মাদক প্রতিরোধে এসডিআইয়ের সামাজিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার(বিবিনিউজ):সম্প্রতি ধামরাইয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিইয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সূতিপাড়া এফটিসিতে সামাজিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন বিষয়ক আলোচনা ,মুক্তিযোদ্ধা সংসদ (ধামরাই কমান্ড) অফিসের জন্য রিভলভিং চেয়ার উপহার,বিশ্বব্যাংক ও পিকেএসএফের সহায়তায় এসডিআই বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ৪০ উদ্যোক্তা সদস্যকে পরিবেশসম্মত গোয়ালঘর সংস্কারের জন্য ১৪ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং কিশোর কিশোরী ক্লাবে খেলার সরঞ্জাম দেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। বিশেষ অতিথি ধামরাই থানার ওসি আতিকুর রহমান…

Read More

ধামরাইয়ে আ.লীগ প্রার্থীর কর্মীকে পিটিয়ে হত্যা

১ নভেম্বর, ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ. মজিদের কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাদবপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম সিহান হোসেন (২০)। তিনি ওই ইউনিয়নের আমছিমুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। আসন্ন ইউপি নির্বাচনে সিহান নৌকার প্রার্থী আ. মজিদের কর্মী হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে মো. ইমরান নামে স্থানীয় এক তরুণ মুঠোফোনে…

Read More

ঋণঝুঁকি বাড়ছে জামানতের অভাবে

১ নভেম্বর, ২০২১(বিবিনিউজ ):হলমার্কের ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পদ জামানত হিসেবে নেয়া হয়েছিল তার একটি উল্লেখযোগ্য অংশই ছিল সরকারি খাল, খাসজমি। হলমার্কের ঘটনা শনাক্তের পর এর ঋণের জামানত নিয়ে বিস্তারিত অনুসন্ধানের সময় এ ভুয়া সম্পদের তথ্য জানা যায়। তেমনিভাবে বেসিক ব্যাংক যে পরিমাণ ঋণ বিতরণ করেছিল তার বিপরীতে জামানত হিসেবে দেয়া সম্পদের মূল্য কম ছিল। এভাবেই জমি, ভবন, শিল্পের মূলধনী যন্ত্রপাতিসহ স্থায়ী সম্পদের মূল্য অতিমূল্যয়িত করে এক শ্রেণীর ব্যবসায়ী ঋণের নামে অর্থ বের করে নেন। পরবর্তীতে ওই ঋণ খেলাপি হয়ে গেলে বেকায়দায় পড়ে যায় ব্যাংক। এমনি পরিস্থিতিতে সম্পদের গুণগত মান…

Read More

স্কুল শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ

১ নভেম্বর, ২০২১(বিবিনিউজ ):করোনা টিকা পেতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আজ সোমবার দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে মন্ত্রিসভার এক বৈঠকে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ১২টি…

Read More

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার সুযোগ

১ নভেম্বর ২০২১(বিবিনিউজ): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি কানাডায় উচ্চশিক্ষার মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল ইভালুয়েশন সার্ভিস (আইসিইএস) তাদের ওয়েবসাইটে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের কানাডায় উচ্চ শিক্ষার ব্যাপারে মূল্যায়ন সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন ও তালিকা অনুযায়ী বাংলাদেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীদের কানাডায় উচ্চশিক্ষার জন্য অযোগ্য ঘোষণা করেছে। ওই তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, যোগ্যদের তালিকার মধ্যে প্রথম দিকে রয়েছে গণ বিশ্ববিদ্যালয়। ফলে গণ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীদের জন্য কানাডায় উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত হয়েছে। উল্লেখ্য, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে গণ বিশ্ববিদ্যালয়ে…

Read More

আগামীকাল থেকে স্কুল–কলেজের শিক্ষার্থীদের টিকা শুরু

৩১ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):আগামীকাল সোমবার স্কুল-কলেজের ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আগামীকাল সকাল সাড়ে নয়টায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শামসুল হক অনলাইন বুলেটিনে এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ওই বুলেটিনে জানানো হয়, প্রাথমিকভাবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের আটটি স্কুলকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্কুলে আগামী মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু করা যাবে। এর মধ্যে আগামীকাল সোমবার মতিঝিল আইডিয়াল স্কুলে টিকাদান কর্মসূচি চলবে। এই আট স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের…

Read More

কপ-২৬ সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী

৩০ অক্টোবর২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬’ ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে আজ সকালে যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৯টা ২৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।এসময় বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, বেসামরিক বিমানপরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধানগণ ও ঢাকায় থাকা বিদেশি মিশনের কূটনীকিতগণ প্রধানমন্ত্রীকে বিদায় জানান।ফ্লাইটটির আজ বেলা…

Read More

সাম্প্রদায়িক হামলার বিচার করবে সরকার :স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৩০ অক্টোবর২০২১(বিবিনিউজ): সাম্প্রদায়িক হামলায় গ্রেপ্তার ব্যক্তিদের দেশের প্রচলিত আইনে সরকার বিচার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল।বিকেলে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় শিল্প পুলিশের এগার তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসময় আরও বলেন,যারা দেশে সাম্প্রদায়িক হামলা করেছে তাদের সকলের বিচার করা হবে কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা সাম্প্রদায়িক হামলার উস্কে দিচ্ছে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা গুজুব ছড়াচ্ছে তাদেরও বিচার করা হবে জানিয়ে তিনি আরও বলেন,সারা দেশে যারা সাম্প্রদায়িক হামলা করেছে…

Read More

কতসংখ্যক শিক্ষার্থী ঝরে পড়েছে, নিশ্চিত নই: শিক্ষামন্ত্রী

৩০ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): করোনা মহামারিতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজ শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। দীপু মনি বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে, তারা ঝরে পড়েনি। এখনো অনেক মা–বাবা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।’ দীপু…

Read More

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৩০ অক্টোবর২০২১(বিবিনিউজ):সাভারে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে এ সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবউল হক মজুমদার। সাইবার হ্যাকিং এর হাত থেকে কিভাবে সাইবার রোধ করা হয় সে বিষয়ে দিন ব্যাপি শিক্ষার্থীদের দক্ষ ভাবে গড়ে তোলার জন্য এই সিকিউরিটি কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠিত এসময় উপস্থিত ছিলেন,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁন,বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার একে এম ফজলুল হক,আই স্যাকার ঢাকা চ্যাপটারের প্রশিক্ষক ইমতিয়াজ…

Read More