১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক):মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে (৩৭) ১১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন মিয়ানমারের একটি সামরিক আদালত। আজ শুক্রবার এই দণ্ডাদেশ দেওয়া হয়। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, অভিবাসন আইন লঙ্ঘন, বেআইনি সংঘ ও মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উৎসাহিত করার অভিযোগে দোষী সাব্যস্ত হন ড্যানি। ড্যানি ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ নামের মিয়ানমারভিত্তিক একটি সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। চলতি বছরের মে মাসে তাঁকে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। ফ্রন্টিয়ার মিয়ানমারের আগে ‘মিয়ানমার নাও’ নামের আরেকটি গণমাধ্যমের হয়ে কাজ করতেন ড্যানি। গত ১ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে জান্তার সমালোচনা করে…
Read MoreYear: 2021
নারায়ণগঞ্জে গ্যাসের লাইনে বিস্ফোরণে নিহত ২, আহত ৮
১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের লাইনে বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ছয়টায় উপজেলার সেহাচর লাল খাঁ এলাকায় মোক্তার হোসেনের পাঁচতলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের পাঁচটি ঘরসহ পাশের বাড়ির তিনটি আধাপাকা ঘরের দেয়াল ও একটি দোকানের দেয়াল ভেঙে পড়ে।ঘটনার পর ভবনটি সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে ওই ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় নিহত দুজন হলেন মায়া রানি…
Read Moreধামরাই নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২
স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পৃথক দুটি স্থানে দুইজন নিহত হয়েছে । এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় ধামরাই থানা পুলিশ সুজন নামে ১ জনকে আটক করছে।বৃহস্পতিবার (১১নভেম্বর) দিনগত রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড়াকৈর গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংসতা জেরে রিফাত রেজওয়ান রাতুল (৩৫) নামে একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।অপরদিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নে জয়-পরাজয়কে কেন্দ্র করে কুরঙ্গী গ্রামে নসুর উদ্দিন (৮৫) একজনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন নিহতের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার…
Read Moreসাভারে নানা আয়োজনে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): নানা আয়োজনে সাভারে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে সকালে সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ এর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালি শেষে সাভার বাজার বাসষ্ট্যান্ডে কেক কাটা হয়। এতে এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী,জাহিদুল ইসলাম সবুজসহ আরো অনেকে। এদিকে একই স্থানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করেছেন যুবলীগ নেতা দেওয়ান রাজু আহমেদ।
Read Moreডায়াবেটিস রোগীদের আগামীতে ইনসুলিনও ফ্রি দেয়ার উদ্যোগ
১১ নভেম্বর ২০২১(বিবিনিউজ): সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীদের আগামীতে ইনসুলিনও ফ্রি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, ‘সরকারি হাসপাতালে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আগামীতে ইনসুলিনও ফ্রি দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।’বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এ কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) এবং বাংলাদেশ ডায়াবেটিস সমিতি (বাডাস) কর্তৃক বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘ডায়াবেটিস চিকিৎসা: বর্তমান ও আগামীর ভাবনা’ বিষয়ে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।জাহিদ মালেক বলেন,…
