ঢাকা, ২৩ জানুয়ারি : ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২১৬ রান। টস জিতে আগে ব্যাটিং করে তামিম ইকবালের ৭৬ , সাকিব ৫১,সানজামুল ১৯ ও শেষ দিকে মুস্তাাফিজুর রহমানের অপরাজিত১৮ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে টাইগাররা। গ্রায়েম ক্রেমার ৩২ রানে ৪ উইকেট শিকার করেন।b
Read MoreCategory: খেলা
খেলা
আইপিএল নিলামে অংশ নিবেন ৫৭৮ জন খেলোয়াড়
নয়াদিল্লী, ২১ জানুয়ারি : আগামী ২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে চলতি বছরের আইপিএল নিলাম। এবারের নিলামে দেশী ও বিদেশী ১৬জন মারকুই খেলোয়াড়সহ ৫৭৮জন খেলোয়াড় অংশ নিবেন। বিসিসিআই প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮ জন খেলোয়াড়কে ঠিক রেখে ১৮২টি স্লটে নিলাম অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বোচ্চ রিসার্ভ মূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। ১৩জন ভারতীয়সহ ৩৬জন খেলোয়াড় শীর্ষ ব্র্যাকেটে থাকবেন। মারকুই খেলোয়াড়রা হলেন রবিচন্দ্রন অশ^ীন, গৌতম গাম্ভীর, শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানে, হারভাজন সিং, যুবরাজ সিং, ক্রিস গেইল, বেন স্টোকস, কেন উইলিয়ামসন, গ্লেন ম্যাক্সওয়েল, জো রুট, মিশেল স্টার্ক, ফাফ ডু…
Read Moreফুটবল থেকে অবসর রোনালদিনহোর
স্পোর্টস ডেস্ক ১৮ জানুয়ারী, ২০১৮ ইং : ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী রোনালদিনহো ফুটবল থেকে অবসর নিয়েছেন। যদিও ২০১৫ সালের পর তিনি আর একটি ম্যাচও খেলেননি। কিন্তু বল পায়ে চোখ ধাঁধানো নৈপুণ্য, বিপক্ষকে কাটিয়ে সর্পিল গতিতে এগিয়ে যাওয়া ও সদা হাস্যময়তার জন্য বিশ্বজুড়ে বিপুল সমর্থনে ধন্য ছিলেন তিনি। বর্তমানে ৩৭ বছর বয়সী রোনালদিনহো ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেটাই ছিল ব্রাজিলের সর্বশেষ বিশ্বকাপ জয়। এছাড়াও খেলেছেন বার্সেলোনা ও এসি মিলানের হয়ে। ২০০৬ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ ও ২০০৫ সালে ব্যালন ডি’অর জয় তার অন্যতম কীর্তি। রোনালদিনহোর ভাই…
Read Moreইংল্যান্ডের কোচ হতে চান ফ্লিনটফ
অনলাইন ডেস্ক ১৮ জানুয়ারী, ২০১৮ ইং : ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক তারকা ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ। আগামী বছর পদটি শূন্য হওয়ার পর তিনি আবেদন করতে পারেন বলে জানিয়েছেন তিনি। নিজ মাঠে ২০১৯ অ্যাশেজ সিরিজের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন বর্তমান কোচ ট্রেভর বেলিস এবং সাবেক অলরাউন্ডার ফ্লিনটফ দায়িত্ব নিতে চান। ২০০৫ সালে অ্যাশেজ জয়ে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ৪০ বছর বয়সী ফ্লিনটফ দুই বছর আগেই ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের(ইসিবি) কাছে পাঠানো এক ইমেইল বার্তায় কোচ হওয়ার আগ্রহ প্রকাশে করেছেন। বিবিসি রেডিওকে ফ্লিটনফ জানান,আগ্রহকে…
Read More৫০০ উইকেটের চূড়ায় রাজ্জাক
স্পোর্টস রিপোর্টার ১৮ জানুয়ারী, ২০১৮ ইং: কী এক বিচিত্র কারণে অনেকদিন ধরে জাতীয় দলে উপেক্ষিত আব্দুর রাজ্জাক। তাই বলে থেমে নেই তার উইকেট শিকার। ঘরোয়া ক্রিকেটে প্রতি ম্যাচেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় থাকেন। সেই ধারাবাহিকতায় এবার পৌঁছে গেলেন রাজ্জাক অনন্য এক উচ্চতায়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করে ফেললেন গতকাল। রাজ্জাকের এই অনন্য মাইলফলকের দিনে দক্ষিণাঞ্চল অবশ্য খুব ভালো কিছু করতে পারেনি। আগের দিন দক্ষিণাঞ্চল অলআউট হয়েছিল ৪৪৮ রানে। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৩১৩ রান তুলে ফেলেছে মধ্যাঞ্চল। এর মধ্যেই রাজ্জাক তার…
Read Moreশততম ওয়ানডেতে মিরপুর স্টেডিয়ামের শ্রীলংকার বিপক্ষে জিম্বাবুয়ে রোমাঞ্চকর জয়
