১৫ আগস্ট ,২০১৯ (বিবিনিউজ) : লিওনেল মেসির সাথে তার তুলনা, পার্থক্য চলছেই। কে সেরা মেসি ও নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এমন প্রশ্ন চলছেই। আগে কয়েকবারই নিজেকে সেরা বলে দাবি করেছেন রোনাল্ডো। আরও একবার এই ইস্যুতে মুখ খুললেন রোনাল্ডো। এবার সরাসরি বলেননি তিনিই সেরা। তবে আকার-ইঙ্গিতে নিজেকে সেরা বুঝিয়ে দিয়েছেন তিনি এবং নিজের সেরা অর্জনগুলোকে সবার সামনে তুলে ধরেছেন রোনাল্ডো। ফুটবলের জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কমকে রোনাল্ডো বলেন, ‘মেসি দুর্দান্ত এক খেলোয়াড়। শুধুমাত্র ব্যালন ডি’অর জিতেই নয়, বছর শেষে আমার মত সে শীর্ষেই থাকে।’ মেসির সাথে তার আসল পার্থক্য কোথায় সেটিও ধরিয়ে…
Read MoreCategory: খেলা
খেলা
মেসির দেয়া গোলটিই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেরা
১০ আগস্ট ২০১৯ (বিবিনিউজ) : দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গত বছর সেরা ফরোয়ার্ড নির্বাচিত হওয়ার পর সেরা গোলের স্বীকৃতি পেলেন বার্সেলোনার সুপার তারকা লিওনেল মেসি। গল মৌসুমে চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত ফ্রি-কিকে মসির করা গালটিই সেরা নির্বাচিত করলো উয়েফা ডট কম। ঐ ম্যাচের ৮২ মিনিটে বক্সের বাইরে লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনহোর ভুলে ফ্রি-কিক পেয়েছিলো বার্সেলোনা। স্বাভাবিকভাবে ফ্রি-কিকটি নিতে নেন আর্জেন্টিনার মেসি। মস্তিষ্কের তীক্ষ বুদ্ধি ও নিজ পায়ের জাদুতে লিভারপুলের গোলপোস্টের ডানদিকের ওপর দিয়ে কোনাকুনি শটে গোল আদায় করে নেন মেসি। ঝাঁপ দিয়েও বল ধরতে না পেরে,…
Read Moreবাংলাদেশ জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন চূড়ান্ত
৯ আগস্ট ২০১৯ (বিবিনিউজ) : আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সেপ্টেম্বরে ত্রিদেশীয় টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞা। জিম্বাবুয়ে ক্রিকেটের উপর সরকারী হস্তক্ষেপের কারণ গত জুলাইয়ে দেশটির ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। ফলে হুমকিতে পড়ে যায় পূর্ব নির্ধারিত ত্রিদেশীয় সিরিজটি। তবে বিসিবির পরিচালক ও মুখপাত্র জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমরা আইসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের মতে দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজে দলটির অংশগ্রহণে কোন…
Read Moreসাক্ষাৎকার দিতে ঢাকায় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ
০৭ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):দক্ষিণ আফ্রিকা দলের সাবেক ক্রিকেট কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো ঢাকায়। বিসিবিতে কোচের চাকরির সাক্ষাৎকার দিতে আজ সকাল ১০টায় ঢাকায় পৌঁছেছেন তিনি। আগামীকাল সকালে তাঁর ঢাকা ত্যাগ করার কথা। রাসেল ক্রেইগ ডমিঙ্গো ২০১২ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন। বিসিবি জাতীয় দলের জন্য প্রধান কোচ খুঁজলেও ডমিঙ্গো কোন পদের জন্য সাক্ষাৎকার দেবেন, সেটি অবশ্য স্পষ্ট জানা যায়নি। আজ সকালে তাঁর ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করলেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে আর কিছু বলতে রাজি হননি। তবে…
Read Moreমেসির মৃত্যু কামনা করা ফুটবলারকেই কিনে আনল বার্সেলোনা!
