স্টাফ রিপোর্টার,১৭ নভেম্বর(বিবিনিউজ): ঢাকার সাভারে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিককে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর রাতে সাভার ও ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। পুলিশ বলছে, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিএমবি এলাকায় সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন বিভিন্ন…
Read MoreMonth: November 2022
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু আজ
১৬ নভেম্বর(বিবিনিউজ):রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগরী ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এবারও বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারির (অনলাইন লটারি) মাধ্যমে। আজ বুধবার থেকে এ ভর্তি আবেদন শুরু হবে। গত সোমবার ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন নেওয়া শুরু হবে ১৬ নভেম্বর থেকে। চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে ডিজিটাল লটারি। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনলাইন লটারি। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। ২৮ ডিসেম্বরের মধ্যে…
Read Moreসাভারের পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে শ্রমিকরা
স্টাফ রিপোর্টার,১৬ নভেম্বর(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় একটি চায়না মালিকানাধীন তৈরি পোশাক কারখানায় নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করেন শ্রমিকরা। মানববন্ধন কর্মসুচীতে এসময় ওই পোশাক কারখানার নিরিহ শ্রমিকরা কান্নায় ভেঙ্গে পড়েন তাদের যৌন হয়রানির কারণে।মানববন্ধন থেকে এসময় শ্রমিকরা অভিযোগ করে বলেন,সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় চায়না মালিকানাধীন রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডে প্রায় সাত শতাধিক নারী ও পুরুষ শ্রমিক কাজ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। পরে গত কয়েকদিন ধরে ওই…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ক্লাস জানুয়ারিতে শুরু
স্টাফ রিপোর্টার,১৬ নভেম্বর(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ক্লাস আগামী বছরের জানুয়ারিতে শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল হলে নবনির্মিত ২টি হলের সিটবন্টনের বিষয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে হল সমূহের প্রভোস্টগণ অংশগ্রহণ করেন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক নুরুল আলম। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রতিটি হলের ২০১৬-১৭ থেকে ২০২০-২০২১ শিক্ষার্ষের ১০০ জন শিক্ষার্থীকে নতুন হলে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তরকৃত শিক্ষার্থীদের তালিকা আগামী…
Read Moreপাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড
১৩ নভেম্বর, ২০২২(বিবিনিউজ): বল হাতে পেসার স্যাম কারান-স্পিনার আদিল রশিদ এবং ব্যাট হাতে বেন স্টোকসের দুর্দান্ত নৈপুন্যে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।আজ টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এই নিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে শিরোপা জিতেছিলো দলটি। পক্ষান্তরে এই নিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপে দ্বিতীয়বার ফাইনাল হারলো ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান।শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করা পাকিস্তানকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রানের বেশি করতে দেয়নি ইংল্যান্ড। কারান ১২ রানে তিনটি ও রশিদ ২২ রানে দুই উইকেট শিকার করেন। পাকিস্তানের পক্ষে শান মাসুদ…
Read Moreবাংলাদেশে বিনিয়োগে বিদেশি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১৩ নভেম্বর, ২০২২(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনিয়োগ ও সোর্সিংয়ের জন্য বাংলাদেশকে বেছে নিতে বিদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ বাংলাদেশ এখন বিনিয়োগের সেরা অনুকূল গন্তব্য।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহবান জানান।তিনি বলেন, ‘আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছি। এরফলে বাংলাদেশ বিশ্বে এখন বিনিয়োগ এবং সোর্সিং-এর জন্য সর্বাধিক অনুকূল গন্তব্য হয়ে উঠেছে। দেশের বিনিয়োগবান্ধব নীতি একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটা-মুক্ত সুবিধা বিদেশি…
Read Moreঢাকার ধামরাইয়ে কীট নাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুন
স্টাফ রিপোর্টার,১২ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে একটি কীট নাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। শেখ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নেভাতে পারেনি দমকল কর্মীরা। এতে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ১৫ জন। সকালে উপজেলার কালামপুর এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়,সকালে চারতলা বিশিষ্ট ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। এসময় মুহুতের মধ্যে আগুন পুরো চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা,ধামরাই,সাভার,আশুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট…
Read Moreরিজার্ভের টাকা জনগণের কল্যাণে ব্যবহার করছি: প্রধানমন্ত্রী
১১ নভেম্বর, ২০২২(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অর্থনীতি যথেষ্ট শক্তিশালি। অনেকেই চেয়েছিল দেশ শ্রীলংকা হবে, তাদের মুখে ছাই পরেছে। সেটা হয়নি, ইনশাআল্লাহ হবেও না। কিন্তু আমাদের কাজ করতে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিকভাবেও এখন আর কেউ অবহেলার চোখে দেখে না। শুক্রবার যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি আরও বলেন, আমরা ২০০৯ সালে যখন সরকার গঠন করি। এই ১৪ বছরে আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। এই বাংলাদেশকে এখন আর আন্তর্জাতিকভাবেও কেউ অবহেলার চোখে দেখে না। শেখ হাসিনা বলেন, আজকে রিজার্ভ নিয়ে কথা…
Read Moreগহনা শিল্প রক্ষায় সকল ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে : শহীদুল ইসলাম
স্টাফ রিপোর্টার,১১ নভেম্বর, ২০২২(বিবিনিউজ):সাভারের ভাকুর্তার গহনা শিল্প রক্ষায় সরকারী ভাবে সকল ধরণের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম। সাভারের ভাকুর্তা বাজারের গহনা বাজার পরিদর্শন শেষে তিনি একথা বলেন।ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম এসময় আরও বলেন,গহনা শিল্প রক্ষায় গহনার কারীগরদের সব বিষয়ে সুযোগ সুবিধা দেওয়া হবে যাতে করে এ শিল্প টিকে থাকে কোন ক্ষতি না হয় বলেও বলেন তিনি। এর আগে তিনি সেখানে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন ও সাভারে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
Read Moreসাভারে “স্বপ্ন পুরণের গাড়ি মেলা” উদ্বোধন
স্টাফ রিপোর্টার,০৯ নভেম্বর, ২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারে অনুষ্ঠিত হলো বিশ^খ্যাত টাটা মটরস ও নিটল মটরসের উদ্যোগে নতুন রিকন্ডিশন্ড বাণিজ্যিক গাড়ির স্বপ্ন পূরণের মেলা। বুধবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনীর নয়াবাড়ি এলাকায় এ গাড়ির মেলা উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি। নিটল মটরস লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানবীর শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ, সোবহান অটোসের স্বত্ত্বাধীকারি তাজুল ইসলাম,বিশিষ্ট ব্যসায়ী আব্দুস সোবহান, নিটল মটরস লিমিটেডের প্রোডাক্টস প্রেসিডেন্ট বিএম মুরাদ হোসেন,এনায়েত হোসেন বিপ্লব,তানভীর হাসান,হাসান মাহমুদ,এরিয়া প্রেসিডেন্ট খান মোঃ আব্দুল আলিমসহ এলাকার…
Read More