জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। আগামী ৭-১৮ নভেম্বরের মধ্যে এ ভর্তি পরীক্ষা সম্পন্ন হবে। রেজিষ্টার অফিস জানায়, ভর্তি কমিটির পক্ষ থেকে ডিনদের নিকট সময়সূচি পাঠানো হয়েছে। এরপর এ সূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাক্ষর করলে চূড়ান্ত অনুমোদন পাবে। তবে এ সময়সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ভর্তি পরীক্ষার এই সূচি অনুযায়ী, রোববার ও সোমবার (০৭ ও ০৮ নভেম্বর) এ ইউনিটের অধিনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ, মঙ্গল ও বুধবার ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ, বৃহস্পতিবার ‘এইচ’ ইউনিটের অধীনে আইআইটি এবং ‘জি’ ইউনিটের অধীনে আইবিএ।…

Read More

অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): ঢাকার সাভার ও আশুলিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারে দুই থেকে তিনশ’ এবং প্রতি ৩০ কেজি সিলিন্ডারে নয়শ’ থেকে এক হাজার টাকা করে বেশি গুণতে হচ্ছে গ্রাহকদের। এতে অনেক ক্রেতা হতাশা প্রকাশ করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সবচেয়ে প্রয়োজনীয় এই এলপি গ্যাসের মূল্য এখন লাগামহীন। সাভার ও আশুলিয়ার প্রতিটি পাড়া-মহল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস। এ বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন প্রতি…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবনে নেই অগ্নিনির্বাপক যন্ত্র

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):দেশের একমাত্র আবাসিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকাংশ হলে নেই অগ্নিনির্বাপক যন্ত্র। আগুন সচেতনতায় প্রশাসনের অবহেলা এ জন্য দায়ী বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন কোয়ার্টারে অবস্থানরত শিক্ষক ও কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, নতুন রেজিস্ট্রার ভবন ও হলে নেই কোনো অগ্নিনির্বাপক যন্ত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন কোয়ার্টারে অবস্থানরত শিক্ষক ও কর্মকর্তাদের অভিযোগ, আগুন সচেতনতায় প্রসাশনের অবহেলা এ জন্য দায়ী। বিশ্ববিদ্যালয়ের হল, গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, নতুন রেজিস্ট্রার ভবন, ক্যাফেটেরিয়া, ব্যাচেলর কোয়ার্টারসহ প্রায় সব কোয়ার্টারেই নেই অগ্নিনির্বাপক যন্ত্র, এমন তথ্য নিশ্চিত করেছেন…

Read More

সুপার টুয়েলভের দলগুলোর বিপক্ষে বাংলাদেশের রেকর্ড

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):সুপার টুয়েলভে উঠলে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। সে সঙ্গে শ্রীলঙ্কার গ্রুপ থেকে শ্রীলঙ্কা বাদে উঠে আসা অন্য কোনো দল। এ তথ্য জেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। দুটি ম্যাচ খেলে ফেলার পর নিয়ম পাল্টে ফেলল আইসিসি। তখন জানা গেল, সুপার টুয়েলভে উঠলেই বি১ দল হিসেবে ২ নম্বর গ্রুপে খেলা নিশ্চিত নয় বাংলাদেশের। গ্রুপ রানার্সআপ হলে খেলতে হবে ১ নম্বর গ্রুপে। সে গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গ্রুপ রানার্সআপই হয়েছে। কিন্তু ‘এ’ গ্রুপে ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে…

Read More

রোহিঙ্গা ক্যাম্পে থমথমে অবস্থা

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): কক্সবাজার শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে উখিয়ার থাইনখালী রোহিঙ্গা ক্যাম্প ১৮। আজ শনিবার সকাল ১০টার দিকে দেখা গেল, ক্যাম্পের রাস্তা ও অলিগলিতে টহল দিচ্ছে পুলিশ। ক্যাম্পের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রোহিঙ্গারা বাইরে যেতে পারছে না, বাইরের কেউ ক্যাম্পের ভেতরে যেতে পারছে না। ক্যাম্পের ভেতরে চলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান। ক্যাম্পের রাস্তাগুলো ফাঁকা, দোকানপাটগুলো বন্ধ। সব মিলিয়ে থমথমে অবস্থা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয় ছয় রোহিঙ্গা। এর মধ্যে পাঁচজন ক্যাম্প-১৮-এর রাস্তায় পাশে গড়ে তোলা ‘দারুল…

