পাবনার বেড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহত নিজাম মণ্ডল (৪৫) আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের মিরপুরের বাসিন্দা। তার বিরুদ্ধে পুলিশ হত্যাসহ সাতটি হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, শনিবার রাত একটার দিকে ঢালারচরে ডাকাতদলের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে নিজামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
Read MoreYear: 2018
নাশকতার দুই মামলা: আপিল বিভাগে খালেদার জামিন শুনানি চলছে
কুমিল্লার নাশকতার দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দুটি লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে আজ রবিবার এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ২৮ মে দুই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয় হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৩০ মে আপিল বিভাগের চেম্বার আদালত ওই জামিন স্থগিত করে দেয়।
Read Moreদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো বিজয়ী করতে হবে : নাসিম
ঢাকা, ২৪ জুন : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগেকে ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের দুঃশাসন আর ফিরে আসতে দেয়া যাবে না। ওরা ক্ষমতায় এলে বাংলাদেশ হবে জঙ্গির দেশ।’ মোহাম্মদ নাসিম আজ শনিবার উত্তরা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খানের…
Read Moreউন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
সংসদ ভবন, ২৪ জুন : উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সরকারের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে উন্নয়নের যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছি তা বাস্তবায়ন করে প্রতিটি গ্রামকেই একেকটি নগরে পরিণত করে গ্রামের মানুষকে নগরের সকল সুযোগ-সুবিধা দিতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।’ তিনি আজ সংসদে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে এ সব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আজ দেশের মানুষের সেবা করে যাচ্ছে এবং যাবে। যে আস্থা এবং বিশ্বাস বাংলার…
Read Moreমালিবাগে ট্রেনে কাটা পড়ে নিহত ১
রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। রমনা থানার এসআই আমিনুল ইসলাম জানান, মালিবাগ ও ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে আহত হলে স্থানীয় লোকজন তাকে রেললাইন থেকে রাস্তায় নিয়ে আসে। পরে পুলিশ সংবাদ পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সকাল সাড়ে ৮ দিকে দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ছিল। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
Read Moreনবনির্মিত আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন প্রধানমন্ত্রীর
ঢাকা, ২৩ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্মিত প্রধান কার্যালয় ভবন উদ্বোধন করেছেন। দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ এই ভবন উদ্বোধন করা হয়। আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে নবনির্মিত এই ১০ তলা ভবনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। প্রধানমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে দেন এবং ভবনের সামনে একটি চারাগাছ রোপণ করেন। এ সময় মোনাজাত করা হয়। পরে, প্রধানমন্ত্রী দলের…
Read Moreমিরপুরে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে : ইঞ্জিনিয়ার মোশাররফ
সংসদ ভবন, ২৩ জুন : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গৃহহীনদের গৃহায়নের জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে রাজধানীর মিরপুরে ১১ নং সেকশনে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। মন্ত্রী বলেন, ‘সকলের জন্য আবাসন/কেউ গৃহহীন থাকবে না’ এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী গত বছর ২৬ অক্টোবরে এ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আজ সংসদে সরকারি দলের আলী আজমের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, এছাড়া সরকারি অর্থায়নে ঢাকার মিরপুরে আলাদা দুটি প্রকল্পে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়া ভিত্তিক আরও…
Read Moreভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে এক সড়ক দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু ও আরো ২৪ জন আহত হয়েছে। শনিবার পুলিশ একথা জানিয়েছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শুক্রবার রাতে রাজ্যের আরেলি জেলার ভাবনগর-সোমনাথ মহাসড়কের একটি ছোট ব্রিজের কাছে প্রায় ৩২ আরোহীবাহি একটি ট্রাক মোড় নেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।’ তিনি জানান, এই ঘটনায় সাত জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহতদের নিকটস্থ একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে ট্রাকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় ব্রিজে এসে নিয়ন্ত্রণ হারিয়ে…
Read Moreকিমের সঙ্গে চুক্তির পরও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ট্রাম্প
সিঙ্গাপুরে চলতি সাসের শুরুর দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে চুক্তি করার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরো এক বছর জন্য নবায়ন করেছেন। গতকাল শুক্রবার মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে উত্তর কোরিয়াকে আমেরিকার জন্য ‘অস্বাভাবিক ও মারাত্মক হুমকি’ হিসেবে উল্লেখ করে আরো এক বছরের জন্য নিষেধাজ্ঞা নবায়নের কথা জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় উত্তর কোরিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে বর্ণনা করলেন যখন চলতি মাসের গোঁড়ার দিকে সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের পর তিনি বলেছিলেন, আমেরিকার বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের পরমাণু হুমকির অবসান…
Read Moreবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। দিবসটি উপলক্ষে আজ শনিবার সকালে তিনি ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে, আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম…
Read More