২৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে এবং সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।রাষ্টপতি হামিদ আজ একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভাষণে একথা বলেন।রাষ্ট্র প্রধান দল-মতের পার্থক্য ভুলে, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহিদের রক্তের ঋণ পরিশোধ করার ও আহ্বান জানান।তিনি বলেন, বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য।আব্দুল হামিদ বলেন সুশাসন প্রতিষ্ঠায় দল-মত…
Read MoreYear: 2021
উন্নয়ন কর্মকান্ড পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর
২২ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কর্মকান্ড প্রাণঘাতী মহামারি কোভিড-১৯ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী আজ তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন। তিনি গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।বৈঠক, শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, যেহেতু কোভিড সংক্রমণের দু’বছর হয়ে গেছে। সেজন্য আমাদের একটা প্রোটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং, সবাইকে আরেকটু জোরেসোরে কাজ করে আমাদের ব্যাকলক যদি থাকে সেটা ডেভেলপমেন্ট ফেইজটা আগের মতো নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা শুধু ভেলপমেন্ট…
Read Moreভেঙে যাচ্ছে স্বপ্নের দল
২২ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):সেই সময়টা কি তবে পার হয়ে এল বাংলাদেশের ক্রিকেট? খুব অল্পই বোধ হয় ব্যাপ্তি হলো সময়টার। তবু তো বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণসময়! কিন্তু সেটি কি এখন অতীত হওয়ার পথে? স্বপ্নের বাংলাদেশ ক্রিকেট দলটা কি তবে ভেঙে যাচ্ছে! সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলমান পাকিস্তান সিরিজ থেকে ভেসে আসা হাহাকার থেকেই শুধু এমন ভাবনার অবতারণা নয়। ভাবনার কুপিতে তেল পড়েছে আরও আগে। এখন শুধু তাতে আগুন জ্বলল। সে আগুনের আলোয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের পথটা স্পষ্ট দেখা যাচ্ছে। অনিশ্চিত, বন্ধুর এবং হতাশার ডালপালায় ছাওয়া সেই পথ। ২০০০ সালের গোড়ার দিকেও…
Read Moreস্বপ্নের স্টেডিয়াম আটকে আছে সাইনবোর্ড ও নকশাতেই
২১ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):বিশাল আকারের নৌকা। পেটের ভিতর নয়নাভিরাম একটি সবুজ ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ব্যাট-বলের লড়াইয়ে নামবে দুই দল। নকশা অনুযায়ী এটিই হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নৌকার আদলে বলে নাম ‘দ্য বোট’। কিন্তু স্বপ্নের এই স্টেডিয়াম এখনো সাইনবোর্ড ও নকশাতেই আটকে আছে। বাস্তবে স্টেডিয়ামের কোনো কাজই শুরু হয়নি। দুই বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্টেডিয়াম তৈরির দায়িত্ব নিলেও কোন প্রতিষ্ঠান (কনসালট্যান্সি ফার্ম) এই স্টেডিয়ামের কাজ করবে তা চূড়ান্ত হয়নি। সিদ্ধান্তহীনতা ও নানামুখী টালবাহানা চলছেই। অনুমোদনের পর ২০ বছর ধরে স্টেডিয়ামের জমি কেবল হাতবদল হচ্ছে। প্রথমে স্টেডিয়াম তৈরির…
Read More৭৪৫ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া
২১ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): পাবনা পৌরসভার প্রায় ১৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া। এ পৌরসভায় তিন মেয়াদে মেয়র জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। গত বছর আওয়ামী লীগে যোগ দেন। দুই বছর আগে দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর বিদ্যুৎ বিল বকেয়া ছিল ৬৯৯ কোটি টাকা। বকেয়া পরিশোধে দফায় দফায় আন্তমন্ত্রণালয়ের সভা, চিঠি চালাচালি হয়েছে। কিন্তু পরিস্থিতি বদলায়নি। বর্তমানে এই বকেয়া বিলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৫ কোটি টাকার বেশি। বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরেই কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল…
Read Moreপঞ্চাশোর্ধদের জন্য কভিড বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রের
২০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্র শুক্রবার সে দেশের ১৮ ও এর বেশি বয়সের সকল মানুষকে ফাইজার ও মডার্নার তৈরি কভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে।এ দিকে মহামারি করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে নতুন করে ভাইরাসের শীতকালীন ঢেউ শুরু হয়েছে। খবর এএফপি’র।এর আগে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বিবেচনা করে কেবলমাত্র ৬৫ বছর বয়স্কদের পাশাপাশি এ রোগে মারাত্মভাবে আক্রান্ত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি ও পেশাগতভাবে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছেন এমন লোকজনকে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন ছিল।যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর ভারপ্রাপ্ত কমিশনার জানেট উডকক বলেন, সেন্টার্স…
Read Moreজাবিতে হাতি হত্যার প্রতিবাদে পাপেট শো
১৮ নভেম্বর ২০২১ (বিবিনিউজ): দেশে হাতি হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাবেশ, মানববন্ধন ও পাপেট শো করেছে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এতে সংগঠনটির প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশের যেসব এলাকায় হাতি আছে সেসব এলাকায় হাতির আবাস নিরাপদ করতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি হাতি হত্যার সঙ্গে জড়িতদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। সমাবেশে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, হাতি হত্যার প্রতিবাদ ও সচেতনতা সৃষ্টি…
Read Moreসাভারে পৃথক ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,১৮ নভেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভার ও আশুলিয়া থেকে তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া, পৌর এলাকার ডগরমোড়া ও আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,দুপুরে ভাকুর্তার হারুরিয়া এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত বাইশ বছরের এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এলাকাবাসীর ধারণা অজ্ঞাত ওই যুবককে দুর্বৃওরা হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। অপরদিকে সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার…
Read Moreতেলের মূল্যবৃদ্ধির সঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সম্পৃক্ততা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
১৮ নভেম্বর ২০২১ (বিবিনিউজ): গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই, এই দাবি তাদের পুরনো। যা ট্যাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া…
Read Moreআগামীকাল দেখা যাবে চন্দ্রগ্রহণ
১৮ নভেম্বর ২০২১ (বিবিনিউজ): আগামীকাল শুক্রবার বিকালে দেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে দেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। চলতি শতকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এই আংশিক চন্দ্রগ্রহণ হবে। সে সময় লালচে রং ধারণ করবে চাঁদ। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, এদিন ঢাকায় বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিট…
Read More