প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

১৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ): এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।তিনি বলেন, যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্নপত্র ফাঁস করে যারা আমাদের সন্তানদের ভবিষৎ নষ্ট করার চেষ্টা চালাবে তাদের ছাড় দেয়া হবে না। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর অপচেষ্টা বরাবরের মতো আছে ও থাকবে।শিক্ষামন্ত্রী আজ রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।অভিভাবকদের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনার সন্তানরা কোনভাইে যেন গুজবে কান না দেয়…

Read More

ধামরাইয়ে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

১৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়া মাদ্রাসার সামনে পৌছলে ওভারটেক করার সময় ঢাকাগামী রাফসান ক্লাসিক পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে…

Read More

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে আজ দেশে ফিরে এসেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ৭টা ২৪ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।এর আগে গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গ্লাসগোতে, তিনি কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য ইভেন্টে যোগদান করেন। গ্লাসগোতে অবস্থানকালে, ১ নভেম্বর সকালে, প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে (এসইসি) কমনওয়েলথ…

Read More

আজ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

১৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ):এসএসসি ও দাখিল পরীক্ষা আজ রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবে দেশব্যাপী। পরীক্ষার সময় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা হবে দুই শিফটে। সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। সকালের শিফটে বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা চলছে। আর বিকালের শিফট ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত হবে। এবার এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৪ হাজার ২২৮ জন…

Read More

এসএসসি বা সমমানের পরীক্ষা শুরু আগামীকাল

১৩ নভেম্বর ২০২১(বিবিনিউজ): আগামীকাল ১৪ নভেম্বর হতে সারাদেশে এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা কার্যক্রম শেষ হবে ২৩ নভেম্বর।প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ পরীক্ষা শুরু হয়ে থাকলেও বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। বর্তমানে আক্রান্তের হার সহনীয় মাত্রায় উন্নীত হওয়ায় পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পরীক্ষা সংক্রান্ত সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দেড় ঘন্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ তিনটি বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে। এ বিষয় গুলোর ফলাফলের উপর মূল্যায়ন করে ফল…

Read More

বিএনপি’র আপন ঘরে আগুন জ্বলছে :সেতুমন্ত্রী

১৩ নভেম্বর ২০২১(বিবিনিউজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অশান্তির আগুন দেশে নয়, অশান্তির আগুন জ্বলছে এখন বিএনপি’র আপন ঘরে।তিনি বলেন, ‘বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খ্ুঁজে পাচ্ছে না। দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায়। আসলে এ আগুন বিএনপি’র ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন। এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।’সেতু মন্ত্রী আজ শনিবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।‘দেশে অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের চোখের ও…

Read More

শিশুটিকে যে কারণে বাস থেকে ফেলে হত্যা

১৩ নভেম্বর ২০২১(বিবিনিউজ):শিশু মরিয়ম আক্তারের বয়স মাত্র ১০। করতো ভিক্ষাবৃত্তি। বিভিন্ন বাসে উঠে চাইতো অর্থ সহায়তা। এই শিশুর লাশ গত ৯ নভেম্বর পড়েছিল রাজধানীর যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশে। এরপর থেকে শুরু হয় জল্পনা। কীভাবে শিশুটি লাশ এলো। তার রক্তাক্ত শরীর দেখে পুলিশ ধারণা করেছিল, সড়ক দুর্ঘটনার। তবে কোন বাসের নিচে পড়ে সে মারা গেছে, তা জানা যাচ্ছিল না। শুরু হয় অনুসন্ধান। ৫০টির বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও কোনো ফুটেজ না পাওয়ায় ঘাতক চালক ও হেলপারকে শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম-নজরদারি আরও বাড়ানো হয়। এরপরই পৃথক অভিযান চালিয়ে গতকাল শুক্রবার রাতে…

Read More

চট্টগ্রামে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা!

১৩ নভেম্বর ২০২১ (বিবিনিউজ ) : ভাড়া নিয়ে বাকবিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় চলন্ত বাস থেকে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই যাত্রী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর গাড়ির চালক মো. হাসান ও হেলপার মো. আশরাফকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে নগরীর কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুলভ বলেন, তর্কাতর্কির জেরে শুক্রবার রাতে চলন্ত বাস থেকে এক যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠার পর চালক-হেলপারকে থানায় আনা হয়েছে। তাদেরকে…

Read More

ঝালকাঠিতে ৮ লাখ লিটার ডিজেল নিয়ে জাহাজ বিস্ফোরণ

১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া অগ্নিদগ্ধ হয়েছেন ৭ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহাজের সুকানি মো: কামরুল ইসলাম ও রিপন। আহত শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে…

Read More

বিশ্ব সম্প্রদায়ের উন্নয়নে অবদান রাখতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১২ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে বাংলাদেশের আগ্রহের কথা প্রকাশ করেছেন।তিনি বলেন, ‘কয়েক দশক ধরে আমাদের দেশের উন্নয়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সদয় সমর্থনকে আমরা বিনীতভাবে স্বীকার করি। আমরা এখন আমাদের সীমিত সামর্থ্য দিয়ে বিশ্ব সম্প্রদায়ের উন্নতির জন্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখতে চাই।’প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এখানে ইউনেস্কো সদর দফতরের ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণে এ কথা বলেন।তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, সৃজনশীল অর্থনীতিতে বিনিয়োগের ফলে আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির…

Read More