০৫ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):গতকাল রিয়াল বেতিস থেকে স্প্যানিশ লেফটব্যাক জুনিয়র ফিরপোকে দলে এনেছে বার্সেলোনা। অথচ এই ফিরপোই কয়েক বছর আগে বার্সা তারকা লিওনেল মেসির মৃত্যু কামনা করতেন! বেশ কয়েক মাস ধরেই একজন ভালো লেফটব্যাক খুঁজছিল বার্সেলোনা। দলের মূল লেফটব্যাক জর্ডি আলবার সঙ্গে অদলবদল করে খেলানোর জন্য। লুকাস দিনিয়ে, আদ্রিয়ানোর চলে যাওয়ার পর বার্সার বাড়তি কোনো লেফটব্যাক ছিল না। গতকাল সেই অভাব পূরণ করেছে তারা। রিয়াল বেতিস থেকে ১৬.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ লেফটব্যাক জুনিয়র ফিরপোকে নিয়ে এসেছে তারা। সেই ফিরপো, যিনি এক সময় বার্সার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির মৃত্যু কামনা…
Read Moreআইসিসি ওয়ানডে র্যাংকিং-এ ৪ রেটিং হারালো টাইগাররা
১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। ফলে আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ ৪ রেটিং হারালো টাইগাররা। তবে র্যাংকিং-এ তাদের অবস্থানে কোন পরিবর্তন হয়নি। সপ্তমস্থানেই আছে বাংলাদেশ। আইসিসি ওয়ানডে র্যাংকিং-এ ৯০ রেটিং নিয়ে সপ্তমস্থানে থেকে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াতে ৪ রেটিং হারিয়েছে টাইগাররা। বর্তমানে তাদের রেটিং ৮৬। তবে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং বাড়তো বাংলাদেশের। আর ২-১ ব্যবধানে সিরিজ জিতলে রেটিং বা র্যাংকিং-এ কোন পরিবর্তন হতো না টাইগারদের। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করাতে র্যাংকিং-এ কোন উন্নতি হয়নি শ্রীলংকার। তবে…
Read Moreরংপুর রাইডার্সে যোগ দিলেন সাকিব আল হাসান
৩১ জুলাই ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট লিগের সপ্তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বিশ্বসেরা ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রংপুরের সাথে এক বছরের চুক্তি হয়েছে সাকিবের। আজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে সাকিবের সঙ্গে চুক্তি করে রংপুর রাইডার্স। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। চুক্তি শেষে সাংবাদিকদের প্রশ্নে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘আমি খুবই এক্সাসাইটেড। রংপুরের হয়ে ভালো করার চেষ্টা করবো। আমার দায়িত্ব পালনে সর্বাত্মক চেষ্টা করবো।…
Read Moreদ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ
২৮ জুলাই ,২০১৯ (বিবিনিউজ) : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত নিয়েছে সফরকারী বাংলাদেশ। একটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় ওয়ানডে সরা একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেসার রুবেল হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। দু’টি পরিবর্তন হয়েছে শ্রীলংকার একাদশে। প্রথম ওয়ানডে খেলে ৫০ ওভারের ম্যাচ থেকে অবসর নেয়া পেসার লাসিথ মালিঙ্গার জায়গায় দলে এসেছেন ইসুরু উদানা। এছাড়া বাদ পড়েছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। তার পরিবর্তে দলে এসেছেন আকিলা ধনঞ্জয়া। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ,…
Read Moreসাভারে বঙ্গমাতা প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাভার,২৮জুলাই,২০১৯(বিবিনিউজ):সাভারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ছেলেদের খেলায় গাজীচট উচ্চ বিদ্যালয়কে ৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন আশুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় । এছাড়া মেয়েদের খেলায় চাঁওগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন গণবিদ্যাপিট স্কুল। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। খেলাটি দেখার জন্য কয়েক হাজার দশনার্থী উপস্থিত হন। এসময় খেলায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাইস চেয়ারম্যান…
Read Moreটস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত শ্রীলংকার
২৬ জুলাই ,২০১৯ (বিবিনিউজ) : শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে প্রথমে ফিল্ডিং-এ সফরকারী বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ একাদশে সুযোগ হয়নি তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা এবং এনামুল হক বিজয়ের। শ্রীলংকার একাদশে পাননি শেহান জয়সুরিয়া, বান্দিু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, কাসুন রাজিথা ও ইসুরু উদানার। এ ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন শ্রীলংকার ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা। বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর…
Read More