১৮ অক্টোবর ২০২১(বিবিনিউজ ডেস্ক ):সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে আজ রোববার থেকে পূরোপুরিভাবে করোনা বিধিমুক্ত পরিবেশে ধর্মীয় আচার পালন চালু হয়েছে। করোনাভাইরাস মহামারী শুরুর পর প্রথমবারের মতো মুসল্লীরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেছেন।পবিত্র কাবা ঘরের চত্বরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনামূলক মেঝের চিহ্নগুলি অপসারণ করা হয়েছে।সরকারি সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, সতর্কতামূলক ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত অনুযায়ী কাবাঘরে মসিল্লীদেরকে প্রবেশ করার সুযোগ দেয়া হচ্ছে।রোববার সকালের ছবি ও ফুটেজে মুসল্লীদেরকে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখা গেছে। গত বছর কোভিড-১৯ মহামারী দেখা দেয়ার পর প্রথমবারের মতো এ…
Read MoreYear: 2021
শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ
১৮ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ।মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।এদিকে শেখ…
Read Moreসাভারে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত
১৮ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সাভারে নানা কর্মসুচী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন
Read Moreসাভারের আশুলিয়ায় গড়ে উঠেছে বাণ্যিজিক ভাবে ঘুঘু পাখির খামার
১৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়ায় একটি বহুতল ভবনের ছাদে গড়ে উঠেছে বাণ্যিজিক ভাবে ঘুঘু পাখির খামার। অস্ট্রেলিয়া,ইতালি জার্মানিসহ বিশে^র বিভিন্ন দেশের ঘুঘু পাখি রয়েছে এই ব্যতিকর্মী খামারে। ঘুঘুদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙ্গে এখানকার নানা বয়সী মানুষের। আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকার ঘুঘু প্রেমী মমিনুল ইসলাম নামের ওই ব্যক্তি ছয়তলা ভবনের ছাদে নিবির পর্যবেক্ষণে গড়ে তুলেছেন ঘুঘুর খামার। এই খামারে ১২’শ টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত ঘুঘু রয়েছে। ঘুঘু পাখির খামারটি ওই এলাকার মানুষের মাঝে সৌন্দর্য বৃদ্ধি করেছে কয়েকগুণ। প্রথমে দুই জোড়া ঘুঘু পাখি দিয়ে…
Read Moreজাবির শিক্ষার্থীদের জন্য খোলা হয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া
১৮ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের জন্য তিন বেলার খাবারের ব্যবস্থা করতে খোলা হয়েছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। তিন বেলার খাবারের পাশাপাশি রয়েছে বিকেলের নাস্তা ও চা। ক্যাফেটেরিয়ায় মাত্র ১০ টাকায় মিলবে খিচুড়ি। ভাত ৬ টাকা, সবজি ৫ টাকা, ডাল ৫ টাকা, মুরগির মাংস ৩০ টাকা, মাছ ২৫ টাকা, ডিম ১৫ টাকায় মিলবে। বিশেষ দিনে থাকবে তেহারি, পোলাও ও গরুর মাংস। এছাড়া ১২ টাকায় পাওয়া যাবে পানি ও ঠান্ডা পানীয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক…
Read Moreআজ গ্যাস থাকবে না যে সব এলাকায়
১৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় মহাখালী রেল ক্রসিং সংলগ্ন গ্যাস পাইপলাইন টাই-ইন কাজের জন্য সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলোর মধ্যে রয়েছে গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও শিল্প এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ…
Read Moreশিশুরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক : প্রধানমন্ত্রী
১৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):শিশুরা আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিশুদের প্রতিভা বিকশিত হোক। মুক্তিযুদ্ধের চেতনা লালন করুক। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় নিজেদের উন্নত করে গড়ে তুলুক। আজ সোমবার শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ছোট ভাই রাসেলের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাসেল ছোটবেলা থেকে বাচ্চাদের নিয়ে প্যারেড করতো। সে বড় ভাই শেখ জামালের মতো সেনা অফিসার হতে চাইতো। বেঁচে থাকলে আজকে হয়তো সেনাবাহিনীর বড় অফিসার হতো।’ ৭৫-এর হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন,…
Read Moreঢাবির শতভাগ শিক্ষার্থী টিকা নিয়েছে
১৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী করোনাভাইরাসের অন্তত এক ডোজ টিকা নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. আখতারুজ্জামান। আজ রোববার সকালে কলাভবনে পরীক্ষাকেন্দ্র ও শ্রেণিকক্ষ পরিদর্শনে গিয়ে তিনি এ তথ্য জানান। করোনা পরিস্থিতিতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে আজ। তবে প্রথম দিনে সব বিভাগ-ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা শুরু না হওয়ায় শিক্ষার্থীদের তেমন একটা ভিড় দেখা যায়নি। ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়, ১৭ অক্টোবর (আজ) থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু হবে। সশরীর শিক্ষা কার্যক্রম শুরুর পরও বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে সর্বোচ্চ ৪০…
Read Moreটাইগারদের ব্যাটিং ব্যর্থতা, আলোচনায় সাকিবের সেই মন্তব্য
১৮ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):কিছু দিন আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা হোম সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সে সময় টাইগারদের পারফরম্যান্স নিয়ে যতটা কথা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনায় ছিল হোম অব ক্রিকেটের মন্থর পিচ নিয়ে। জয় পেলেও ওই সব হোম সিরিজে ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মুখেও ছিল একই সুর। সেসময় সাকিব টাইগার ব্যাটসম্যানদের পরামর্শ দিয়েছিলেন শেষ দুইটা সিরিজে (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) তাদের পারফরমেন্স ভুলে যেতে। সে সময় রাজধানীর একটি হোটেলে একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব।তখন সাকিব বলেন, “এই নয়-দশটা ম্যাচ যারা খেলেছে, সবাই অফ…
Read More১৫ দিন সম্প্রচারে স্টার জলসা
১৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশে জি বাংলার সম্প্রচার শুরুর এক দিন পর স্টার জলসাও সম্প্রচারে এসেছে। স্টার জলসা বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচার করছে, কোনো প্রোমোও দেখাচ্ছে না। গতকাল শনিবার রাত থেকে চ্যানেলটির সম্প্রচার শুরু হয়েছে। বিজ্ঞাপনমুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারে সরকারের কড়াকড়ির মধ্যে ১ অক্টোবর কেব্ল অপারেটর ও ডিটিএইচ বাংলাদেশে সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। এর মধ্যে ১৪ দিন বন্ধ থাকার পর ক্লিন ফিড চ্যানেল হিসেবে প্রথম সম্প্রচারে আসে জি বাংলা। আর ১৫ দিন পর সম্প্রচারে এল স্টার জলসা। চ্যানেল দুটি বাংলাদেশের দর্শকদের একটি অংশের কাছে বেশ জনপ্রিয়। চ্যানেলে প্রচারিত…
Read More