ডেস্ক রিপোর্ট: সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি তো আছেনই। এবার তার সঙ্গে যোগ দিচ্ছেন আরও এক দেশি অলরাউন্ডার আনওয়ার আলি। তবে রংপুর রাইডার্সের জন্য সুখবর হলো দলে যুক্ত হচ্ছেন দুই বিধ্বংসী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। এই তিনজনের মধ্যে ডেমিড মিলার এবং আনওয়ার আলি রংপুর রাইডার্সে আসছেন নিশ্চিত হয়ে গেছে। আজ মাঠে দেখা যেতে পারে আনওয়ার আলিকে। দুয়েক দিনের মধ্যে আসবেন ডেভিড মিলারও। আর দিন কয়েকের মধ্যেই দলে যোগ হচ্ছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। প্রথমবারের মতো বিপিএল খেলতে আসছেন এ অসি তারকা ক্রিকেটার। এর আগে আইপিএলে…
Read MoreYear: 2016
রাজধানীতে ট্রাকচাপায় এএসআই নিহত
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বঙ্গভবনের সামনে ট্রাকচাপায় মিজানুর রহমান (৩০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে বঙ্গভবনের সামনে একটি মাটিবোঝায় ট্রাকের চাপায় গুরুতর আহত হন মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। মিজানুর রহমান বঙ্গভবনের প্রোটেকশন সেকশনে নিয়োজিত ছিলেন। তিনি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হাজি…
Read Moreদেশের উদ্দেশে প্রধানমন্ত্রীর মরক্কো ত্যাগ
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু সংক্রান্ত (কপ-২২) সম্মেলনে যোগদান শেষে বুধবার বিকেলে দেশের উদ্দেশে মারাকেশ ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-১০২০) বুধবার স্থানীয় সময় বিকেল তিনটা ১৫ মিনিটে দেশের উদ্দেশে মারাকেশের মেনারা বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান মরক্কোর সংস্কৃতিমন্ত্রী মোহামেদ আমিন সবিহি, মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্্রদূত সুলতানা লায়লা হোসেন এবং মরক্কো সরকার ও বাংলাদেশ দূতাবাসের সিনিয়র কর্মকর্তাবৃন্দ। ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মরক্কোর সাবেক রাজকীয় নগরী মারাকেশে ৩ দিনব্যাপী এই (কপ-২২) সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জলবায়ু…
Read Moreযুক্তরাষ্ট্রে হিজাব পরায় হেনস্তার শিকার বাংলাদেশি শিক্ষার্থী
ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রে হিজাব পরায় হেনস্তার শিকার হয়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। তবে শুধু ওই শিক্ষার্থী নয়, মুসলিম, হিস্পানিক এবং অন্যান্য সংখ্যালঘু অভিবাসীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ করছেন এসব সম্প্রদায়ের মানুষ। বিবিসি জানায়, ট্রাম্প তার নির্বাচনী প্রচারের সময় বিশেষ করে মুসলিমদের টার্গেট করে যে ধরণের বক্তব্য রেখেছিলেন, তাকে এ ধরণের হামলার জন্য দায়ী করছেন মুসলিম সম্প্রদায়ের নেতারা। যুক্তরাষ্ট্রে বসবাস করছে বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী, যাদের সংখ্যাগরিষ্ঠই মুসলিম। এরকমই একজন মুসলিম, নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসী মাজেদা উদ্দীন। নির্বাচনের পরদিন নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমার ভাইয়ের মেয়ে বাসে করে…
Read Moreদায়িত্ব নিলেন নতুন বিজিবি মহাপরিচালক
ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মেজর জেনারেল আবুল হোসেন। আজ বুধবার সকালে বিজিবি সদর দফতরে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, নবনিযুক্ত মহাপরিচালক আবুল হোসেন সকালে পিলখানায় এসে পৌঁছালে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।’ মেজর জেনারেল আবুল হোসেন ১৯৬২ সালের ১৫ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করেন এবং ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ…
