সাকিবদের ফাইনালে ওঠার লড়াই আজ

শেষ চারে সাকিব আল হাসানের দলে যাওয়াটাই নিশ্চিত হয়েছিল সবার আগে।  আজ ফাইনালে দলটির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া ম্যাচে মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতে গেলেই ফাইনালের টিকেট পেয়ে যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ। সাতটি দল মিলে ৫৬ ম্যাচের লড়াইয়ে প্লে-অফের জন্য টিকে রইল চারটি দল। এ চার দল থেকে উঠে আসবে এবারের আইপিএলে দুই ফাইনালিস্ট। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে দুই দল মুখোমুখি হবে শিরোপার লড়াইয়ে। এবারে প্লে-অফে হায়দ্রাবাদ ও চেন্নাই বাদে বাকি দুটো দল হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এর মধ্যে সবার আগে প্লে-অফ…

Read More

বন্দুকযুদ্ধে ১১ মাদক ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম, নেত্রকোনা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নীলফামারীর সৈয়দপুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার সীমান্তে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ১০ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি পাঠানো খবর- চট্টগ্রাম অফিস : মহানগরীর বায়জিদ এলাকায় র‌্যাবের র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শুক্কুর আলী(৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বায়জিদ থানাধীন ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, বায়জিদ থানাধীন ডেবারপাড় এলাকায় মাদকের…

Read More

এইচবিআরআই খসড়ার চূড়ান্ত অনুমোদন

ঢাকা, ২২ মে : মন্ত্রিসভা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) আইন-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এই নতুন আইন ১৯৭৭ সালে সামরিক শাসনামলে জারিকৃত অধ্যাদেশের প্রতিস্থাপন হবে বলে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফকালে জানান। গৃহায়নের সঙ্গে সম্পর্কিত নকশা, ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সমস্যা নিয়ে বৈজ্ঞানিক ও কারিগরি গবেষণা পরিচালনার লক্ষ্যে এইচবিআরআই প্রতিষ্ঠিত হয়। প্রস্তাবিত আইনে ২০ সদস্যের একটি পরিচালনা পরিষদ গঠনের বিধান রয়েছে। এই পরিষদের প্রধান হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী…

Read More

রাশিয়ায় দাবানলে ২৩ হাজার হেক্টর বনাঞ্চল ধ্বংস

খাবারোভস্ক, ২২ মে : রাশিয়াজুড়ে ৭ হাজার ৪শ’ হেক্টরের বেশি বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা গত ২৪ ঘন্টায় প্রায় ১শ’টি স্থানে দাবানল নিভিয়ে ফেলেছে। মঙ্গলবার এরিয়াল ফরেস্ট প্রটেকশন সার্ভিসের প্রেস সার্ভিস একথা জানিয়েছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ‘২২ মে মধ্যরাত থেকে ২৩ হাজার ৬৪৮ হেক্টর এলাকায় ৪৫টি স্থানে দাবানল জ্বলছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ সোমবার রাশিয়ার ২০ হাজার ৭শ হেক্টর এলাকায় ৫৫টি স্থানে দাবানল দেখা দিয়েছিল। পূর্ব প্রান্তের আমুর অঞ্চলে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এখানকার ১৩ হাজার ৭শ’ হেক্টর জমিতে ১২টি…

Read More

হাইকোর্টে খালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার

দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট। শুনানির জন্য রাষ্ট্রপক্ষ সময় চাইলে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ দিন ধার্য করে দেয়। এ সময় খালেদা জিয়ার পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, কায়সার কামাল, রাগীব রউফ চৌধুরী, এম আমিনুল ইসলাম, মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় নেন। এসময় ডেপুটি অ্যাটনি জেনারেল ড. মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন।

Read More

পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফরে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার সকালে রাশিয়া সফরের উদ্দেশ্যে নয়াদিল্লী ত্যাগ করেছেন।সফরকালে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোচিনে অনানুষ্ঠানিক বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় এ খবর নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। পুতিনের আমন্ত্রণে মোদি রাশিয়া সফর করছেন। বার্তা সংস্থা জানায়, দুই নেতা বিদ্যমান দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বায়িক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সভায় দু’নেতার মধ্যে দু’দেশের মধ্যকার দীর্ঘ মেয়াদি সম্পর্ক শক্তিশালীকরণ ও আন্তর্জাতিক বিদ্যমান বিষয়বলী নিয়ে আলোচনা হবে। দুই দেশের উচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যকার ‘অনানুষ্ঠানিক আলোচনা’ একটি ‘ঐতিহ্যগত নিয়মিত মতবিনিময়’ বলে ভারতীয়…

Read More

বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন ইনিয়েস্তা

বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। ২২ বছরের স্মৃতি বিজড়িত ক্যাম্প ন্যুতে স্মরণীয় এক বিদায়ই হলো এই মহান ফুটবলারের। জয় ও শিরোপা দুটোই অধিনায়কের হাতে তুলে দিলেন সতীর্থরা। সেই সাথে রাজস্যিক বিদায়। মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রবিবার রাতে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই ম্যাচ দিয়েই ইতি টানলেন ৩৪ বছর বয়সী ইনিয়েস্তা। প্রথমার্ধে মেসিকে ছাড়াই প্রভাব বিস্তার করে খেলেছেন স্প্যানিশ জায়ান্টরা। সোসিয়েদাদের রক্ষণকে চেপে ধরে বার্সেলোনার আক্রমণভাগ। ২৫তম মিনিটে রেকেটিচের হেড সোসিয়েদাদের জালে জড়ালে তখনই ১-০ গোলে এগিয়ে যেত বার্সেলোনা। তবে প্রথমার্ধ স্কোরলাইন ০-০ রেখেই মাঠ ছাড়ে দুই…

Read More

রাজীবের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ মঙ্গলবার

দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিআরটিসির আবেদনের ওপর আজও শুনানি হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবে আপিল বিভাগ। আজ সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গত ১৭ মে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করে আদালত। আদালতে বিআরটিসির পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু। রাজীবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ৮ মে রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ…

Read More

গত রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৮

সারাদেশে রবিবার রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আটজন নিহত হয়েছেন। রাজশাহী, যশোর, নরসিংদী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে এ ঘটনা ঘটে। যশোর: পুলিশ বলেছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনজন মারা যান। সোমবার সকালে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইল: ঘাটাইলে র‌্যাব-১২ এর সঙ্গে একদল মাদক ব্যবসায়ীর গুলি বিনিময় হয়। এতে মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ গুলিবিদ্ধ হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। রাজশাহী: বেলপুকুর থানার ছোট জামিরা এলাকায় র‌্যাব-৫ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বিপুল…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে খুলনার মেয়রের সাক্ষাত

ঢাকা, ২১ মে : খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। তিনি আওয়ামী লীগের বিজয়ে দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলের তৈরী নৌকা দিয়ে শুভেচ্ছা জানান। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে নবনির্বাচিত মেয়র প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শেখ হেলাল এমপি এবং দলের কেন্দ্রীয় ও খুলনার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত মেয়র এবং খুলনাবাসীকে অভিনন্দন জানান।…

Read More