পারমাণবিক নিরস্ত্রীকরণ না করলে কিমকে ক্ষমতা হারানোর হুমকি ট্রাম্পের

পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা প্রদানের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অস্ত্র ত্যাগ না করলে কিমের পরিণতি লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো হতে পারে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন ট্রাম্প। এ খবর দিয়েছে আল জাজিরা। ট্রাম্পকে উদ্ধৃত করে খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার জেরে দক্ষিণের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা স্থগিত করে উত্তর কোরিয়া। এছাড়া, আগামী মাসে অনুষ্ঠেয় কিম-ট্রাম্প বৈঠক পরিকল্পনা মতো হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে দেশটি। উত্তর কোরিয়া রাষ্ট্র পরিচালিত বার্তা…

Read More

নির্বাচন কমিশন ভেঙ্গে নতুন কমিশন গঠন করতে হবে: ফখরুল

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে দেশে কোনো আর সুষ্ঠু হবে না উল্লেখ করে এই কমিশনকে ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুলনায় অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। এই নির্বাচন কমিশনের অধীনে যে আর কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না খুলনায় সেটা প্রমাণিত হয়েছে। তাই এই কমিশন ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। মির্জা ফখরুল বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নতুন কায়দায় ভোট ডাকাতি হয়েছে। ওপর দিয়ে সুন্দর ও সুষ্ঠু হচ্ছে। কিন্তু সুকৌশলে মানুষের ভোটাধিকার হরণ করা…

Read More

শারীরিক অসুস্থতা থেকে মুক্তির জন্য দোয়া চেয়েছেন খালেদা জিয়া

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অসুস্থতা থেকে মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার আইনজীবী এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার এ কথা জানান। এর আগে গতকাল বিকাল ৪টায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহম্মেদ তালুকদার কারাগারে প্রবেশ করেন। সোয়া এক ঘণ্টা কথা বলার পর সোয়া ৫টায় তারা কারাগার থেকে বের হন। খন্দকার মাহবুব…

Read More

মিডিয়াকে নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ মে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সব কিছু নেতিবাচক লেখার ধারণা থেকে বের হয়ে আসতে মিডিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশের কল্যাণে যা কিছু তা ইতিবাচক লেখনির মাধ্যমে তুলে ধরা উচিত। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে সরকারের বিরুদ্ধে না লিখলে কোন মিডিয়া টিকে থাকতে পারে না। আমাদেরকে এই অসুস্থ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে এবং কোন রকম ভীতি ও পক্ষপাতিত্ব ছাড়াই সত্য তুলে ধরতে হবে। আমরা দেশের জন্য কোন কিছু করলে তা যথাযথভাবে প্রকাশ করা উচিত। এটা আমার বা আমার দলের স্বার্থে নয় বরং…

Read More

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজশাহীর অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল হাসান ওরফে হাসান ঘাটিয়াল র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এসময় অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাতে মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এসএম আশরাফুল ইসলাম জানান, ভারত থেকে ফেনসিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাবের একটি অপারেশন দল অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বস্তায় করে ভারত থেকে ফেনসিডিল নিয়ে আসছিল। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি…

Read More

জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করুন : পুলিশের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশা অনুযায়ী তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই, আমাদের দেশের জনগণ পুলিশের কাছ থেকে যথাযথ সেবা পাচ্ছে এবং এই লক্ষ্যে আমরা একটি চৌকষ, পেশাদার ও জনবান্ধব পুলিশ সার্ভিস গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।’ মঙ্গলবার সকালে রাজশাহীর সারদাহে ৩৫তম বিসিএস ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘মানুষ বিপদের সময় পুলিশের কাছে সাহায্যের জন্য আসে। তাই সেবা ও মানবিক আচরণের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে সচেষ্ট থাকবেন।’  প্রধানমন্ত্রী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের…

Read More

তিন অধিদফতরে নতুন মহাপরিচালক

সরকার নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে খাদ্য অধিদফতর, যুব উন্নয়ন অধিদফতর ও স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়। আদেশে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন এই অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুর রহমান অপু। বিসিএসআইআর-এর চেয়ারম্যান মো. ফারুক আহমেদকে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এসএম জাহেদুল করিমকে স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।

Read More

‘রিয়ালেই বিশ্বের সেরা খেলোয়াড়রা আছেন’

বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি বলেছেন, বিশ্বের কোন দলেরই রিয়াল মাদ্রিদের মত জেতার ক্ষমতা নেই। মাঝে মাঝে খারাপ খেলেও মাদ্রিদ ঠিকই ম্যাচ শেষে ফলাফল আদায় করে নেয়। এবার নিয়ে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়নস লীগের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রিয়াল। এবার তারা প্যারিস সেইন্ট-জার্মেই, জুভেন্টাস ও বায়ার্ন মিউনিখের মত দলকে পিছনে ফেলে ফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে বার্সা একটি মাত্র বাজে পারফরমেন্স দেখিয়ে রোমার কাছে অ্যাওয়ে ম্যাচে ৩-০ গোলে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। মেসি বলেছেন, পজিশনের দিক থেকে দেখতে গেলে প্রতিটি পজিশনেই মাদ্রিদে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছেন। বার্সাতেও আছে, কিন্তু…

Read More

চাঁদ দেখা যায়নি, শুক্রবার রোজা শুরু

বাংলাদেশের আকাশে বুধবার কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে রোজা। শুক্রবার রোজা রাখার মধ্য দিয়ে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লীরা। এই প্রেক্ষিতে, আগামী ১২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন। বুধবার দেশের কোথাও রমজানের চাঁদ…

Read More

খালেদা জিয়ার নামে তার এক আত্মীয় মামলা করেছে : মতিয়া চৌধুরী

শেরপুর, ১১ মে : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে তার এক আত্মীয় দুর্নীতির মামলা করেছে। এক্ষেত্রে আমাদের কি করার আছে? শেরপুরের নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃহস্পতিবার উপজেলার শিক্ষক ও স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, ওয়ান ইলেভেনের পর সাইদ ইস্ক্কাান্দারের আপন ভায়েরা ভাই জেনারেল মাসহুদ বেগম জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা চুরি করার অভিযোগ এনে মামলা করেন । তিনি বলেন, এ দলটি ধাপ্পাবাজির দল। এ দলের নেতা খালেদা জিয়া দুর্নীতি করে জেলে…

Read More