পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার

৩০ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁওয়ে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ জন নারীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সন্ধ্যা থেকে এসব এলাকা থেকে অভিযান চালিয়ে ওই ২৩ নারীকে উদ্ধার করা হয়। তারা ভারত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাচার হচ্ছিলেন। এ সময় পাচার চক্রের সাথে জড়িত অন্যতম হোতাসহ ১১ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব সদর দফতরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‌্যাব-৪ এর একাধিক দল তাদের উদ্ধার করে। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম…

Read More

পদোন্নতির তালিকায় ১৩ ডিসি-পিএস

৩০ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):উপ-সচিব থেকে পদোন্নতি পাওয়া যুগ্ম সচিবদের মধ্যে প্রধানমন্ত্রীসহ ১০ মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং তিনজন জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার উপ-সচিব পদমর্যাদার ২১৩ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে দু’টি প্রজ্ঞাপন জারি করেছে। অর্থমন্ত্রীর পিএস ফেরদৗস আলম, প্রধানমন্ত্রীর পিএস-২ মনিরা বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পিএস আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, শিক্ষামন্ত্রীর পিএস আব্দুল আলীম খান, শিল্পমন্ত্রীর পিএস মো. আব্দুল ওয়াহেদ, বস্ত্র ও পাট মন্ত্রীর পিএস পরিতোষ হাজরা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পিএস সেবাস্টিন রেমা, পররাষ্ট্রমন্ত্রীর পিএস দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর পিএস…

Read More

দ্বিতীয় ডোজ নিতে যাননি ১৭% মানুষ

৩০ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):সংক্রমণ রোধে দুই ডোজ টিকা নেওয়া প্রয়োজন। সর্বশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজে আগ্রহ কম দেখা গেছে। একে ঝুঁকি হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদেরা। করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা কম দেখা গেছে। ২৮ সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছিলেন ৬৬ লাখ ২৫ হাজার মানুষ। ২৮ অক্টোবর তাঁদের দ্বিতীয় ডোজ নেওয়ার দিন ঠিক ছিল। ওই দিন দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৪ লাখ ৪৪ হাজার মানুষ। সাড়ে ২৩ লাখ বা ১৭ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ নিতে যাননি। এই বিপুলসংখ্যক মানুষ দ্বিতীয় ডোজ নিতে না আসায় টিকা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা…

Read More

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পানির সংকট

৩০ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):আজ শনিবার সকালে হাসপাতালটির কিছু অংশে পানি এসেছে। তবে হাসপাতালের পরীক্ষাগার ও অস্ত্রোপচার কক্ষে পানি নেই। গণপূর্তের উপসহকারী প্রকৌশলী জুলফিকার আরেফিন জানান, পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ার কারণে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পাশের কিডনি ইনস্টিটিউট থেকে পাইপের মাধ্যমে জাতীয় হৃদ্‌রোগ হাসপাতালে সাময়িকভাবে পানি সরবরাহের মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলছে। গত বৃহস্পতিবার ভোর থেকে হাসপাতালটিতে পানির সংকট শুরু হয়। পানি না থাকার বিষয়টি রোগীর স্বজনেরা জানান হাসপাতালের ওয়ার্ড মাস্টারদের। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে হাসপাতালের কর্মচারীরা সেখানকার পাম্পে গিয়ে দেখেন, সেখানে পানির বদলে বালু…

Read More

যুব মহিলা লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের উদ্বোধন

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ):সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কমিটি গঠন ছাড়াই অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। শুক্রবার বিকেলে সাভারের লাজ পল্লীতে অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা সহ জেলা উত্তর যুব মহিলা লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমা আক্তার। ঢাকা জেলা যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক তাসলিমা শেখ লিমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.…

Read More

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল ইসলাম। এসময় আইন-শৃঙ্খলা রক্ষা,অপরাধ দমন,অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল,গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় ঢাকা জেলা পুলিশের…

Read More

যুগ্মসচিব হলেন ২০৩ কর্মকর্তা

২৯ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): উপসচিব পদমর্যাদার ২০৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তাদের সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) নিয়োগ দেওয়া হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হলো।

Read More

আবারও ৫ দিনের রিমান্ডে ইকবালসহ ৪ আসামি

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ):কুমিল্লার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি কুমিল্লার পরিদর্শক আব্দুল হাকিম আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন প্রধান অভিযুক্ত ইকবাল, ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ। এর আগে, গত ২৩ অক্টোবর কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চাইলে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত…

Read More

সরকারের মূল লক্ষ্য চিকিৎসা সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দেওয়া: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): বর্তমান সরকারের মূল লক্ষ্য চিকিৎসা সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়া বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে সাবরিনা কামাল তন্বী আইসিইউ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকার চিকিৎসা সেবায় ব্যাপক উন্নয়ন করেছে বিএনপি সরকার চিকিৎসা সেবা ধ্বংস করেছিলো । তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ,গণস্বাস্থ্য…

Read More

সাভারে ভুয়া পুলিশসহ ৬ ডাকাত গ্রেফতার

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ভুয়া পুলিশসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৪।র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার থানা এলাকার পশ্চিম রাজাশন থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হচ্ছে- শামীম রেজা, হেলাল উদ্দিন, পারভেজ, ওয়াসীম ইসলাম, নাঈম খান ও ফেরদৌস আহমেদ রাজু।এ সময় তাদের কাছ থেকে ২টি পুলিশের নকল ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভুয়া পুলিশ আইডি কার্ড, একটি ওয়াকিটকি, একটি কভারসহ হ্যান্ডকাফ, একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি নকল পিস্তল, রামদা, ছুরি, চাপাতি, রশি, ৫ লিটার চোলাই মদ, ৪৬৭ পিস ইয়াবা, দেড় কেজি…

Read More