Read Moreজামালপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর ৯টি প্রচার কেন্দ্র ভাংচুর
৯ নভেম্বর ২০২১(বিবিনিউজ):জামালপুর সদরের ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতায় রূপ নিচ্ছে। গতরাতে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলম আলীর নৌকা প্রতীকের ৪টি প্রচার কেন্দ্রে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় শরিফপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরাদ উদ্দিনের মোটর সাইকেল পুড়ে দেওয়া হয়েছে। প্রচার কেন্দ্রে হামলা ভাংচুরের সময় আওয়ামী লীগ প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।একই সময় ওই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটনের অটোরিকশা প্রতীকের ৬টি প্রচার কেন্দ্র ভাংচুরের ঘটনা ঘটে।এসব…
Read Moreসাভারে ইভ্যালির ৪ ওয়্যার হাউজ সীল গালা
৯ নভেম্বর ২০২১(বিবিনিউজ):সাভারে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ৪টি ওয়্যার হাউজ সীল গালা করে দিয়েছে হাইকোর্ট গঠিত পরিচালনা কমিটি। প্রতিষ্ঠানটির দায় ও সম্পদ পরিস্থিতি সরেজমিনে দেখতে সোমবার দুপুরে সাভারের আমিনবাজারে ২টি ও বলিয়ারপুরে ২টিসহ ৪টি ভাড়া করা ওয়্যার হাউজ পরিদর্শন করেন আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিককের নেতৃত্বে পরিচালনা কমিটির পাঁচ সদস্য।এ সময় ওয়্যারহাউজটিতে কোমল পানীয়সহ বেশ কিছু টেলিভিশন ও বাক্স বন্ধী ইলেকট্রনিক্স পণ্য দেখতে পান তারা। পরিদর্শনকালে কমিটির সদস্যদের জানানো হয়, ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে…
Read Moreমসজিদের সিন্দুকে ৩ কোটির বেশি টাকা, সোনা ও হীরা
৭ নভেম্বর ২০২১ (বিবিনিউজ ) :কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সিন্দুক খুলে রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে। কিছু সোনা ও হীরাও পাওয়া গেছে। শনিবার বিকেলে গণনা শেষে ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া যায়। ৪ মাস ১৭ দিনে মসজিদের ৮টি সিন্দুকে এসব টাকা জমা হয়। এর আগে গত ১৯ জুন দানের সিন্দুক খোলা হয়েছিল। তখন ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭৭৯ টাকা পাওয়া যায়। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারজানা খানম বলেন, শনিবার সকাল ৯টায় মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়। সিন্দুক থেকে ১২টি বস্তায় টাকা ভরা…
Read Moreঢাকার মধ্যেই ভাড়া ৮০০
৭ নভেম্বর ২০২১ (বিবিনিউজ ) : আয়েশা সিদ্দিকা যাবেন রাজধানীর সায়েদাবাদের ইসলামিয়া জেনারেল হাসপাতালে, চোখের অপারেশন করাতে। গন্তব্যে যাওয়ার জন্য কোনো একটা পরিবহনের অপেক্ষায় তিনি কাজীপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন প্রায় আধা ঘণ্টা ধরে।আয়েশা বলেন, ‘বাস তো নেই। সিএনজিচালিত কোনো অটোরিকশাও পাচ্ছি না। একটা অটোরিকশা পেয়েছিলাম। ৮০০ টাকার নিচে যাবে না। এত টাকা ভাড়া দিয়ে যাওয়া সম্ভব না। এই পথে বাসে গেলে ৫০ টাকার বেশি ভাড়া লাগে না। সকাল ১০টায় সার্জারি। এখন কী করব বুঝতে পারছি না। খুব অসহায় লাগছে।’গত দুই দিনেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আয়েশা। তিনি…
Read Moreপেট্রোল স্টেশনে জ্বালানি বিস্ফোরণে ৮০ জন নিহত
৭ নভেম্বর ২০২১ (বিবিনিউজ ডেস্ক) : সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের একটি পেট্রোল স্টেশনে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। এর ফলে আশপাশের গাড়ি ও রাস্তায় লোকজন দগ্ধ হয়েছে। একজন উদ্ধারকর্মী ও নার্স শনিবার এ কথা জানান। খবর এএফপি’র।রেড ক্রস থেকে উদ্ধারকর্মী এএফপিকে বলেন, ‘আমরা গতরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে আমাদের অ্যাম্বুলেন্সে করে ৮০ টি লাশ উদ্ধার করেছি’।যে হাসপাতালে নিহতদের নিয়ে যাওয়া হয়েছে, সেখানের একজন নার্স এএফপিকে মৃতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন ‘গুরুতর আহত’ অনেক নারী, পুরুষ ও শিশুদের সেবা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সড়ক দুর্ঘটনার…
Read More