টিকে থাকার লড়াইয়ে বিকেলে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): প্রথম দুই ম্যাচে হতাশাজনক হারের পর প্রথম জয়ের লক্ষ্যে আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই পরাজিত হয়েছে ক্যারিবিয়রা। তাই জয়ের জন্য মরিয়া হয়ে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ উভয় দলই।বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলে…

Read More

ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের চুক্তিসই

২৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ): আমাদের বাংলাদেশ ডেস্ক।। শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে ঢাকা ইপিজেড পর্যন্ত ২৪ কিলোমিটার এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের জন্য চীন সরকার বাংলাদেশকে ১১২ কোটি ৬৯ লাখ ডলার বা প্রায় ৯ হাজার ৪৭২ কোটি টাকার ঋণ দিচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও চীনের এক্সিম ব্যাংকের মধ্যে মঙ্গলবার ২৬ অক্টোবর ‘ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্পের জন্য চুক্তি সই হয়। ‘প্রিফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিটের’ (পিবিসি) আওতায় এই ঋণ পাঁচ বছরের রেয়াতকালসহ ২ শতাংশ সুদে ২০ বছরের মধ্যে শোধ করতে হবে।ইআরডি উপসচিব মাসুমা আক্তার জানান, “কোভিড-১৯ মহামারীর কারণে গুরুত্বপূর্ণ এই চুক্তিটি দুই দেশের করেসপন্ডিং…

Read More

স্কুলশিক্ষার্থীদের টিকাদান ১ নভেম্বর থেকে শুরু

২৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):আগামী ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, প্রথমে ঢাকার শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। এজন্য ১২টি কেন্দ্র ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, প্রত্যেক জেলায় স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়ার ব্যবস্থা করা হবে। সারাদেশে ২১টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, কেন্দ্র আরো বাড়ানো হবে। প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। স্কুলশিক্ষার্থীদের টিকা দেয়ার সময় অন্যান্য টিকাদান কার্যক্রমও চলমান থাকবে বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন,…

Read More

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

২৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে আট দিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ২০২২ সালের সরকারি ছুটির মধ্যে বিভিন্ন জাতীয় দিবসের জন্য সাধারণ ছুটি ১৪ দিন। এর মধ্যে তিনদিন রয়েছে সাপ্তাহিক ছুটি। দুটি শুক্রবার ও একটি শনিবার। আমরা আনন্দ করতে পারবো কিন্তু…

Read More

মুখ খুললেন ডি কক

২৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):পরশু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার একাদশ দেখে চমকে উঠেছিলেন সবাই। দলের সেরা ব্যাটসম্যান কুইন্টন ডি কক নেই দলে! প্রথমে বলা হয়েছিল ‘ব্যক্তিগত কারণে’ মাঠে নামেননি ডি কক। পরে জানা গেছে, ম্যাচের আগে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানাতে সবাইকে হাঁটু গেড়ে বসার নির্দেষ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তা মানতে রাজি হননি বলেই ম্যাচে ছিলেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ডি ককের এ অবস্থান নিয়ে সমালোচনা উঠছে। অনেকেই তাঁকে বর্ণবাদী তকমা দিয়ে দিচ্ছেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে শোনা গেছে। এ ব্যাপারে…

Read More

আগামীকাল বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা

২৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):আগামীকাল শুক্রবার একই দিনে বিসিএসসহ ১৩ প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখের বেশি। একই দিনে একাধিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা পড়ায় বিপাকে পড়েছেন চাকরিপ্রার্থীরা। আগামীকাল শুক্রবার যে ১৩টি প্রতিষ্ঠান, মন্ত্রণালয় ও সংস্থার নিয়োগ পরীক্ষার সূচি ঠিক হয়েছে তা হলো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জেলা…

