১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খালি প্লেট নিয়ে ভুখামিছিল শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ রোববার বেলা সোয়া তিনটায় শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি প্লেট নিয়ে শিক্ষা ভবন অভিমুখে এ মিছিল শুরু করেন। এতে অংশ নিয়েছেন হাজারো শিক্ষক-কর্মচারী। তবে শিক্ষক-কর্মচারীদের মিছিলটি দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড়ে এলে পুলিশ তাতে বাধা দেয়। হাইকোর্ট মোড়ে পুলিশের শতাধিক সদস্য এবং ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করতে দেখা গেছে। শিক্ষক-কর্মচারীরা সেখানে এক ঘন্টা অবস্থান করে বিকেল সাড়ে চারটার দিকে আবার শহীদ মিনারে ফিরে যান। এ সময় শিক্ষক-কর্মচারীরা ‘হয়তো দাবি…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার
১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়িয়েছে সরকার। আজ (রোববার) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধিতে অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়া হবে। শর্তসমূহে উল্লেখ করা হয়— এই বাড়িভাড়া ভাতা পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল…
Read Moreধামরাইয়ে তারুণ্যের উৎসব উৎযাপনে জেলার ইউনিয়ন পর্যায়ে শুরু জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল
স্টাফ রিপোর্টার,১৯ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে তারুণ্যের উৎসব উৎযাপনে ”এসো দেশ বদলাই-“পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে ঢাকা জেলার ইউনিয়ন পর্যায়ে আন্তঃইউনিয়ন শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে শুরু হলো জেলা প্রশাসক কাবাডি ও ভলিবল প্রতিযোগিতা। ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে ৫টি উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়নের ভলিবল ও কাবাডিতে ধামরাই সদর ইউনিয়ন এবং কুশুরা ইউনিয়ন দল এ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত চলবে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগীতা এবং কাবাডিতে উপজেলার চ্যাম্পিয়ন দলের প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে। এ ছাড়া ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিন থানার শিক্ষা…
Read Moreপ্রজাপতি কমছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
১৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): একসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসজুড়ে উড়ে বেড়াত রঙিন প্রজাপতির দল। মুহুর্তেই ছন্দ ফিরে পেত প্রাণ-প্রকৃতি আর শিক্ষার্থীরা। এখন সেই দৃশ্য অনেকটাই ম্লান। কারণ প্রজাপতির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। পরিবেশবিদরা বলছেন, নগরায়ণ ও বনভূমি ধ্বংসের কারণে প্রজাপতির আবাস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণেই কমছে সংখ্যা। এ বিষয়ক ‘চেকলিস্ট অব বাটারফ্লাই লার্ভাল হোস্ট প্ল্যান্টস অ্যান্ড দেয়ার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অন দ্য ক্যাম্পাস অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি গত এপ্রিলে এশিয়ান-অস্ট্রালেশিয়ান জার্নাল অব বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজিতে প্রকাশিত হয়। গবেষণায় উঠে আসে, একসময় জাবি ক্যাম্পাসে ১০০টিরও বেশি প্রজাতির প্রজাপতি ছিল। এখন সেই…
Read Moreএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩
১৬ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী পাস করেছে। এ বছর পাসের গড় হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬৯ হাজার ৯৭ জন। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।…
Read Moreরোম সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
১৫ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ইতালির রাজধানী রোমে দুই দিনের সরকারি সফর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকালে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। রোম সফরকালে অধ্যাপক ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া তিনি এর ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
Read Moreমিরপুরে আগুনের ঘটনায় ৯ জনের লাশ উদ্ধার
১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মকর্তা (মিডিয়া) তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আজ বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকান্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ…
Read Moreভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার : বাণিজ্য উপদেষ্টা
১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
Read Moreবাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
১৪ অক্টোবর, ২০২৫(বিবিনিউজ): ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, এ সফর দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) ফ্ল্যাগশিপ ইভেন্টের ফাঁকে সোমবার (রোম সময়) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট লুলা। ফোরামে উভয় নেতা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার পর এফএও সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। বৈঠকে তারা পারস্পরিক আগ্রহের নানা বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে ছিল সামাজিক ব্যবসা,…
Read Moreসাভারে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানায় জরিমানা
স্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২৫(বিবিনিউজ):সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে চারটি কারখানায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমান আদালত। দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে সেখানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চারটি কারখানায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল অসাধু ব্যবসায়ীরা । যার ফলে এলাকার জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়ে। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করে চারটা…
Read More