

Read More

সন্ত্রাস ও উগ্রপন্থা মোকাবেলায় বাংলাদেশ ও কুয়েত একযোগে কাজ করবে

 বাংলাদেশ ও কুয়েত সন্ত্রাস ও উগ্রপন্থাকে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে একযোগে কাজ করার বিষয়ে একমত হয়েছে। এছাড়াও দুটি দেশ অর্থনীতি, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, জনশক্তি রফতানি, সামরিক ও আইসিটি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ ও কুয়েতের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ কুয়েতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশী পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে দুই দেশের প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট সময়কাল একান্ত বৈঠকে মিলিত হন। পরে…

Read More

নিজামির ফাঁসির আদেশ বহাল : রিভিউ আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার,  ০৫ মে : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের রায় আজ ঘোষণা করা হয়। রায়ে রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল রেখেছে আদালত। গত মঙ্গলবার শুনানি শেষে এ দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সর্বোচ্চ আদালতে শুনানি করেন আসামিপক্ষে নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২৯ মার্চ ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনটি…

Read More

শাহজালালে আবার সোনার ডিম প্রসব করলেন যুবক

 শাহজালালে আবার স্বর্ণ ডিম্ব প্রসব করলেন ৩২ বছরের ৫.৬ ফুট লম্বা এক যুবক। পরপর ৩টা সবুজ প্যাকেটে মোড়ানো প্রতিটি ১০০ গ্রাম করে ৬টি সোনার বার নিজেই প্রসব করলেন খুলনার নুর আলম নামের এই যাত্রী। বাবার নাম মো জাকির খান, পাসপোর্ ট নং BB 0750750। তিনি মালয়েশিয়া থেকে রাত ১২.৩০ টায় শাহজালালে ওডি১৬২ যোগে অবতরণ করেন। বেল্ট নং ৬ থেকে ব্যাগ নিয়ে আনমনে বের হচ্ছিলেন নুর আলম। তিনি টের পাননি, বেরসিক শুল্ক গোয়েন্দার দল তাকে নজরদারি করছে। শনাক্ত হওয়ার পর স্বাভাবিক হাওয়ার চেষ্টা। প্রতিবাদ করেন জিজ্ঞাসাবাদ দিয়া ইসলাম/৮৯

Read More

সাভার প্রেসক্লাবের সভাপতি তুহিন সম্পাদক মিঠুন

 সাভার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও জাগ্রত কণ্ঠের সম্পাদক তুহিন খান ও সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৭১ টিভি ও দৈনিক ভোরের ডাকের সাভার প্রতিনিধি মিঠুন সরকার। নির্বাচনে মোট ৪৯ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে ২৩ জন প্রার্থী লড়েছেন। সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তায়েফুর রহমান ও আজকালের খবরের সাভার প্রতিনিধি আরিফুর রহমান উভয়ে ২৬ ভোট পেয়ে নির্বাচিত…

Read More