Read More

মেয়াদোত্তীর্ণ ফেরিটি ৩৩ যান নিয়ে ডুবল

২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): পাটুরিয়া ঘাটে কাত হয়ে আংশিক ডুবে যাওয়া ফেরির পাশে নদী থেকে পণ্যবাহী ট্রাক উদ্ধার করছে উদ্ধারকারী জাহাজ হামজা। ঘাট ছাড়ার পর থেকেই কাত হয়ে চলছিল ফেরিটি। মাঝ পদ্মায় আসতেই পানি উঠতে শুরু করে। পাটুরিয়া ঘাটে পৌঁছার আগেই ফেরিতে পানি উঠে পায়ের গোড়ালি ডুবে যায়। এ বর্ণনা প্রত্যক্ষদর্শী সুশান্ত রাজবংশী নামের এক কাভার্ড ভ্যানের চালকের। তাঁর গাড়িটিও ওই ফেরিতে ছিল। ফেরিটি ডুবে যাওয়ার আগমুহূর্তে নদীতে লাফিয়ে পড়েন সুশান্ত। পরে সাঁতরে তীরে ওঠেন তিনি। গতকাল বুধবার সকালে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা রো রো (বড়) ফেরি আমানত শাহ…

Read More

বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকা পাবেন ৮০ লাখ মানুষ

২৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ): গণটিকাদন কর্মসূচিতে ৮০ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কথা। কাল বৃহস্পতিবার এ টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি তাঁদের আছে। এ কর্মসূচিতে সেপ্টেম্বরের ২৮ তারিখে ৮০ লাখ মানুষকে একসঙ্গে টিকা দেওয়ার কথা ছিল। ওই দিন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা তখন প্রথম আলোকে বলেছিলেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর তাঁরা ৮০ লাখ ৯৩ হাজার ২৩৬ জনকে প্রথম ডোজ টিকা দিতে পেরেছিলেন। কালকের কর্মসূচি ঠিকভাবে পালিত হলে প্রায় তিন কোটি মানুষ পূর্ণ দুই ডোজ টিকার আওতায় আসবেন।…

Read More

বানরের জন্য মাসিক বরাদ্দ ৩০ হাজার টাকা

২৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে শতবছর ধরে বসবাস করে আসছে ঐতিহ্যবাহী বানরের পাল। তবে দীর্ঘদিন ধরেই সরকারি-বেসরকারি কোন উদ্যোগ ছিলো না তাদের দেখভালের জন্য। এজন্য চরম খাদ্য সংকটে ছিলো প্রাণিগুলো। অবশেষে দুঃখ ঘুচেছে বানরের। প্রাণীগুলির জীবন রক্ষায় মাসিক ৩০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। আর এ জন্য উপজেলার রাজস্ব খাত থেকে এক বছরের জন্য ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব তথ্য জানিয়েছেন ধামরাইয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকী৷ এর আগে গত ২৮ সেপ্টেম্বর ‘প্রকৃতভাবে বিদ্যমান বানর রক্ষায় অর্থ ব্যয়ের অনুমোদন’ বিষয়ের উপর স্থানীয় সরকার,…

Read More

অটোচালকের সঙ্গে উধাও কোটিপতির স্ত্রী

২৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):রাত হয়ে গেল। তবু বাড়ি ফিরলেন না স্ত্রী। তখনও স্বামী ভাবতে পারেননি এমন ঘটনা দেখতে হবে। চিন্তা ছিল বাড়ি থেকে গায়েব হয়ে যাওয়া লাখ টাকা নিয়েও। সন্দেহ হয়েছিল। তাই থানায় ডায়েরি করেছিলেন। সেই সন্দেহই শেষে সত্যি হল। অটোচালকের সঙ্গেই পালিয়ে গেছেন তার স্ত্রী। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনা। স্বামীর ব্যবসা রয়েছে। কোটি কোটি টাকার কারবার। বাড়ি থেকে ৫৩ লাখ টাকা হাতিয়েও নিলেন ওই নারী। পুলিশ তার এবং অটোচালকের খোঁজ করছে। জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। সেদিনই থানায় গিয়ে সন্দেহের কথা বলেন ব্যবসায়ী স্বামী।…

Read More