স্ত্রী-কে উপহার দিতে ‘সুলতান’-এর সব টিকিট ক্রয়

 ভাইজানের ভক্তরাদের ইদের সবচেয়ে বড় পাওনা ‘সুলতান’৷ আর ভাইজানের ভক্তও তাঁরই মতো করে শিরোনাম তৈরি করছেন আনন্দে৷ সম্প্রতি স্ত্রীকে খুশি করতে সিনেমা হলের একটি শো-এর সমস্ত টিকিট বুক করলেন এক যুবক৷ হিমাচল প্রদেশের হামিরপুরের বাসিন্দা শংকর মুসাফির স্থানীয় একটি হলের ১২০ টি টিকিট কিনে ফেললেন স্ত্রী’র জন্য৷ কিন্তু হঠাৎ এমন কাণ্ড কেন করলেন ভাইজানের এই ভক্ত? মুসাফিরের কথায়, তাঁর স্ত্রী সলমনের বড় ভক্ত৷ সলমনের কোনও ছবি তিনি বাদ দেননি৷ কিন্তু এবার ইদে স্ত্রীকে খুশি করতে চাইছিলেন শংকর৷ অন্যরকম কিছু উপহার দিতে চাইছিলেন তিনি স্ত্রীকে৷ আর তাই রিলিজের আগের দিন স্থানীয়…

Read More

টোকিওতে ৫ মাত্রার ভূমিকম্প

জাপানে রোববার ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। দেশটির রাজধানী টোকিও ও পূর্বাঞ্চলের একটি বড় এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪২৪) ভূমিকম্পটি আঘাত হানে। এর মূলকেন্দ্র ছিল জাপানের রাজধানী টোকিওর উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত ইবারাকির ৪০ কিলোমিটার গভীরে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভূমিকম্পের পর ওই অঞ্চলে ‘শিঙ্কানসেন’ বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ সময় ইবারাকি এলাকার টোকাইয়ে…

Read More

সাভারে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভার , সাভারে একটি ময়লার ড্রেন থেকে অজ্ঞাত (৩০) পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সাভার পৌর এলাকার নামা গেন্ডা মহল্লার চান মিয়ার ইট ভাটার পাশের একটি ড্রেন লাইন থেকে নিহতের লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে সাভারের নামা গেন্ডার ইট ভাটার পাশের একটি ড্রেনের ভেতরে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা । বিষয়টি সাভার মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, নিহতের লাশটি উদ্ধার…

Read More

মিরপুরে জঙ্গিদের আরেক আস্তানার সন্ধান : বাড়িওয়ালা আটক

রাজধানীর গুলশানে হামলায় জড়িত জঙ্গিদের আরেকটি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার ওই বাসার মালিক নুরুল ইসলামকে আটক করা হয়েছে। বাসাটি থেকে হাতে তৈরি একটি গ্রেনেড, কালো পোশাক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত কিছু মালামাল জব্দ করেছে পুলিশ। হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার আগে সন্ত্রাসীরা ওই বাসায় অবস্থান করেছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য সংগ্রহ না করায় এবং তথ্য পুলিশের কাছে গোপন করার অপরাধে বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, গুলশান হামলার সময় জঙ্গিদের ব্যবহৃত বাড়ির মালিক নর্থ সাউথ…

Read More