প্রায় দেড় মাসের লম্বা সফর। খেলা হবে তিন ফরম্যাটে। গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশত্যাগ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির লজিস্টিকস বিভাগ থেকে জানা গেছে, গতকাল রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের টেস্ট দলের সদস্যরা। ঢাকা থেকে দুবাই, দুবাই থেকে নিউইয়র্ক যাবে বাংলাদেশ দল। নিউইয়র্কে একদিন বিরতি শেষে অ্যান্টিগায় যাবেন ক্রিকেটাররা। নিউইয়র্ক থেকেই দলের সঙ্গে যোগ দিবেন টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে সিরিজের প্রস্তুতিতে দলের সঙ্গে ছিলেন না তিনি। ছুটিতে যুক্তরাষ্ট্রে ছিলেন এই অলরাউন্ডার। এদিকে এই সফরে দলের ম্যানেজারের দায়িত্বে থাকছেন না খালেদ মাহমুদ…
Read MoreYear: 2018
মানবপাচার সিন্ডিকেটের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকবে
বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া স্থগিত করেছে মালয়েশিয়ার সরকার। গতকাল শুক্রবার সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, প্রবাসী এক বাংলাদেশির নেতৃত্বে একটি মানবপাচার সিন্ডিকেটের খবর প্রকাশিত হওয়ার পর সরকার লোক নেওয়ার প্রক্রিয়া স্থগিত করে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। বাংলাদেশ থেকে দশটি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি চলছিল। প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ীর নেতৃত্বে একটি মানবপাচার চক্র মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগসাজশে ওই এজেন্সিগুলোকে নিয়ে সিন্ডিকেট করে শ্রমিকদের কাছ থেকে দুই বছরে অন্তত ২০০ কোটি রিঙ্গিত হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ওঠার পর দেশটির সরকার এই সিদ্ধান্ত নিলো। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানকে…
Read Moreচীনের দক্ষিণপশ্চিমাঞ্চলে ভারি বর্ষণে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
গুইয়াং, ২৩ জুন : ভারি বর্ষণে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ভেঙ্গে পড়েছে। বৃহস্পতিবার ছয়টি দ্রুতগতিসম্পন্ন ট্রেনসহ অনেকগুলো ট্রেন স্থগিত করা হয়েছে। চায়না রেলওয়ের চেংদু গ্রুপ জানিয়েছে, রেলওয়ে কর্তৃপক্ষ পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে গুইঝু প্রদেশের কুনমিং ও সাংহাইয়ের মধ্যবর্তী কতিপয় উচ্চ গতির রেললাইন পরীক্ষা করে দেখছে। খবর সিনহুয়া’র। কর্তৃপক্ষ ভারী বৃষ্টির কারণে গুইডিং ও কেইলির মধ্যবর্তী সেকশনগুলো বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার থেকে গুইঝু-এ ভারী বৃষ্টি হয় এবং প্রাদেশিক আবহাওয়া সার্ভিস সম্ভাব্য দুর্যোগের প্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা সংকেত ‘অরেঞ্জ এলার্ট’ জারি করে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় কিয়ানডোংনান মিও নগরী…
Read Moreতিন সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ
ঢাকা, ২৩ জুন : বাংলাদেশ আওয়ামী লীগ আজ তিন সিটি করপোরেশনে মেয়র এবং জাতীয় সংসদের একটি আসনের উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে। তিন সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীরা হলেনÑ এ এইচ এম খায়রুজ্জামান লিটন (রাজশাহী), বদরুদ্দিন কামরাম (সিলেট) ও সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ (বরিশাল)। কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনের জন্য এম এ মতিনকে মনোনীত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড-এর এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। এ ছাড়া সভায় ১০টি ইউনিয়ন…
Read Moreকোস্টারিকাকে ২ গোলে হারালো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক, বিবি নিউজ : অতিরিক্ত সময়ে কৌতিনিয়ো ও নেইমারের গোলে জয় পেল ব্রাজিল। পুরো খেলাজুড়ে মুহুর্মুহু আক্রমণ করেও গোলের দেখা পায়নি নেইমাররা। কোস্টারিকাকে ২ গোলে হারিয়ে এগিয়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। গোলের জন্য মরিয়া হয়ে খেলা নেইমারদের সাফল্য পেতে যে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তা কেউ আচ করতে পারেননি। অবশেষে তাই হল। ৯০ মিনিটে অসাধার খেলেও গোলে অপেক্ষায় থাকা ব্রাজিল অতিরিক্ত ৮ মিনিটে পেল দুই গোল। খেলার শুরুতে ব্রাজিল কিছুটা ছন্দপতনে থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে গুছিয়ে খেলছেন নেইমার-জেসুসরা। কোস্টারিকার জালে মুহুর্মুহু আক্রমণ চালিয়েছেন নেইমাররা। তবে একের…
