১৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):প্রেমিক মাহবুবের সাথে নিজের তোলা কিছু ছবি ফেরত চাইতে গিয়ে প্রেমিক ও তার আরেক বন্ধুর নির্মম পাশবিকতার শিকার হয়েছে এক কিশোরী। গত শুক্রবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের কাশবনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুব (২১) ও পলাশ (২০) নামে দুই যুবককে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। আটক মাহবুব সাঘাটা উপজেলার ভাঙ্গা মোড় এলাকার রসুল হাওলাদারের ছেলে ও পলাশ একই এলাকার সাখাওয়াত হাওলাদারের ছেলে। ভুক্তভোগীর পরিবার জানায়, বোনের বাড়ি সাঘাটা উপজেলার ভাঙ্গা মোড় এলাকায় হওয়ায় সেখানে নিয়মিত যাতায়াত করতো ভুক্তভোগী ওই কিশোরী (১৫)। সেখানেই…
Read MoreYear: 2021
পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের
১৭ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ):পর্দা উঠল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে ম্যাচের আগে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সম্পূর্ণ মেয়েদের গড়া এক ব্যান্ড দলের পারফরম্যান্স ছিল এ অনুষ্ঠানের মূল অংশ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পর এবারই সবচেয়ে দীর্ঘ বিরতি দিয়ে হচ্ছে এ সংস্করণের বিশ্ব আসর। সর্বশেষ ২০১৬ সালে ভারতে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারও খাতা-কলমে আয়োজক তারাই। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ২০২০ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়।…
Read More২২ বছর পর ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): দীর্ঘ ২২ বছরের বিরতি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে আনুষ্ঠানিক সফরে ফ্রান্স যাচ্ছেন। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেষবার আনুষ্ঠানিক সফরে প্যারিস গিয়েছিলেন। এবারের আনুষ্ঠানিক সফরটি পাঁচ দিনের। সফরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসের অ্যালিসি প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বাংলাদেশ-ফ্রান্সের সম্পর্কের পাঁচ দশক পূর্তি সামনে রেখে দুই শীর্ষ নেতার আসন্ন বৈঠকের মধ্য দিয়ে সহযোগিতার নতুন পথনকশার একটি দিকনির্দেশনা আসতে পারে বলে কূটনীতিকেরা জানিয়েছেন। ঢাকা ও প্যারিসে কর্মরত বাংলাদেশের কূটনীতিকেরা গত শুক্রবার প্রথম আলোকে জানান, ফরাসি সরকার ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার…
Read Moreইতিহাসের দ্বারপ্রান্তে সাকিব আল হাসান
১৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): আজ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস সৃস্টি করতে পারেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ১০ উইকেট পেলেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন সাকিব ।বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়েছেন আফ্রিদি।আর ২৫ ম্যাচে সাকিবের শিকারে আছে ৩০ উইকেট। তাই আফ্রিদিকে টপকে যেতে ১০ উইকেট প্রয়োজন সাকিবের। তার বোলিং গড় ১৯ দশমিক ৫৩। আর ইকোনমি রেট ৬ দশমিক ৮৪।বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সপ্তমস্থানে আছেন সাকিব।…
Read Moreসড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
১৭ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): জেলার শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছে।উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শ্রীপুরের মালিপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে কাজল (৪০) ও একই উপজেলার ভিটিপাড়া গ্রামের মৃত আ. বাতেনের ছেলে কালাম (৩৮)।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, রাত ৯টার দিকে কাজল ও কালাম একই মোটরসাইকেলে রাজাবাড়ীর দিকে যাচ্ছিলেন। কাজল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে শ্রীপুর-রাজাবাড়ি সড়কের ইকো কয়েল কারখানার সামনে সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই কাজল মারা যায়। স্থানীয়রা কালামকে…
