বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ

৭ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) : আজ আবু ধাবিতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের হারে সুখবর পেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় ২০২২ বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা। এই বিশ্বকাপের মত বাছাই পর্ব খেলতে হবে না বাংলাদেশকে।আইসিসি আগেই নিয়ম করে দিয়েছিলো যে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলতে হলে আগামী ১৫ নভেম্বরের পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। শীর্ষ আটের বাইরে যারা থাকবে তারা প্রথম পর্ব খেলবে।আজ ওয়েস্ট ইন্ডিজের হারে র‌্যাংকিংয়ে অষ্টমস্থানে উঠেছে বাংলাদেশ। তাদের রেটিং…

Read More

বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হবে না :ডাকসুর সাবেক ভিপি নুর

স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২১(বিবিনিউজ):বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হবে না তাই এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ অংশ নেবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এসময় আরও বলেন,জাতিসংঘের তত্ত্বাবধানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে সেই নির্বাচনে তাদের দল অংশ গ্রহণ করবে ও তিন’শ আসনে প্রার্থী…

Read More

ধর্মঘটের প্রতিবাদে সাভারে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২১(বিবিনিউজ): জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সাভারে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘ধর্মঘটে’ আটকে পড়ার প্রতিবাদে এবার নিজেরাই মহাসড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা।তাদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা।পরে একে একে তাদের সাথে একাত্মতা জানায় সাধারণ সড়ক ব্যবহারকারীরাও।জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক-মালিকদের ডাকা ধর্মঘটে কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা সকাল থেকেই বিপাকে পড়েন।যানবাহন সংকটে আটকে পড়া কলেজ ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা ক্ষোভে ফেটে পড়ে…

Read More

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভার সেনানিবাসে মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর ২০২১(বিবিনিউজ):জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করেছে সাভার সেনানিবাস। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে সেনানিবাসের ১১ বীর ইউনিটের মাঠে এ মেলার উদ্বোধন করেন সেনাবাহিনীর নয় পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। মেলায় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ছবি প্রদর্শনের পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন লেখা ও আলোকচিত্র প্রদর্শনী করা হয়। বাংলাদেশের লোকজ ও সংস্কৃতিকে তুলে ধরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। পরে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Read More

সারাদেশে ২১ লক্ষ কম্বল বিতরণ করা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২ নভেম্বর ২০২১(বিবিনিউজ): সারা দেশে শীত শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২১ লক্ষ কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সকালে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এছাড়া রংপুর বিভাগের আটটি জেলায় পাঁচ লক্ষ টাকা করে চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে কম্বল ও শিশুদের শীতের কাপড় কেনার জন্য জানিয়ে তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।মতবিনিময় সভায় এসময়…

Read More

ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন : প্রধানমন্ত্রী

২ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ ও শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছার অভাবে বৈশ্বিক অভিযোজন কর্মকান্ড কার্যকর হচ্ছে না।তিনি আজ এখানে কপ২৬ অনুষ্ঠানে ‘এ্যাকশন এন্ড সলিডারিটি- ক্রিটিক্যাল ডিকেড’ শীর্ষক নেতৃবৃন্দের সভায় ভাষণে বলেন, অভিযোজন ও প্রশমনের জন্য উন্নত দেশগুলোকে অবশ্যই তাদের ৫০ : ৫০ বরাদ্দসহ বার্ষিক একশ’ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।প্রধানমন্ত্রী আরো বলেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগি এই সভার আয়োজন করেন।সিভিএফ (ক্লাইমেট ভালনারেবল ফোরাম) প্রেসিডেন্ট এবং গ্লোবাল সেন্টার অন এডাপটেশন’র…

Read More

সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

২ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) :গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জমিয়ে তুলেছিল শ্রীলঙ্কা। আচমকা এক ধস নামার আগে ম্যাচটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। ২০ বলে দরকার ছিল ৩৫ রান। টাইমাল মিলসের চোট শুধু তাঁকেই বোলিং থেকে সরিয়ে দেয়নি, ক্রিস ওকসের কোটা থেকেও ওভার কমিয়ে এনেছিল। শিশিরের কারণে বোলাররা বল নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এ অবস্থায় দুজন ডানহাতি বিগ হিটারের সামনে অফ স্পিনার মঈন আলীকে বল দিতে হতো ইংল্যান্ডকে। সে সময় ইংল্যান্ডের সঙ্গে সঙ্গে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশও। কারণ, এখনো কাগজে-কলমে বাংলাদেশের সেমিফাইনালের আশা বেঁচে আছে। কিন্তু কাল ইংল্যান্ড হারলেই সে আশা থাকত…

Read More

টিকাদান কার্যক্রমে অগ্রাধিকার পাবে এসএসসি পরীক্ষার্থীরা:দীপু মনি

১ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) : টিকাদান কর্মসূচি যত দ্রুত সফল হবে, তত দ্রুত পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ সোমবার সকালে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের মধ্যে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছি, কিন্তু সীমিত আকারে। কিন্তু টিকাদান কার্যক্রম যত সফল হবে, তত দ্রুত স্কুলে পাঠদান কার্যক্রম চালু করতে পারব। আশা করছি নতুন বছরের শুরু পর্যন্ত আমরা টিকাদান…

Read More

শিশুদের জন্য ফাইজারের ২ কোটি ডোজ ভ্যাকসিন সংস্থান হয়ে গেছে : স্বাস্থ্যমন্ত্রী

১ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের জন্য ফাইজারের ২ কোটি ডোজ ভ্যাকসিন সংস্থান হয়ে গেছে।তিনি বলেন, ‘সব মিলিয়ে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ৩ কোটি ডোজ ভ্যাকসিন লাগবে। তারমধ্যে প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিনের সংস্থান হয়ে গেছে। অবশিষ্ট আরো ১ কোটি ডোজ দ্রুত সংগ্রহের ব্যবস্থা করে দেশের সকল এলাকার ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে।’জাহিদ মালেক আজ রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকাসহ দেশব্যাপি ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির…

Read More

আজ কপ২৬ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে রোববার বিকেলে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার বেলা ২টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছায়।যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ,…

Read More