ঢাকা, ১৮ জানুয়ারি ২০১৮ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শততম ওয়ানডে ম্যাচে রোমাঞ্চকর জয় পেয়েছে জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ১২ রানে হারায় আন্ডারডগ জিম্বাবুয়ে। মিরপুরে টস হেরে প্রথমে ব্যাট করে সিকান্দার রাজার অপরাজিত ৮১ ও হ্যামিল্টন মাসাকাদজার ৭৩ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৯০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ২৭৮ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। তাই বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দলের দায়িত্ব দিয়েও ভাগ্যের চাকা নতুন বছরের শুরুতে ঘুড়াতে পারলো না গেল বছর তিন ফরম্যাটে ৫৭ ম্যাচে মাত্র ১৪ জয় পাওয়া শ্রীলংকা। ফলে হার দিয়ে শ্রীলংকার…
Read Moreশ্রীলঙ্কার লক্ষ্য ২৯১ রান
অনলাইন ডেস্ক : হ্যামিল্টন মাকাদজা ও সিকান্দার রাজার ফিফটিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। আজ বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শততম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তারা ৬ উইকেটে ২৯০ রান করতে সক্ষম হয়। অন্যদিকে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার গুনারত্নে। থিসারা ২ উইকেট নেন ৪৩ রানে। সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৯০/৬ (মাসাকাদজা ৭৩, মিরে ৩৪, আরভিন ২, টেইলর ৩৮, রাজা ৮১*, ওয়ালার ২৯, মুর ১৯, ক্রিমার ০*; লাকমল ১/৭০, দনাঞ্জয়া ০/৬৭, থিসারা ২/৪৩, চামিরা ০/৫১, হাসারাঙ্গা ০/১৮, গুনারত্নে ৩/৩৭)
Read Moreরানের চাকায় সচল জিম্বাবুয়ে
ম্যাচের শুরুটা ভালই ছিল জিম্বাবুয়ের, বিনা উইকেটে ৭৫ পর্যন্ত ম্যাচ এগিয়ে চলে। দলীয় ৭৫ এবং ৮৫ রানে দুই উইকেট হারালেও রানের চাকা সচল রাখে মাসাকাদজা। অবশ্য ব্যক্তিগত ৭৩ রানে বিদায় নেন মাসাকাদজা। আর ৩৮ রানে আউট হন টেইলর। জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ৪ উইকেটে ২১৬ রান। সিকান্দার আছেন ৩৮ বলে ৩৫ করে এবং ২৬ বলে ২৬ রান করেছেন ওয়ালার। অন্যদিকে উইকেটের দেখা পাচ্ছিলেন না লঙ্কান বোলাররা। পরপর দুই উইকেট এবং শক্ত ব্যাটিংয়ে দাড়ানো মাসাকাদজাকে ফেরাতে সক্ষম হন লঙ্কান বোলাররা। রান নিয়ে ঘুরে দাড়ানেরা চেষ্টা করলেও ৩৮ রানে ফিরিয়ে দেয়া হয় টেইলরকে।…
Read Moreষষ্ঠ বিশ্বকাপ জয়ে বর্তমান দলে আস্থা রাখছেন পেলে
ঘরের মাঠের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের দু:সহ স্মৃতি কাটিয়ে রাশিয়া বিশ্বকাপ জয়ে ব্রাজিলকেই ফেবারিট হিসেবে মানছেন দেশটির কিংবদন্তী ফুটবলার পেলে। চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানদের কাছে ব্রাজিলের ৭-১ গোলের বিধ্বস্ত হবার ঘটনা এখনো ভুলে যায়নি সমর্থকরা। কিন্তু ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ‘কালো মানিক’ খ্যাত পেলে বিশ্বাস করেন নতুন কোচ তিতের অধীনে রাশিয়ায় এক অন্য ব্রাজিলকেই দেখবে পুরো ফুটবল বিশ্ব। পুনর্জাগরিত ব্রাজিল ইতোমধ্যেই তিতের অধীনে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে। ব্রাজিলে রিও ডি জেনিরো লীগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ৭৭ বছর বয়সী পেলে বলেছেন, যারা…
Read Moreরুবেলের ‘সেঞ্চুরি’
ঢাকা, ১৫ জানুয়ারি : বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নিলেন ডান-হাতি পেসার রুবেল হোসেন। আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রানে ২ উইকেট নেন রুবেল। এই ২ উইকেট শিকারে রুবেলের ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান গিয়ে দাড়ালো ৮১ ম্যাচে ১০০ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার ছিলো রুবেলের। ২০০৯ সালে ঢাকার মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রুবেলের। একই বছর টেস্ট ও টুয়েন্টি টুয়েন্টি অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত ২৫ টেস্টে ৩৩ ও ১৬ টি-২০ ম্যাচে ১৫ উইকেট শিকার করলেও ওয়ানডেতে…
Read More