প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করলেন প্রভাষক আওলাদ হোসেন

স্টাফ রিপোর্টার(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামের বাসিন্দা ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের প্রভাষক মো. আওলাদ হোসেন দীর্ঘ ২৮ বছর অপেক্ষার পর প্রয়াত পিতার স্বপ্ন পূরণ করেছেন। এবারের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার পিতার স্বপ্ন পূরণ করলেন। উপজেলায় অনুষ্ঠিত ১৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে সর্বাধিক ভোট পেয়ে তিনি চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৫১ ভোট আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মো. আজাহার আলী পেয়েছেন মাত্র ৫ হাজার ১৩৬…

Read More

টিকার দাম জানাতে চান না স্বাস্থ্যমন্ত্রী

১৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ফলাও করে করোনাভাইরাসের টিকার দাম জানানো হলেও টিকা কিনতে কত টাকা ব্যয় হয়েছে, জাতীয় সংসদে তা জানাননি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘নন-ক্লোজার অ্যাগ্রিমেন্ট’–এর মাধ্যমে টিকা কেনায় সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না। সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে টিকা কেনা হয়েছে বলে জানান তিনি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সাংসদ সৈয়দ আবু হোসেন জানতে চান, এখন পর্যন্ত কতজনকে টিকা দেওয়া হয়েছে এবং করোনার টিকা দিতে সরকারের কত টাকা ব্যয় হয়েছে? জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।…

Read More

দেশের উন্নয়ন করতে হলে দেশপ্রেম থাকতে হবে : সংসদে প্রধানমন্ত্রী

১৭ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন, দেশের উন্নয়নে দেশপ্রেম, নিষ্ঠা ও আনুগত্য আবশ্যক।তিনি বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে নিষ্ঠাবান হতে হবে। দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা নিয়ে কাজ করলেই উন্নয়ন হতে পারে।’প্রধানমন্ত্রী আজ টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদে আনিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় একথা বলেন।এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।মো. একাব্বর হোসেন গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।সততা ছাড়া…

Read More

যুক্তরাজ্য ও ফ্রান্স সফর সম্পর্কে আগামীকাল সংবাদ সম্মেলন

১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে তাঁর সদ্য সমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার জন্য আগামীকাল বিকেলে সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বলেন, তাঁর সরকারি বাসভবন গণভবনে বুধবার বিকেল ৪টায় এ সাংবাদিক সম্মেলন শুরু হবে।প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফরকালে কপ২৬-এ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন, বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠান, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম, ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী…

Read More

সাভারে স্ত্রীকে কুপিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে হত্যার চেষ্টা চালিয়ে নিজের শরীরেও গরম পানি ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী মোর্শেদ মিয়া। এ ঘটনায় মোর্শেদকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হামিদ জানান, সকাল ৯ টার দিকে আশুলিয়ার জিরানী এলাকার আফজাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে পারিবারিক কলহের জের ও পরকীয়া সন্দেহ থেকে স্বামী মোর্শেদ মিয়া ধান কাটার কাচি দিয়ে স্ত্রীকে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে মোর্শেদ নিজের শরীরে গরম পানি…

Read More

কোন সন্ত্রাস ও চাঁদাবাজের জায়গা নেই দলে: ত্রাণ প্রতিমন্ত্রী

১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):আওয়ামী লীগে কোন সন্ত্রাস ও চাঁদাবাজের জায়গা নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, বর্তমানে সাভার উপজেলার আইনশৃঙ্খলা ভালো হয়েছে। গার্মেন্টস মালিকরা নিরাপদে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন…

Read More

সাভারে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে মারধর

১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হাতুড়ি পেটাসাভারে চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে হাতুড়ি পেটা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি পেটা করে হাত ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের সুপার মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে শ্যামলাসী গ্রামে নিজ অফিসে বসে ছিলেন ভাকুর্তা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ভাকুর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী…

Read More

ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল

১৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘গার্হস্থ্য অর্থনীতি’ ইউনিট এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বুধবার বেলা সাড়ে ১২টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে দু’টি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।এর আগে গত ১৩ নভেম্বর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সরকারি সাত কলেজের ‘কলা ও…

Read More

সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২১৫ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও এক পথচারী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গভীর রাতে আশুলিয়া থেকে মোটরসাইকেল চালিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন এক মোটরসাইকেল চালক। এ সময় চালক বাড়ইপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হন এবং চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে মারা…

Read More

বায়ু দূষণের কারণে দিল্লিতে স্কুল বন্ধ : কেজরিওয়াল

১৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ভারতের রাজধানী বিপজ্জনকভাবে উচ্চমাত্রার বায়ু দূষণের কবলে পড়ায় শনিবার নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্কুলগুলিকে এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, “যেহেতু সরকারি তথ্য দেখিয়েছে বায়ুর গুণমান সূচকে ৫০০ এর স্কেলে মেগাসিটিতে দূষণের মাত্রা ছিল ৪৩৭। তাই সোমবার থেকে, স্কুলগুলি বন্ধ করা হচ্ছে যাতে বাচ্চাদের দূষিত বাতাসে শ্বাস নিতে না হয়।”

Read More