স্টাফ রিপোর্টার ,১৬ মার্চ ২০২৬(বিবিনিউজ):মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকারে টাইগার্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে “ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ–২০২৬” কর্মসূচি ১৫ মার্চ রবিবার ঢাকার সাভারের হেমায়েতপুরস্থ আলোর মঞ্চ, আলমনগর প্রাঙ্গণে আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাণ-প্রতিষ্ঠাতা জনাব জাহাঙ্গীর আলম জিতু, প্রেসিডেন্ট জিয়াউল হক সাগর, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ড. বোরহান বুলবুল, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও “ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ–২০২৬” বাস্তবায়ন কমিটির অ্যাডভাইজার আবদুল মান্নান আকাশ, উপদেষ্টা ও দাতা সদস্য নওজাত সারোয়াত ইসলাম, উপদেষ্টা ডা. সুজিত চন্দ্র দাস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সিকদার, সেক্রেটারি মোহাম্মদ মাসুদ…
Read MoreCategory: সারাদেশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক
১৫ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার ,সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর…
Read Moreইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
১৪ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসেবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন। আজ শনিবার সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম হোসাইন আহমেদ আবদুল্লাহর হাতে সম্মানীর চেক হস্তান্তরের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে আইবাস সিস্টেমে ‘সেন্ট বাটন’ প্রেস করে সম্মানীর টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হয়। এর ফলে দেশের হাজার হাজার মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দির, বিহার ও গির্জার সেবকরা প্রথমবারের মতো সরাসরি…
Read Moreসাভারের সাংবাদিক সংগঠনের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত
শেখ এ কে আজাদ,সাভার,১৩ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যােগে বাৎসরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন সাভার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ রেফাত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি, সাভার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাজিম উদ্দিন, র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার শাহিনুর কবির, সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাজাহান।বক্তারা এসময় বলেন সাংবাদিকরা…
Read Moreনারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী
১০ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়িত করতে না পারি, তাহলে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।’ আজ সকালে রাজধানীর বনানীতে কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। পাইলট প্রকল্পের অংশ হিসেবে সারা দেশের ১৪টি স্থানে একযোগে এই কার্ড বিতরণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম…
Read Moreগণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে- এটাই সরকারের প্রত্যাশা: তথ্য প্রতিমন্ত্রী
৯ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : : দেশের সকল গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এটাই সরকারের প্রত্যাশা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, সরকার চায় গণমাধ্যম দায়িত্বশীলতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করুক এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরুক। সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের নিয়ে নতুন করে নীতিমালা করার ক্ষেত্রে সাংবাদিক সমাজসহ সংশ্লিষ্টদের মতামত নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও…
Read Moreসাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের নব-নির্বাচিত চীফ হুইপ
স্টাফ রিপোর্টার,৯ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : ঢাকার সাভারে জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সংসদের নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপরা। রবিবার সকালে জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলামের নেতৃত্বে হুইপরা জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।এসময় জাতীয় সংসদের হুইপ, আলহাজ মোঃ জি কে গউছ,রফিকুল ইসলাম,মিয়া নুরুদ্দিন আহমেদ অপু,আখতারুজ্জামান মিয়া,এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু,এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন।শ্রদ্ধা নিবেদন…
Read Moreআজ আন্তর্জাতিক নারী দিবস
৮ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) :‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন ও সংস্থা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও ও ব্যাংক ‘অদম্য নারী পুরস্কার’ প্রদান, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করেছে। এরই অংশ হিসেবে রয়েছে সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়…
Read Moreবিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
৬ মার্চ, ২০২৬ (বিবিনিউজ) : ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন। রুদ্ধদ্বার এই কর্মশালার উদ্বোধনী পর্বে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, এজেডএম জাহিদ…
Read Moreবাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে। জ্ঞান বিজ্ঞান কিংবা শিল্প সাহিত্য চর্চার ধারা আরও শাণিত ও বিকশিত হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদানের পর দেয়া বক্তব্যে এই আশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে ৫২-এর ভাষা আন্দোলন থেকে আজ…
Read More