২৭ জুন ,২০১৯, (বিবিনিউজ):বরগুনা শহরের কলেজ রোডে বুধবার প্রকাশ্যে কোপানো হয় রিফাত শরীফকে। এতে তাঁর মৃত্যু হয়। শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে এই বার্তা পুলিশপ্রধানকে (আইজিপি) জানিয়ে দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এই আদেশ দেন। বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় গণমাধ্যমে আসা খবর আজ সকালে আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস। এরপর এই ঘটনায়…
Read MoreMonth: June 2019
মাদাগাস্কারে স্বাধীনতা দিবসের সমাবেশে পদপিষ্ঠে ১৬ জনের প্রাণহানি
২৭ জুন, ২০১৯ (বিবিনিউজ): মাদাগাস্কারে বুধবার পদপিষ্ঠ হয়ে কমপক্ষে ১৬ নিহত ও আরো অনেকে আহত হয়েছে। দেশটির রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনে আয়োজিত এক সমাবেশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এএফপি’র। এএফপি’র সাংবাদিকরা জানান, ১৬ জনের লাশ নগরীর এইচজেআরএ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এদের মধ্যে তিন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহামাসিনা স্টেডিয়ামের বাইরে দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে। জাতীয় স্বাধীনতা দিবস পালন উপলক্ষে ঐতিহ্যবাহী সামরিক কুচকাওয়াজের পর কনসার্ট দেখার জন্য সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। সামরিক কুচকাওয়াজ শেষ হওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা কনসার্ট দেখার জন্য…
Read Moreমৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪ : আহত শতাধিক
২৪ জুন, ২০১৯ ( বিবিনিউজ) : সিলেট থেকে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনাকবলিত হয়েছে। এতে অন্তত ৪জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। রোববার রাত পৌনে ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বনশাইল নামক স্থানে সেতু ভেঙ্গে উপবন ট্রেনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়। রাত ১০টায় সিলেট থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় ট্রেনটি। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান রাত আড়াইটায় ঘটনাস্থল থেকে জানান, পুলিশের একাধিক টিম ও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ করেছে। দ্রুত উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানো…
Read Moreআশুলিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
২৪ জুন,২০১৯ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়ায় প্রায় দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার কাঠগড়া এলাকার দুর্গাপুর ও পূর্বচালার বিভিন্ন গ্রাামে অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন কাজে প্রায় তিতাসের ৬০ জন শ্রমিক অংশ নেন। এলাকাবাসীর অভিযোগ, কাঠগড়া এলাকার দুর্গাপুর ও পূর্বচালার বিভিন্ন গ্রামে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ…
Read Moreশক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ার পাপুয়ায়
২৪ জুন, ২০১৯ (বিবিনিউজ): ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়ায় সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.১। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১০ টা ৫ মিনিটে পাপুয়া প্রদেশের আবেপুরা শহরের প্রায় ২৪০ কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের ২১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খবরে বলা হয়, সেখানে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। মাত্র গত সপ্তাহে ওই এলাকায় ভূপৃষ্ঠের স্বল্প গভীরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পেও তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।…
Read More‘অতিরিক্ত আপীলের’ জন্য কোহলিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা
২৩ জুন, ২০১৯ (বিবিনিউজ) : আফগানিস্তানের বিপক্ষে গতকাল বিশ্বকাপের ম্যাচে ‘অতিরিক্ত আবেদন’ করায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারত ১১ রানে আফগানিস্তানকে পরাজিত করেছে। আফগানিস্তানের ইনিংসের ২৯তম ওভারে একটি এলবিডব্লিউ’র আবেদনে সাড়া না দেয়া অভিজ্ঞ আম্পায়ার পাকিস্তানী আলিম দারকে উদ্দেশ্য করে বেশ আগ্রাসীভাবে আপীল করায় কোহলির বিপক্ষে জরিমানা ছাড়াও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। আইসিসি’র কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গ করায় কোহলিকে এই শাস্তি প্রদান করা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক…
Read Moreযে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
২৩ জুন,২০১৯ (বিবিনিউজ) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা বাহিনী এখন অনেক দক্ষ। তারা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। তিনি বলেন, ‘আমরা বিশ্বের সকল দেশের সাথে গুয়েন্দা তথ্য আদান-প্রদান করার মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেছি। এখন আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী সকল প্রকার সন্ত্রাস, জঙ্গী ও আন্তরাষ্ট্রীয় অপরাধ দমন করতে সক্ষম।’ স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। আসাদুজ্জমান খান বলেন, আমার দৃঢ় বিশ্বাস সরকারী সকল…
Read Moreসাভারে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
২৩ জুন , ২০১৯(বিবিনিউজ): বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভারে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার (২৩ জুন) দুপুরে সাভার উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় সভায় অন্যান্যদের মধ্যে সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, পৌর মেয়র আব্দুল গনি, বাংলাদেশ যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর, উপজেলা ভাইস চেয়ারম্যান…
Read Moreজাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহের ফোর্স কমান্ডারগণের বাংলাদেশ মিশন পরিদর্শন
জাতিসংঘের মিলিটারি অ্যাডভাইজর লে. জে. কার্লোস লয়টে এর নেতৃত্বে বুধবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহের ফোর্স কামান্ডারগণ বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেছেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, জাতিসংঘের চলতি ‘১৭তম হেড অব মিলিটারি কমপনেন্ট কনফারেন্স’ এর অংশ হিসেবে তাঁরা বাংলাদেশ মিশন পরিদর্শনে আসেন। জাতিসংঘে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ৩৫ সদস্যের ডেলিগেশনে শান্তিরক্ষা মিশনসমূহের ১২ জন ফোর্স কমান্ডার ছিলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, বাংলাদেশী শান্তিরক্ষীদের সুনাম এবং জাতীয়ভাবে অর্জিত বাংলাদেশের সু-অনুশীলনসমূহ সমন্ধে জানতে ও শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে জাতিসংঘ…
Read Moreফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে রুবেল-সাব্বির
২০ জুন ,২০১৯ (বিবিনিউজ): ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন। তাঁদের জায়গায় দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান সাব্বির রহমান। এ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আকাশ পরিষ্কার। পাঁচ ম্যাচে এ পর্যন্ত ২ জয় পেয়েছে বাংলাদেশ। ২টি ম্যাচে হেরেছে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে এ ম্যাচটি জেতা গুরুত্বপূর্ণ…
Read More