স্টাফ রিপোর্টার,৭ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিকায়ণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমদে। দুপুরে সাভার সেনানিবাসে সেনাবাহিনী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী প্রদর্শনী প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসময় আরও বলেন,সেনাবাহিনী সবসময় দেশের কল্যাণে কাজ করে বাহিনীটিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে । তিনি আরও বলেন,বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে সব বিষয়ে সর্বাত্মক সহযোগীতা করেন । এর পরে তিনি সেখানে একটি ১৫ তলা ভবন উদ্বোধন…
Read MoreMonth: November 2022
সাভারের আশুলিয়ার বাইদগাঁও গ্রামে ৯টি বাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার,৬ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : সাভারের আশুলিয়ার বাইদগাঁও গ্রামের ৯টি বাড়িতে একযোগে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এছাড়াও একই এলাকার পার্শ্ববর্তী চাতৈলভিটি এলাকার দুটি বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ক্ষতিগ্রস্থ বাড়িগুলো পরিদর্শন করেছেন।শনিবার দিবাগত রাত ২টা থেকে ৪ টা পর্যন্ত আশুলিয়ার বাইদগাঁও এলাকার বাইদগাঁও এলাকার হযরত আলী, শওকত আকবর, আজিজুল হক, মৃত মফিজ উদ্দিন, শাহাবুদ্দিন, দিপু, আক্কাস প্রফেসর, মিয়াজ উদ্দিন এবং চাতৈলভিটি এলাকার আলাল মাষ্টার এবং নূর মোহাম্মদের বাড়িতে আগুন দেয় দূর্বৃত্তরা।ভুক্তভোগী হযরত আলী মাষ্টার জানান, তিনি আশুলিয়ার নাল্লাপোল্লা…
Read Moreসাভারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) প্রতিনিধি সভা
স্টাফ রিপোর্টার,৫ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে সংগঠনকে শক্তিশালী করার লক্ষে সাভারের বিরুলিয়ায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) প্রতিনিধি সভা। সকালে বিরুলিয়ার প্রিয়াংকা শুটিং জোনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফোর) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল। এতে সারা বাংলাদেশ থেকে আসাফোর কমিটির কয়েক হাজার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রতিনিধি সভায় এসময় আসাফোর সকল নেতৃবৃন্দকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়। প্রতিনিধি সভা শেষে এক…
Read Moreআন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে : দীপু মনি
স্টাফ রিপোর্টার,৪নভেম্বর, ২০২২(বিবিনিউজ): আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি। আজ (শুক্রবার) সকালে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন,বিএনপির কোন আন্দোলন বানচাল করার চেষ্টা করে না সরকার অরাজকতা সৃষ্টি হতে পারে তাই বরিশানে ধর্মঘট ডেকেছে বাস মালিকরা সরকারের কথায় নয় গণতান্ত্রিক দেশে সব দলেই নিজের ইচ্ছে মত মত প্রকাশ করতে পারছে এবং আন্দোলন করতে পারছে জানিয়ে তিনি…
Read Moreলংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান
৩ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) :লংমার্চে গুলিবিদ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কয়েকটি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, কিছু মানুষের সহায়তায় আহত ইমরান খানকে একটি গাড়িতে তোলা হয়। পিটিআই প্রধানের পায়ে ব্যান্ডেজও দেখা গেছে। ডনের খবরে বলা হয়েছে, ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। গত ২৯ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে পিটিআই চেয়ারম্যান ইমরান খান লং মার্চ শুরু করেন। লাহোর লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয় । চলতি বছরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় লং মার্চ। এই লং মার্চ শেষে ইসলামাবাদে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে ইমরান…
Read Moreবেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেবো : প্রধানমন্ত্রী
৩ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : আন্দোলনের নামে বেশি বাড়াবাড়ি করলে তাদের নেত্রী খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ১০ বছরের জেলা দেয়া হয়েছে। কিন্তু তিনি অসুস্থ, বয়োবৃদ্ধ এজন্য তার বোন, ভাই এবং বোনের জামাই আমার কাছে এসেছে এবং আবেদন করেছে। এজন্য তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। মানবিক কারণেই দিয়েছে।তিনি বলেন, এখন যদি বিএনপি বেশি বাড়াবাড়ি করে, তাহলে…
Read Moreধামরাইয়ে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তৈরি হচ্ছে সীসা
স্টাফ রিপোর্টার,১ নভেম্বর,২০২২(বিবিনিউজ ) : ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে বৃদ্ধ সহ শিশুরা। এছাড়া ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির ফলে ফসলের ক্ষতি সহ মরছে গরু ছাগল। সরজমিনে গিয়ে দেখা যায়, আরিফ হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আইনের তোয়াক্কা না করে স্থানীয় প্রভাব শালিদের ব্যবহার করে ধামরাই উপজেলার কালামপুর সাটুরিয়া আঞ্চলিক সড়কের পাশে আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় গড়ে তুলেছেন সীসা তৈরির অনুমোদনহীন কারখানা। উপজেলা প্রশাসন এর উপজেলার ফোটনগর এলাকায় আরিফ হোসেনের অবৈধ…
Read More