ঐশীর মৃত্যুদণ্ড চেয়ে আপিল রাষ্ট্রপক্ষের

পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন দণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন সোমবার আপিল করার বিষয়টি জানিয়েছেন। ২০১৭ সালের ৫ জুন ঐশীকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দেয় হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দেন। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবা খুন…

Read More

রাজশাহী, সিলেট ও বরিশালে নির্বাচন ৩০ জুলাই

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুলাই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান। তিনি বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন আগামী ৩০ জুলাই। মনোনয়ন দাখিল ২৪ জুন, যাচাই-বাছাই ১-২ জুলাই এবং প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই। ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে। এই তিন সিটি করপোরেশনেই ভোট হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন। সিইসি বলেন, তিন সিটি নির্বাচনে কয়েকটি কেন্দ্রে…

Read More

ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

নয়াদিল্লী, ২৯ মে: ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনেরও বেশি লোকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। গত ২৪ ঘন্টায় দেশটির বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশে প্রচ- ঝড়বৃষ্টি ও বজ্রপাতে এসব প্রাণহানি ঘটে। কর্মকর্তারা বলেন, বিহারে ১২ জন, ঝাড়খন্ডে ১২ জন ও ৯ জন উত্তর প্রদেশে মারা গেছে। এছাড়া ঝাড়খন্ডে ২৮ জন আহত হয়েছে। এদিকে আবাহওয়া অফিস জানিয়েছে, বিহার ও উত্তর প্রদেশে পরবর্তী ২৪ ঘন্টায় ঝড়ো-বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারতের বিভিন্ন এলাকা ছাড়াও কেরালা…

Read More

হুমায়ুন ফরিদীর ৬৬তম জন্মদিন আজ

প্রখ্যাত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন ফরীদির ৬৬তম জন্মদিন আজ। তিনটি মাধ্যমে সাবলীল অভিনয়ের জন্য তিনি অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন। কিংবদন্তি এই অভিনেতা ১৯৫২ সালের ২৯ মে জন্মগ্রহণ করেন। জন্মদিনে তাঁর জন্য ইত্তেফাক অনলাইনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। হুমায়ুন ফরীদির জন্ম ঢাকার নারিন্দায়। বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন জুরি বোর্ডের কর্মকর্তা। বাবার বদলির চাকরির সুবাদে ফরিদীকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুরসহ অনেক জেলায় ঘুরতে হয়েছে। মা বেগম ফরিদা ইসলাম গৃহিণী ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন ফরীদি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি জড়িয়ে পড়েন নাটকের…

Read More

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের নয়াহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুর রহমান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কামাল্লা ইউনিয়ন পরিষদের এক আম গাছে থেকে আম পাড়তে গিয়ে তার মৃত্যু হয়। তৌহিদুর কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও কামাল্লা গ্রামের নয়াহাটি এলাকার সামছু মিয়ার ছেলে।

Read More

৩ আগস্ট ৩৯ তম বিশেষ বিসিএসের পরীক্ষা

চিকিৎসক পরীক্ষার্থীদের সরকারি কর্ম কমিশনের জারিকৃত ৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে। আর ৮ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৩৮ তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পিএসসির চেয়ার ড. মোহাম্মদ সাদিক। তিনি ইত্তেফাককে বলেন, কমিশন সভায় দু’টি বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩৭ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। ৩৯তম বিসিএস থেকে নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৪৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী…

Read More

আমরা বিশ্বকাপে সেরা কিংবা ফেবারিট নই : মেসি

বুয়েন্স আয়ার্স, ২৯ মে  : আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে তার সতীর্থদের বাস্তবতাকে মেনে নেবার আহবান জানিয়ে বলেছেন, রাশিয়ায় সব দলই ভাল। এখানে আর্জেন্টিনা সেরা কিংবা ফেবারিট হিসেবে যাচ্ছেনা। আর্জেন্টাইন ক্যানাল ১৩’র সাথে এক সাক্ষাতকারে মেসি আরো বলেছেন কেন ইউরোপীয়ান ক্লাব হিসেবে বার্সেলোনাই তার একমাত্র পছন্দ। তিনি বলেন, ‘সকলের জানতে হবে রাশিয়ায় আমরা ফেবারিট হিসেবে যাচ্ছিনা। কিন্তু আমাদের দলে দারুন কয়েকজন খেলোয়াড় আছে যাদের ওপর আস্থা রাখা যায়। যেকোন চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। আর্জেন্টিনারও বিশ^কাপ জয়ের সম্ভাবনা আছে, আমার সেই বিশ^াস আছে। আমাদেও খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ ও প্রতিভাবান। তবে আমরা…

Read More

মিয়ানমারে নতুন উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা

ইয়াঙ্গুন, ২৯ মে : মিয়ানমার সরকার নতুন উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মেজর জেনারেল অং থুকে নিয়োগ দিয়েছে। তিনি মেজর জেনারেল অং সোয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি কমান্ডার ইন চিফের (আর্মি) দায়িত্ব পালন করছিলেন। সোমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশ জারি করা হয়। খবর এএফপি’র। নির্দেশে বলা হয়, অং সোয়ের দায়িত্ব পুনঃনির্ধারণ করা হয়েছে। মিয়ানমারের সংবিধান অনুযায়ী, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামরিক কর্মকর্তাদের জন্য সংরক্ষিত। এদিকে শুক্রবার রাতে পরিকল্পনা ও অর্থমন্ত্রী ইউ কিয়াউ উইন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Read More

বস্তুনিষ্ঠতা বজায় রাখা ও উস্কানি পরিহার করা গণমাধ্যমের দায়িত্ব : তথ্যমন্ত্রী

ঢাকা, ২৯ মে : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো সংঘাতের ঘটনা বা সংবেদনশীল সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখা ও উস্কানি পরিহার করে শান্তির লক্ষ্যে কাজ করাই গণমাধ্যমের দায়িত্ব। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান ‘ইন্টারনিউজ’র সহায়তায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’র আয়োজনে রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টার মিলনায়তনে রোববার দিনব্যাপী ‘কনফ্লিক্ট সেনসিটিভ জার্নালিজম’ শীর্ষক কর্মশালার সমাপনীতে তথ্যমন্ত্রী একথা বলেন। ‘তথ্যের ঘাটতি গুজবের পৃথিবী তৈরি করে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিরোধপূর্ণ ঘটনা বিষয়ে সাংবাদিকতা অবশ্যই তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ হতে হবে, যাতে গুজব বিলীন হয়ে যায়। মিয়ানমার থেকে আগত ১০ লাখেরও বেশি…

Read More

বাংলাদেশের শান্তিরক্ষীরা মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে : রাষ্ট্রপতি

ঢাকা, ২৯ মে : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে। ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৮’ উপলক্ষে সোমবার এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল মঙ্গলবার (২৯ মে) যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০১৮ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। এ উপলক্ষে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশসহ অন্যান্য দেশের সকল শান্তিরক্ষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান । আবদুল হামিদ তাঁর বাণীতে উল্লেখ করেন,বাংলাদেশ বিশ্বশান্তি ও সম্প্রীতিতে বিশ্বাসী। ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ জাতির…

Read More