আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশী আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে :মেজর সাজ্জাদ

স্টাফ রিপোর্টার,১০ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে পাঁচ লাখেরও বেশী আনসার সদস্য নিরাপত্তায় দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।সকালে সাভারের আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলাদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।এসময় তিনি আরও বলেন,এখনো ভোট কেন্দ্রের নিদিষ্ট হয়নি কারণ তফসিলও এখানো হয়নি গত পাঁচ আগষ্টের পর থেকেই আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পূনর্গঠন করে যারা সদস্য রয়েছে ইয়াং যুবকদের আনা হচ্ছে আগে তো ইয়াং যুবক…

Read More

ঢাকা ১৯ আসনের নির্বাচনী জনসভা শুরু

স্টাফ রিপোর্টার, ৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): নির্বাচন বানচাল ও পেছানোর চক্রান্ত চলছে, যা কোন ভাবেই মেনে নেবে না বিএনপি মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা ১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। রবিবার বিকেলে সাভারের তারাপুর মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার পৌরসভা, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন এবং সবার কাছে ধানের…

Read More

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):ঢাকা সাভারে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি কর্তৃক পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিকেএসপির ১ম ব্যাচের উদ্বোধনীর মধ্য দিয়ে প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম, আমন্ত্রিত গণ্যমান্য অতিথিবৃন্দ ও বিকেএসপির সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণে মূলত জুডো, কারাতে, তায়কোয়নডো ও শ্যূটিং (এয়ার গান) বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে। এ…

Read More

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

৯ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তাই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি বা শঙ্কার কারণ নেই। আজ সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ড. আসিফ বলেন, জাতীয় নির্বাচনে বিলম্ব করার কোনো কারণ নেই। এটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরে কোনো জাতীয় নির্বাচন…

Read More

ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান

৮ নভেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্ররাই জাতির স্বপ্নসারথি। ছাত্র সংসদের প্রতি জাতির অনেক প্রত্যাশা রয়েছে। তাদের হাত ধরেই এই জাতির ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, দীর্ঘদিন পর ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বহু বছর ধরে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ ছিল অপ্রাসঙ্গিক। শুধু ছাত্র সংসদ নয়, দেশের পুরো নির্বাচন ব্যবস্থাই অচল ছিল। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ প্রতিপাদ্যে দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের…

Read More

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

৬ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা যাচাইয়ে নেমেছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বাউন্ডারি বা সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় আছে কিংবা ছোটোখাটো মেরামতের প্রয়োজন—এমন প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়েছে ইসি। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২০ অক্টোবর ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সেই তালিকার আওতায় থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেগুলোতে অবকাঠামোগত সমস্যা রয়েছে,…

Read More

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

৬ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): আগামী বছরের (২০২৬ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে নয় দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের কাছে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Read More

বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

৪ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ):পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ’ – এর সভাপতি মেহমেত আকিফ ইয়িলমাজ। প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অব্যাহত সমর্থনের জন্য…

Read More

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

৩ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। আজ (সোমবার) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত গণমাধ্যমে প্রচারের জন্য জনস্বার্থমূলক বার্তায় এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, আগামী সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।…

Read More

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান সরকারের

৩ নভেম্বর ,২০২৫ (বিবিনিউজ): গণভোট কবে হবে, এর বিষয়বস্তু কী হবে এবং জুলাই জাতীয় সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভা আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বান জানানো হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা জানান। তিনি বলেন, ‘সভায় গণভোট…

Read More