খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি ও কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমান বিশ্বে পাট ও কাঁঠাল উৎপাদনে দ্বিতীয়, ধান ও সবজি উৎপাদনে তৃতীয়, আম ও আলু উৎপাদনে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে পঞ্চম অবস্থানে রয়েছে। বর্তমানে আমাদের মোট খাদ্যশস্য উৎপাদন বেড়ে ৪ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার মেট্রিক…

Read More

আইপিএলে কে কোন পুরস্কার পেলেন

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ ডেস্ক): অবশেষে শেষ হলো আইপিএলের ১৪তম সংস্করণ। এবারের আইপিএল হয়েছে করোনাভাইরাসের চোখ রাঙানির মধ্যে ভারত ও সংযুক্ত আরব আমিরাতে। করোনার কারণে খেলার মাঝ পথেই ভারতে শুরু হওয়া আইপিএল স্থগিত করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতে সফল সমাপ্তি হয় আইপিএল-২০২১। ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৬৫ রান তুলতে সক্ষম হয় সাকিবের কলকাতা। এদিকে, খেলা শেষে জানা গেল ব্যক্তিগত অজর্নের বিষয়টিও।ফাইনালের সেরা খেলোয়াড় প্রোটিয়া তারকা…

Read More

আপনি যখন একা থাকবেন তখন নিজের চিন্তাভাবনার বিষয়ে সতর্ক থাকবেন

১৬ অক্টোবর, ২০২১(বিবিনিউজ):বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন ওবায়দুল কাদের। নোয়াখালীর এ রাজনীতিবিদ বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। প্রায় নিজের কাজের বিভিন্ন আপডেট, ছবি ও নিজস্ব চিন্তাভাবনা শেয়ার করেন ফেসবুকে। আজ শনিবার ফেসবুকে বিখ্যাত একটি উক্তি পোস্ট করেছেন ওবায়দুল কাদের। উক্তিটি হলো, আপনি যখন একা থাকবেন তখন নিজের চিন্তাভাবনার বিষয়ে সতর্ক থাকবেন। তার এ পোস্টে দুই হাজারের বেশি মন্তব্য এসেছে, প্রতিক্রিয়া দেখিয়েছেন ১৫ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। অনেকেই ওবায়দুল কাদেরের এ উক্তি সম্পর্কে একমত পোষণ করেছেন।

Read More

নন-কোভিড সংক্রমণে বিল ক্লিনটন হাসপাতালে

১৫ অক্টোবর ২০২১(বিবিনিউজ ডেস্ক): সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন নন-কভিড সংক্রমণ জনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। এক মুখপাত্র বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা জানান। ক্লিনটনের চিকিৎসক বলেছেন এটি রক্তজনিত সংক্রমণ।এ্যাঙ্গুয়েল ইউরেনা এক টুইটে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লিনটনকে (৭৫) দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ইরভিন হসপিটালে ভর্তি করা হয়েছে।বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেছেন, ক্লিনটনের নন-কভিড সংক্রমণ রয়েছে। তিনি সুস্থ রয়েছেন এবং তিনি ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ইরভিন মেডিকেল সেন্টার ক্লিনটনকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে।১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন…

Read More

বিশ্ব ক্ষুধা সূচকে এগিয়ে বাংলাদেশ

১৫ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): বিশ্ব ক্ষুধা সূচক-২০২১-এ ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। সূচকে মোট ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ১। সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। ২০১৯ সালে ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম এবং ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ৮৬তম। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ক্ষুধা সূচক (জিএইচআই) ২০২১ প্রকাশিত হয়। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফে যৌথভাবে প্রতিবেদন প্রকাশ করেছে। জিএইচআইয়ের ওয়েবসাইটে সূচকটি প্রকাশিত হয়েছে। সূচক অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান…

Read More

কুমিল্লায় পূজা মন্ডপে অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকারীরা পার পাবে না : প্রধানমন্ত্রী

১৪ অক্টোবর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সবাইকে এক হয়ে চলার আহ্বান জানিয়ে বলেছেন, পূজা মন্ডপে অরাজকতা সৃষ্টিকারীদের তাঁর সরকার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। সম্প্রতি কুমিল্লার পূজা মন্ডপে সৃষ্ট গুজবকে কেন্দ্র করে মন্ডপ ভাংচুর এবং অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী বলেন, ‘যে ঘটনা ঘটেছে সাথে সাথেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সার্বক্ষণিকই আমরা যোগাযোগ রাখছিলাম এবং এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে এবং যেখানে যেখানে যারাই এ ধরনের কোন ঘটনা ঘটাবে সাথে সাথে তাদেরকে খুঁজে বের করা হবে। এটা আমরা অতীতেও করেছি…

Read More

সাভার সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেল বিজয়ী

স্টাফ রিপোর্টার (বিবিনিউজ ): সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন’ ২০২১ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত শিক্ষক পরিষদ নির্বাচনে সম্পাদক সহ চারটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমরুল হাসান। নোটিশ বোর্ডে সম্পাদক, যুগ্ন সম্পাদক (পুরুষ), যুগ্ন সম্পাদক (মহিলা), ও কোষাধক্ষ্যকে বিজয়ী ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। শিক্ষক পরিষদের নির্বাচনে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ফজলুল হক, যুগ্ন সম্পাদক (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান…

Read More

কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার

১৩ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার। এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার সবাইকে…

Read More

বজ্রপাতের দূর্ঘটনা রোধে ৪৭৬ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার :ত্রাণ প্রতিমন্ত্রী

১২ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ): ২০১১ সাল থেকে এ পর্যন্ত গত ১১ বছরে সারাদেশে বজ্রপাতে দুই হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। বজ্রপাতে এ অকাল মৃত্যু ঠেকাতে সরকার ৪৭৬ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। ১৩ অক্টোবর ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র ৫ বছর পদার্পণ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১২ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা জানান। এ প্রকল্পের আওতায় বজ্রপাতের ৪০ মিনিট আগে ‘সতর্কবার্তা’ দেওয়া যন্ত্র কিনবে সরকার। একই সঙ্গে বজ্রপাত থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র করা…

Read More

শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ):শিগগিরই স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে।’ আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে বিসিপিএস প্রাঙ্গণে টিকা বিষয়ক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ বিষয়ে কোনো সার্কুলার নেই। তবে আমাদের দেওয়ার জন্য তিনি রাজি হয়েছেন।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গিয়েছিলাম। সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছি। তিনি আমাদের অনেক প্রশংসা করেছেন।’ জাহিদ মালেক আরও বলেন, ‘ভ্যাকসিন অ্যালায়েন্স-গাভির সঙ্গে আমার কথা…

Read More