Read Moreস্কুলশিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু
১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): জন্ম সনদের মাধ্যমে স্কুলশিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা করোনার টিকার জন্য আবেদন করতে পারবে। পরীক্ষামূলকভাবে টিকা নেয়া স্কুলশিক্ষার্থীদের ১০-১৪ দিনের পর্যবেক্ষণ শেষে সারা দেশের ২১টি কেন্দ্রে শিশু-কিশোরদের টিকাদান কার্যক্রম শুরু হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। এ সময় তিনি বলেন, জন্ম সনদ দিয়ে স্কুলশিক্ষার্থীদের নিবন্ধন উন্মুক্ত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) থেকে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করা যাবে। তারাই নিবন্ধন করতে পারবে, যাদের নাম…
Read Moreবিজ্ঞাপন ছাড়াই সম্প্রচার করছে জি বাংলা
১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): বিজ্ঞাপন ছাড়াই বাংলাদেশে সম্প্রচার করছে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলা। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ এ তথ্য জানিয়েছেন। জি বাংলা কর্তৃপক্ষের তরফ থেকে ‘ক্লিন ফিড’ পেয়ে পরিবেশকরা পরীক্ষামূলকভাবে সম্প্রচার শুরু করেছেন। বন্ধ থাকা বাকি চ্যানেলগুলোও পর্যায়ক্রমে সম্প্রচারে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কোয়াব সভাপতি। গত ১ অক্টোবর বিজ্ঞাপন দেখায় এমন বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেয় সরকার। আর ওই দিনই সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয় অপারেটর ও পরিবেশকরা।
Read Moreফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, গ্রেফতার ১
১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করায় বরগুনার পাথরঘাটায় এক কিশোরকে (১৫) আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। ওই কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ওই কিশোর নিজ নামের ফেসবুক আইডি থেকে উপজেলার কিরণপুর এলাকার ইমরান মোল্লার একটি ফেসবুক পোস্টে ধর্ম সম্পর্কে কটূক্তি করে তা ট্যাগ করে দেয়। এর জের ধরে এলাকার মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। বিষয়টি জানতে পেরে পুলিশ আজ ভোরে…
Read Moreপ্রতারণা জেনেও ব্যবস্থা নেয়নি সংস্থাগুলো
১৬ অক্টোবর, ২০২১( বিবিনিউজ ):ই–কমার্স খাতের অনেক প্রতিষ্ঠান মূল্যছাড়ের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ পেতেছিল। সে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ তদন্তে আগেই উঠে এসেছিল। এ নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছিল। কিন্তু দায়িত্বশীল ওই সব সংস্থার কোনোটিই এ প্রতারণা বন্ধের ব্যবস্থা নেয়নি। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এক আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। ই–ক্যাবের (ই–কমার্স অ্যাসোসিয়শেন অব বাংলাদেশ) উদ্যোগে ‘ই–কমার্স পলিসি টক’ শিরোনামে এ আলোচনা সভা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, তাঁরা এক–দেড় বছর আগেই বিভিন্ন ই–কমার্স প্রতিষ্ঠানের…
Read Moreআশ্বিনেও সারা দেশে কেন এত গরম
১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): বেশ কয়েক দিন ধরে সারা দেশেই বেশ গরম অনুভূত হচ্ছে। দিনপঞ্জি বলছে, আজ শনিবার আশ্বিনের শেষ দিন। আগামীকাল রোববার থেকে কার্তিক মাস, অর্থাৎ শরৎ শেষে হেমন্তের শুরু। এ সময় শীতের আগমনী বার্তা পাওয়ার কথা থাকলেও গরমে টেকা দায়। দিনের বেলার তাপ তো থাকছেই, রাতেও কমছে না বললেই চলে। আশ্বিনের শেষ, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে এত গরমের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়াবিদেরা বলছেন, প্রতিবছর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশ অতিক্রম করার সময় বৃষ্টি ঝরায়। কিন্তু এবার খুব একটা বৃষ্টি না হওয়ায় বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি। তাই বেশি…
Read More