প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যপ্রাণী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্বসম্প্রদায়কে আরো এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি এ আহবান জানান। বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি পাবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে এবং বাড়তি জনসংখ্যার কারণে পরিবেশের উপর অতিরিক্ত চাপ পড়ছে উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যার আধিক্য এবং মানুষের অপরিণামদর্শী ক্রিয়াকলাপের ফলে ঝুঁকিসঙ্কুল হয়ে উঠছে পরিবেশ ও প্রতিবেশ। এর ফলে বৈশ্বিক উষ্ণতা ও পৃথিবীর জলভাগের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বদলে যাচ্ছে জলবায়ুর গতিপ্রকৃতি। বন্যপ্রাণীর বেআইনি ব্যবসার…
Read MoreYear: 2016
ছেলেকে ফেলে আসার জন্য ক্ষমা চাইলেন নিষ্ঠুর বাবা
জাপানে সাত বছর বয়সী এক ছেলে সন্তানের বাবা তার সন্তানকে ফেলে আসার জন্য শুক্রবার ক্ষমা চেয়েছেন। তার সন্তান নিরাপদ অবস্থায় উদ্ধার হওয়ার পর তিনি ক্ষমা চাইলেন। শাস্তি হিসেবে বাবা-মা তাদের সন্তানকে পার্বত্য বনভূমি এলাকায় ফেলে আসায় শিশুটি প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিল। ইয়ামাতো তানুকার চিকিৎসার জন্য তাকে যে হাসপাতালে রাখা হয়েছে সেই হাসপাতালের বাইরে তার বাবা সাংবাদিকদের বলেন, ‘আমার বাড়াবাড়িমূলক কাজের জন্য আমাদের ছেলেকে কষ্টকর সময় কাটাতে হয়েছে।’ উদ্ধার কর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘তার স্কুলের লোকদের ও উদ্ধার অভিযানে অংশ নেয়া লোকজনকে আমি যে সমস্যায় ফেলেছি সেজন্য…
Read Moreভূমধ্যসাগরে ১০৪ মৃতদেহ উদ্ধার
ভূমধ্যসাগরে লিবিয়া ও গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে দুটি ডুবন্ত নৌযান থেকে ১০৪ মৃতদেহসহ ৩৪২ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে ইতালি ও গ্রিসের কোস্টগার্ড মৃতদেহ এবং জীবিতদের উদ্ধার করে। গ্রিসের কোস্টগার্ডের বরাতে রয়টার্স জানায়, দুটি বড় মাছ ধরার নৌকায় করে কমপক্ষে ৯০০ অভিবাসীকে বহন করা হচ্ছিল। কিন্তু ক্রিটের উপকূলে ঝড়ো হাওয়ায় দুটি নৌযান ডুবে যায়। ডোবার সময় নৌকা দুটির অবস্থান ছিল গ্রিসের উপকূল থেকে ৭৫ মাইল দক্ষিণে। এদিকে বিবিসি জানিয়েছে আজ সকালে পাঁচটি বাণিজ্যিক জাহাজ, দুটি কোস্টগার্ড এবং গ্রিস বিমানবাহিনীর একটি বিমান এই ‘বিপুল সংখ্যক’ অভিবাসীকে উদ্ধারে…
Read Moreঈদে শাহানা’র একাধিক মিউজিক ভিডিও
কণ্ঠশিল্পী শাহানা কাজী ঈদে নতুন একাধিক গানের ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। কানাডার টরেন্টোতে বসবাসরত এ শিল্পী সেখানে নিয়মিত গান করে যাচ্ছেন। আর এবার একাধিক ভিডিও প্রকাশ করছেন তিনি। এ প্রসঙ্গে শাহানা বলেন, কানাডার টরেন্টো থেকে গত বছর আমার ‘ভালোবাসার কথা’ শীর্ষক বাংলা গানের প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। কবির বকুলের লেখা এ গানগুলো থেকে কিছু গানের ভিডিও শ্রোতাদের জন্য তৈরি করেছি। এরমধ্যে ‘অনুশোচনা’, ‘আমি সেই দিন’সহ শিরোনামের গানটির ভিডিওসহ বেশ কিছু ভিডিও ঈদের আগে কানাডার ব্লুসম মিউজিকের ব্যানারে প্রকাশ হবে। আশা করি সবার ভালো লাগবে। সুদূর কানাডা থেকে…
Read Moreঢাকা-আরিচা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাভারের নবীনগর থেকে ঢাকা-আরিচা মহাড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত দুই লেনের মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এর সম্ভাব্য যাচাইয়ের কাজ করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। গতকাল শুক্রবার দুপুরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সড়ক ও জনপথের নবনির্মিত পরিদর্শন বাংলো ‘পদ্মা যমুনা’র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। চলতি বছরের বাজেট নিয়ে বিএনপির তিক্রিয়ায় মন্ত্রী বলেন, সরকার বিরোধীরা সব সময়ই বাজেটকে গণবিরোধী হিসেবে আখ্যায়িত করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের…