Read Moreরমনা পার্কের লেকে অজ্ঞাত নারীর লাশ
ডেস্ক রিপোর্ট: রাজধানীর রমনা পার্কের লেক থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। তিনি বলেন, ধারণা করা হচ্ছে পার্কের লেকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়। তার পরনে ছিলো ছাপা রং এর শাড়ি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে বলেও জানান তিনি। মিতু/বিবি নিউজ/২৯২
Read Moreএসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি
ডেস্ক রিপোর্ট: আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ডর দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি অনুমোদন করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে, গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামতও নেওয়া হয়। তবে সেসময় প্রশ্ন ফাঁস রোধে দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানানো হলেও বিরতি থাকছে। চূড়ান্ত সময়সূচি অনুযায়ী,…
Read Moreপুরুষের যে বিষয়গুলো নারীদের দুর্বল করে
ডেস্ক রিপোর্ট: পুরুষের প্রতিও নারীদের চরম দুর্বলতা কাজ করে। শরীরের পাশাপশি আবেগ-অনুভূতিও পুরুষের প্রতি নারীর দুর্বলতার অন্যতম কারণ। এছাড়াও রয়েছে আরও ৫টি গুণ। যা দেখে নারীরা দুর্বল হয়। জানুন সেই ৫টি গুণের কথা- নিজের রুচি প্রকাশ করুন: দামি ব্র্যান্ডের জামা-জুত হতে হবে বিষয়টা মোটেও এমন নয়। তবে বেমানান কিছু পড়বেন না। সাধারণ দোকান থেকে কেনা হলেও পোশাকে-আশাকে নিজের রুচিটা তুলে ধরুন। আর খেয়াল রাখুন তা যেন আপনার শারীরিক গড়ন আর গায়ের রঙের সঙ্গে মানানসই হয়। নিজের একটা স্টাইল গড়ে তুলুন। আপনাকে বুঝতে হবে, আপনি যেমন নারীদের ‘সন্ন্যাসিনী’ সেজে থাকা পছন্দ…
Read Moreনোয়াখালীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ডেস্ক রিপোর্ট: নোয়াখালীর বেগমগঞ্জের জীরতলীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে অসুস্থ অবস্থায় শিশুটিকে বেগমগঞ্জ থানায় নিয়ে গেলে পুলিশ তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সুস্থ ওই শিশুর বাবা জসীম উদ্দিন জানান, আমার মেয়ে মঙ্গলবার সন্ধ্যায় দরকারি জিনিস কিনতে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে একই গ্রামের সবুজ নামের এক বখাটে ফুসলিয়ে তাকে পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় সে বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে এবং স্বজনদের জানায়। এরপর বাবা জসীম উদ্দিন রাতে অসুস্থ শিশুটিকে নিয়ে বেগমগঞ্জ থানায় গেলে পুলিশ ওই শিশুটিকে নোয়াখালী…
Read Moreবাসর রাতে স্ত্রীর কাছে কী চায় স্বামী?
ডেস্ক রিপোর্ট: বিয়ের প্রথম রাত, অর্থাৎ ফুলশয্যার রাত হচ্ছে যে কোনো দম্পতির জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত। বলাই বাহুল্য যে এই রাত নিয়ে উভয়েরই অনেক স্বপ্ন, অনেক চাওয়া-পাওয়া থাকে। নারী না হয় একবুক আশা নিয়ে স্বামীর জীবন সঙ্গী হয়ে শ্বশুর বাড়িতে যান। কিন্তু স্বামী কী আশা করেন স্ত্রীর কাছে? ফুলশয্যার রাতে প্রত্যেক স্বামীই নিজের স্ত্রী কাছ থেকে ৭টি বিষয় আশা করেন। পাঠকদের কাছে তা তুলে ধরা হলো: ১. স্ত্রীকে দেখা যাবে অপ্সরার মতন : জীবনে খুব কম মানুষই বারবার বিয়ে করেন। তাই বিশেষ এই রাতটি জীবনে বারবার ফিরে আসে না। তাই…
Read More