Read Moreদেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫, আহত ১১৬
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ১১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গাইবান্ধায় ১৬, রংপুরে ৬, গোপালগঞ্জে ৫, সাভারে ৪, সিরাজগঞ্জে ২ ও নাটোরে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়িতে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বাস উল্টে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন। উপজেলার ব্র্যাক মোড়ের কাছে বাঁশকাটা (গরুরহাট) এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও…
Read Moreসাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আহত ২০ জন
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত চার জন। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার সকাল সাত টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। বাস যাত্রীরা জানায় রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি নৈশ কোচ সকালে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজারের তুরাগ এলাকায় পৌছলে মহাসড়কে ইউর্টান নেওয়া একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অন্তত ২৩ জন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করলে আরও তিন জন মারা…
Read Moreকারাবিধির দোহাই দিয়ে খালেদা জিয়াকে চিকিৎসাবঞ্চিত করা হচ্ছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, সরকার ও কারা কর্তৃপক্ষ কারাবিধির দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করছেন। তিনি ভিষণভাবে অসুস্থ। অথচ তার চিকিৎসা নিয়ে টালবাহানা করছে সরকার। খালেদা জিয়া যাতে প্রকৃত চিকিৎসা না পেয়ে চরম দুর্দশার মধ্যে পড়েন সেজন্যই এতো বাধা ও আপত্তি সরকারের। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমার বার বার বলেছি পিজি বা সিএমএইচে খালেদা জিয়ার প্রকৃত চিকিৎসা হবে না। কারণ সেখানে ডপলার টেস্ট এবং বিশেষ ধরনের এমআরআই-এর সুবিধা নেই। আছে শুধু…
Read Moreতনু হত্যার ২৭ মাসেও ঘাতকরা অধরা
বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ২৭ মাস গত হয়েছে বুধবার। তনুর পরিবারে এ বছরও ছিল না ঈদের আনন্দ। এতদিনেও তনুর ঘাতকরা রয়ে গেছে অধরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে অনড় তনুর পরিবার, তার সহপাঠী ও গণজাগরণ মঞ্চ কুমিল্লার নেতৃবৃন্দ। তনুর দুটি ময়নাতদন্ত প্রতিবেদনে ‘মৃত্যুর সুস্পষ্ট কারণ’ উল্লেখ না থাকা এবং সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করতে না পারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাদের ক্ষোভের অন্ত নেই। তবে ঘাতক শনাক্তকরণে কয়েকজন ব্যক্তির ডিএনএ প্রতিবেদনই এখন ভরসা বলে মনে করা হচ্ছে। এদিকে…
Read Moreকাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ৪ জঙ্গি
জম্মু-কাশ্মীরের অনন্তনাগে পুলিশের সঙ্গে লড়াইয়ে অন্তত চার জঙ্গি নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস’র সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল। খবর এনডিটিভি’র। খবরে বলা হয়, দক্ষিণ কাশ্মীরের একটা বাড়িতে তিনজন জঙ্গি ঢুকে বসে ছিল। শুক্রবার ভোর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে দু’পক্ষের গোলাগুলিতে বাড়ির মালিক ও তার স্ত্রী আহত হয়েছেন। পাশাপাশি এক পুলিশ সদস্য ও এক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। জম্মু-কাশ্মীর পুলিশ বাহিনীর ডিজিপি জানিয়েছেন, অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন আইএসের সদস্য বলে ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে কাশ্মীরে এক পুলিশ সদস্য নিহত হওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ…
Read More