Read Moreপিরোজপুরে বিএনপি এজেন্টকে মারধর
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে বিএনপি প্রার্থীর এজেন্ট আবুল বাশার মাহবুবকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে ইউনিয়নের ২নং বরজারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রার্থীর সমর্থকরা তাকে মারধর করেন। পরে সাংবাদিক ও অন্যান্যদের হস্তক্ষেপে মাহবুব আবারো কেন্দ্রে প্রবেশ করতে সক্ষম হন।
Read Moreশাহজালালে বিমানবন্দরে ৮ স্বর্ণের বার উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ৮টি স্বর্ণের বার (৮০০ গ্রাম) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। ঢাকা কাস্টমস’র সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ‘শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে বিমানের বিজি ০৮৭ ফ্লাইটটি মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রী মো: কামালের কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা পুলিশ। কামালের বাড়ী কুমিল্লায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।
Read Moreশেষ ধাপে ৭১০টি ইউপিতে ভোট গ্রহণ শুরু
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ষষ্ঠ ও শেষ ধাপে ৬৯৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর এর মধ্য দিয়েই সম্পন্ন হবে ইউপি নির্বাচন। অবশ্য স্থগিত হওয়া কয়েকটি ইউপিতে ভোটগ্রহণ পরে অনুষ্ঠিত হবে। শেষ ধাপে আওয়ামী লীগের ২৮ চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ইউপি নির্বাচনে এখন পর্যন্ত ১১০ জনের বেশি মারা গেছে এবং আট হাজারের বেশি লোক আহত হয়েছে। নিহতদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। পর্যবেক্ষকরা বলছেন, চলমান ইউপি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচন ছিল। তাই শনিবারের নির্বাচন নিয়েও শঙ্কা রয়েছে।…
Read Moreফ্রান্স ও জার্মানিতে বন্যা : ৫ জনের প্রাণহানি
ফ্রান্স ও জার্মানিতে বুধবার বন্যায় অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ এ কথা জানায়। উদ্ধারকারী দল বেভারিয়ান শহর সিমবাচ এম ইনে ৩ জনের লাশ উদ্ধার করে। এরা একটি ঘরের ভেতর আটকা পড়েছিল। এছাড়া জল¯্রােতের কাছে এক নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ফ্রান্সের মধ্যাঞ্চলে ৮৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। ফ্রান্স ও জার্মানির অনেকগুলো শহর পানিতে তলিয়ে গেছে। লোকজনকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনে পানি আরও বাড়বে। বন্যায় অনেক ক্ষয়ক্ষতির আশংকাও করা হচ্ছে। জার্মানির দক্ষিণাঞ্চলে আরো ঝড় ও বজ্রপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। নদীর পানিও আরো বাড়বে বলে…
Read Moreপ্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা : বাজেট বক্তৃতা- ২০১৬-১৭
২ জুন : প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রা । এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় সংসদে বাজেট বক্তৃতা- ২০১৬-১৭ শুরু হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সংসদে আসেন। ষ্পিকার শিরিন শারমীন চৌধুরী আসন গ্রহন করলে কোরান তেলওয়াতের মাধ্যমে শুরু হয় সংসদ অধিবেশন। যথাক্রমে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬ – ১৭ বাজেট বক্তৃতা করবেন।
Read More