সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মো. রুহুল আমিন (৫৮) নামে এক পত্রিকা বিক্রেতা নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন। এর আগে বুধবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন টাঙ্গাইল জেলার সদর থানার মৃত নুতব আলী মুন্সীর ছেলে। ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবীনগর সেন্টারের মাধ্যমে প্রায় ৩৫…

Read More

বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখলো টাইগাররা

২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): সাকিব আল হাসানের অলরাউন্ড এবং মোহাম্মদ নাইমের ব্যাটিং নৈপুণ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। এ জুটির সাথে মুস্তাফিজুর রহমান বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ওমানকে মঙ্গলবার ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ।বাছাই পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ। ওপেনার মোহাম্মদ নাইম দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করে হারের স্বাদ নেয় ওমান। এই গ্রুপে ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ করে পয়েন্ট…

Read More

দেশে ভারী বর্ষণের সম্ভাবনা

২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল. চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।আগামী তিনদিন বা ৭২ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এই সময়ে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য…

Read More

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের পরিবেশে দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।আজ সরকারি ছুটির দিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহতায়ালা হযরত মুহাম্মদকে (সাঃ) ‘রহমাতুল্লি¬ল আলামীন’…

Read More

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে সাভারে শান্তিমিছিল

স্টাফ রিপোর্টার ,১৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে সাভারে শান্তিমিছিল করেছে সাভার উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শান্তিমিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শান্তিমিছিলে এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Read More

সাভারে দুই বোনকে শ্লীলতাহানি ও পিটিয়ে আহত , গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ,১৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): সাভারে খেয়া পারাপারের সময় সহোদর দুই বোনকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে একাধিক মামলার আসামী চিহ্নিত সন্ত্রাসী সেলিম ওরফে সেইলাকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দুই তরুণীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী দুই তরুণীর মা।অভিযুক্ত মো. সেলিম সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা গ্রামের বাসিন্দা ও মৃত মহব্বত আলীর পুত্র। সে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যানের ক্যাডার হিসেবে পরিচিত।মামলার সূত্রে জানাগেছে শনিবার রাতে সহোদর দুই বোন রাজধানীর মিরপুর থেকে কেনাকাটা…

Read More

সাভারে বিসিপিআরটিএ’র সাংবাদিক সম্মেলন

স্টাফ রিপোর্টার ,১৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):গতকাল (১৮ অক্টোবর) ঢাকার সাভারের একটি শপিং কমপ্লেক্সে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) সাভার শাখার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত টেকনিশিয়ান পেশা হিসেবে ঘোষনা করতে হবে। এছাড়াও এই পেশার মান উন্নয়ন ও গ্রাহক সেবার লক্ষ্যে বিভিন্ন দাবি পেশ করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন, সাভার শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শরীফ খানসহ অনেকে।

Read More

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাভার সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালন

১৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাভার সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শেখ রাসেল দিবস পালনের অংশ হিসেবে সাভার সেনানিবাসের মনিং গ্লোরি স্কুল ও কলেজ মাঠে শেখ রাসেল স্মৃতি আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ট্রাইব্রেকারের মাধ্যমে ৪-১ গোলের ব্যবধানে ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মোহাম্মদ শাহীনুল হক। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে…

Read More

আশুলিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ছেলের হাতে বাবার মৃত্যু

১৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):বুদ্ধি প্রতিবন্ধী ছেলের ধারালো দায়ের কোপে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ বাবা। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে আশুলিয়ার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবার নাম নুরু মণ্ডল (৭০) কোনাপাড়া এলাকার মৃত মোবারক আলীর ছেলে। স্থানীয়রা জানান , সোমবার রাতে নুরু মণ্ডল তার মানসিক প্রতিবন্ধী ছেলে আফাজ উদ্দিনকে নিয়ে নিজ বাসার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে আফাজ উদ্দিন ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে। এ সময় প্রতিবেশিরা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে প্রতিবন্ধী ছেলে। আশুলিয়া…

Read More

আইএসআইকে ‘টাইগার ফোর্স’ বানানোর চেষ্টা

১৯ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে পাকিস্তানে বিতর্ক চলছে। এই নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। গত রোববার করাচিতে পিপিপির এক সমাবেশে বিরোধী দলের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান আইএসআইকে তাঁর দলের ‘টাইগার্স ফোর্স’ বানানোর চেষ্টা করেছেন। খবর ডন অনলাইনের। বিলওয়াল বলেন, ‘ইমরান খান দেশের সব প্রতিষ্ঠানকে তাঁর দলের টাইগার ফোর্স (বিশেষ বাহিনী) বানানোর চেষ্টা করছেন। পার্লামেন্ট, সিনেট, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন, পাঞ্জাব পুলিশ, পাঞ্জাবের আমলাতন্ত্রে আঘাত করছেন। কয়েকবার বদলি করেছেন পাঞ্জাবের পুলিশপ্রধান ও মুখ্য…

Read More