আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এখনো বেশি নিরাপদ। রাজধানীর গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওই ভবনের সামনে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। কাদের বলেন, হলি আর্টিসানে জঙ্গি হামলার আজ দুই বছর পূর্ণ হয়েছে। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ওই মামলার চার্জশিট দেয়া হচ্ছে। তিনি বলেন, মর্মান্তিক…
Read MoreYear: 2018
সাভার সরকারি কলেজ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দিয়া ইসলাম ,সাভার : সাভার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় একাদশ শ্রেণির নতুন প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। অনুষ্ঠানে ডা. এনামুর রহমান বলেন, নতুন শিক্ষার্থীদের জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি থেকে দুরে থাকতে হবে। বর্তমান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করায় দেশে এখন কোনো জঙ্গিদের ঠাই নেই। এ সময় তিনি আগামী একাদশ জাতীয়…
Read Moreখালেদা জিয়ার সাজা বাড়ানোর আবেদনের শুনানি মঙ্গলবার
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আবেদনের শুনানির জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে গত ২৭ জুন ৫ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্যও আগামী মঙ্গলবার দিন ধার্য করে হাইকোর্ট। গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে…
Read Moreঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। গতকাল শনিবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। জিম ইয়ং কিম তার ঢাকা সফরে হোটেল র্যাডিসনে অবস্থান করবেন। এদিকে রোহিঙ্গাদের দুর্দশা দেখতে গত মধ্য রাতেই ঢাকায় এসে পৌঁছানোর কথা জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের। বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রোহিঙ্গা সংকট পর্যবেক্ষণ করবেন এবং এক্ষেত্রে আরো কি করা যায় সে বিষয়ে আলোচনা করবেন। সূত্র জানায়, তারা আজ রবিবার থেকে আনুষ্ঠানিক সফর শুরু করবেন।…
Read Moreবাঘিনীদের এবার সিরিজ জয়
এশিয়া কাপ জিতে মেয়েদের নিয়ে উচ্ছ্বাসের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই যুক্ত হলো আরেকটি সাফল্য। প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেল বাঘিনীরা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে শুক্রবার দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জিতেছে। এর ফলে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল তারা। ডাবলিনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১২৪ রানের মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশ। পরে ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫ বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেয়েরা। বাংলাদেশের পক্ষে শামিমা করেছেন হাফসেঞ্চুরি। এখনও পর্যন্ত নারী ক্রিকেটে হওয়া তিন হাফসেঞ্চুরির দুটিই গেল শামিমার খাতায়। লক্ষ্য…
Read Moreব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ আজ
ব্যাংক হলিডে উপলক্ষ্যে আজ রবিবার ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের লেনদেন না হওয়ায় এদিন শেয়ারবাজারেও লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। জানা গেছে, ৩০ জুন ব্যাংকগুলো ষান্মাসিক আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালান্স শিট প্রস্তুত করা হয়। দীর্ঘ সময় ধরে হিসাব বিবরণী শেষ করার পর ব্যাংকারদের বিশ্রাম দিতে পরদিন ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ পালিত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে শাখা থেকে পাঠানো হিসাব এক দিনে সম্পন্ন হয় না। যে কারণে এদিন…
Read Moreস্বজনরা দেখা করেছেন খালেদা জিয়ার সঙ্গে
কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার পরিবারের সদস্যরা। গতকাল শনিবার বিকাল ৪টা ২২ মিনিটে সাক্ষাতের জন্য তারা পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে অবস্থিত পুরাতন কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। পরে সাক্ষাত্ শেষে ৫টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হন। সাক্ষাত্ করতে যাওয়া পরিবার সদস্যরা হলেন, বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা খান জামান, ভাগ্নে ডা. মামুন ও নিকটাত্মীয় মাসুদ। তবে তারা কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। কারাগারের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক…
Read Moreআর্জেন্টিনাকে বিদায় করে দিলো ফ্রান্স
কাজান (রাশিয়া), ১ : আর্জেন্টিনাকে বিদায় করে দিল ফ্রান্স। প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আজ টুর্নামেন্টে শেষ ষোলোর প্রথম ম্যাচে ফরাসিরা ৪-৩ গোলে হারায় দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। বিশ্বকাপ আসরে এই প্রথমবারের মতো আর্জেন্টিনাকে হারালো ফ্রান্স। ধুঁকতে ধুঁকতে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। পক্ষান্তরে অনেকটা হাসতে হাসতে শেষ ষোলোতে ওঠে ফ্রান্স। তাই ফেভারিটের তকমাটা গায়ে মেখেছিলো ফরাসিরাই। তবে বিশ্বকাপের অতীত রেকর্ড সাহস যোগাচ্ছিলো লিওনেল মেসির আর্জেন্টিনাকে। কারণ, বিশ্বকাপের আগের দুই দেখাতে জয় পেয়েছিলো আর্জেন্টিনাই। এসব সমীকারণ নিয়ে কাজানে মুখোমুখি হয় ফ্রান্স ও আর্জেন্টিনা। বল…
Read Moreরোহিঙ্গাদের ৪৮ কোটি ডলার অনুদান দেবে বিশ্ব ব্যাংক
বিশ্ব ব্যাংক রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশকে ৪৮ কোটি ডলার (৪ হাজার ৫৬ কোটি টাকা) অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে । বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়, বাংলাদেশে রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিষ্কাশন ও সামাজিক সুরক্ষাজনিত চাহিদা মেটাতে এ সহায়তা দেয়া হবে। বৃহস্পতিবার বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ এই সহায়তার প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ছাড়ের অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশে চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হবে। এরপর ধারাবাহিকভাবে ৪৮ কোটি ডলার অনুদান দেওয়া হবে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এক বিবৃতিতে বলেন, রোহিঙ্গাদের দুর্দশা…
Read Moreহলিউডে প্রথম লুকে জ্যাকুলিনের চমক!
বলিউড নায়িকাদের কাজের দ্বিতীয় জায়গা এখন হলিউড। ঐশ্বরিয়া, প্রিয়াঙ্কা, দীপিকার পদচারণার পর এমনটাই হতে যাচ্ছে এখন। সেই তালিকায় এখন যোগ হয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। ‘ডেফিনেশন অব ফিয়ার’ শিরোনামে একটি ছবির মাধ্যমে হলিউডে পা রেখেছেন জ্যাকুলিন। ছবিটি পরিচালনা করেছেন জেমস সিম্পসন। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলারে উপস্থিতিতে তাক লাগিয়ে দিয়েছেন জ্যাকুলিন। এ প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘ভৌতিক একটি ছবিতে অভিনয় করেছি। কাজটি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। প্রথম হলিউড সিনেমা হিসেবে এটি স্বাভাবিক অনুভূতি। সিনেমা সংশ্লিষ্টরাও বেশ সন্তুষ্ট।’ নিয়মিত হলিউড সিনেমায় তাকে দেখা যাবে কি-না সেই প্রসঙ্গে জ্যাকুলিন বলেন, ‘নিয়মিত হওয়ার…
Read More