Read More

এ কয়েক দিন ইকবাল কোথায় ছিলেন: সেতুমন্ত্রী

২৩ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গ্রেপ্তার ইকবাল হোসেনের বিষয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে অনুমান করা যায় যে তাঁর কাছে অধিকতর তথ্য রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ শনিবার সকালে রাজধানীতে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনিই তথ্যপ্রমাণ দিয়ে বলুন, এ কয়েক দিন ইকবাল হোসেন কোথায় ছিলেন? ইকবাল হোসেনের গ্রেপ্তারে সবাই যখন স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপির মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রেপ্তার যুবক এত দিন কোথায় ছিলেন? ফখরুল ইসলামের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,…

Read More

সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের ‍মূকাভিনয়

২১ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): সারাদেশে চলমান সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে ‍মূকাভিনয় ‘সম্প্রীতির বাংলাদেশ’ এর আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মূকাভিনয়ের আয়োজন করে রঙ্গন মাইম একাডেমি। মূকাভিনয় নির্দেশনায় ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি ও রঙ্গন মাইম একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যাপক ইস্রাফিল আহমেদ। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী দিপাবলী, আকাশ, তামিম হোসেন, জয়ন্ত, শিল্পী, শুক্লা, রিফাত, উৎসব, কৃষ্ণ, জিসান ও রবিন প্রমুখ। মূকাভিনয় নির্দেশক অধ্যাপক ইস্রাফিল আহমেদ বলেন, আমরা মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য বিভিন্ন আয়োজন করে থাকি। আমাদের সকল আয়োজন…

Read More

আশুলিয়ায় পুলিশ পরিচয়ে গরু ও স্বর্ণালঙ্কার লুট

২১ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ায় ভুয়া পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল ডাকাত। বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার ধলপুর এলাকায় রশিদ শিকদারের ভাড়া বাড়ির বাসিন্দা শের আলীর টিনসেড ঘরে এই ঘটনা ঘটে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি গরু ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী শের আলী বলেন, বুধবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশ পরিচয়ে ৫/৬ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে। আমাকে ও আমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে ফেলে। এসময় স্ত্রী চিৎকার করতে গেলে তারা গুলি করে মেরে…

Read More

রেকর্ড জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশ

২১ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘বি’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে টাইগাররা।‘বি’ গ্রুপে ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। তাদের রান রেট ১ দশমিক ৭৩৩। তবে কিছুক্ষণ পর এই গ্রুপের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ঐ ম্যাচে ওমানকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্কটিশরাই। তখন গ্রুপ রানার্স আপ হবে বাংলাদেশ।এছাড়া এ ম্যাচ আজ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ডও গড়লো বাংলাদেশ। টাইগারদের এর আগের বড় জয়টি…

Read More

নাম বদলের পরিকল্পনা ফেসবুক

২০ অক্টোবর ২০২১(বিবিনিউজ ডেস্ক ):নাম বদলের পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ইনকরপোরেশন। আগামী সপ্তাহেই আসতে পারে এই পরিবর্তন। নিজেদের মেটাভার্স কোম্পানি হিসেবে পুনর্গঠিত করতেই এই উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রতিবছর ‘কানেক্ট’ নামের একটি সম্মেলন আয়োজন করে ফেসবুক। এতে প্রতিষ্ঠানটি কর্মীরা অংশ নেয়। আগামী ২৮ অক্টোবর বার্ষিক এই সম্মেলন হওয়ার কথা।ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আসন্ন সম্মেলনে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। তবে তার আগেই জানা যেতে পারে নতুন নাম। সূত্র: দ্য ভার্জ

Read More