চাঁদপুরের হাজীগঞ্জে পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া শুকু কাউন্সিলারের বাড়িতে পানিতে পড়ে একই বাড়ির সহোদর ভাইসহ চার কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ওই বৈষ্ণব বাড়ির দিঘীতে লাশ ভেসে থাকতে দেখে শুকু কাউন্সিলার বাড়ির ইউসুপের ছেলে ফজর নামাজের অজু করতে গিয়ে মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখে চিৎকার করেন। চিৎকার শোনে বাড়ির লোকজন জড়ো হয়ে পুকুর থেকে লাশগুলো উদ্ধার করেন। নিহতেরা হলো-ওয়াসিমের ছেলে রাহুল (১১), শামিম (১০), আহসান হাবিবের ছেলে রায়হান (১০), শাহরাস্তির নজরুল ইসলাম নাজির ছেলে লিয়ন (০৯)। লিয়ন নানার বাড়িতে থাকতো। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার…
Read MoreYear: 2018
রামুতে ৮ মাসের অন্তঃসত্ত্বাকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের রামুতে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রামু উপজেলার জোরিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার বাগান নুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত রোজিনা আকতার (২৪) ওই এলাকার জাহাঙ্গীর আলম মিটুর স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রোজিনার ভাই মো. শাহজাহান জানান, মৃত্যুর সময় রোজিনা আকতার ৮ মাসের বেশি অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকে নানাভাবে নির্যাতন করতেন স্বামী জাহাঙ্গীর। জাহাঙ্গীর আলম মিটু ইয়াবা-মদ ব্যবসায় জড়িত। তিনি নিয়মিত ইয়াবা সেবনও করতেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।…
Read Moreঈদে বিআরটিসির ৯০০ বাস
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৯০৪টি বাস চলবে। এর মধ্যে ৪৭৫টি বাস ঢাকা থেকে চলবে। ৩৭৫টি বাস ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলায় উপজেলায় চলবে। এদিকে আজ মঙ্গলবার থেকে ঈদের টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের দিন পর্যন্ত ‘ঈদ স্পেশাল সার্ভিসের’ টিকিট বিআরটিসির বিভিন্ন বাস ডিপোর সামনে থেকে দেওয়া হবে। গতকাল সোমবার সকালে বিআরটিসির প্রধান কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। ঢাকা মহানগরীর ৬টি বাস ডিপোসহ গাজীপুর ও নারায়ণগঞ্জের…
Read Moreভারতের উত্তর-পূর্বাঞ্চলে বাস খাদে পড়ে নিহত ৯
নয়াদিল্লী, ৫ জুন : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৯ জন নিহত হয়েছে। খবর সিনহুয়া’র। দেশটির কর্মকর্তারা একথা জানান।
Read Moreপাঁচ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন
সংসদ ভবন, ৫ জুন : দশম জাতীয় সংসদের ২১তম (বাজেট) অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলির মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে আজ এ মনোনয়ন দেন। সভাপতিমন্ডলির সদস্যরা হচ্ছেন, আবুল কালাম আজাদ, এডভোকেট শামসুল হক টুকু, মাহবুব আলী, ফখরুল ইমাম ও সফুরা বেগম। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।
Read Moreগুয়াতেমালায় আগ্নেয়গিরিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫
আলোতেনাঙ্গো (গুয়াতেমালা), ৫ জুন : গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরি বিস্ফোরণে উৎক্ষিপ্ত উত্তপ্ত ধূলি ও ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধারকর্মীরা আরো লাশ উদ্ধার করেছে। এই নিয়ে প্রাকৃতিক এই ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৬৫ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র। ডিজাস্টার রিলিফ এজেন্সির মুুখপাত্র ডেভিড ডি লিওন ব্রিফিংকালে বলেন, এই ঘটনায় অন্তত ৬৫ জন মারা গেছে। রোববারের এই প্রাকৃতিক দুর্যোগে ৪৬ জন আহত হয়েছে। এদের অধিকাংশের অবস্থাই গুরুতর। এছাড়াও এতে এস্কুউনটলা, সাকাটেপেকুয়েজ ও চিমাল্টেনাঙ্গো বিভাগে ১৭ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে ৩ হাজার ২৭১ জনকে অন্যত্র চলে যাবার নির্দেশ দেয়া হয়েছে এবং…
Read Moreট্যারিফ কমিশন আইনের খসড়া পর্যালোচনায় কমিটি
ঢাকা, ৪ জুন : ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮’র প্রস্তাবিত খসড়া আরো পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রি পরিষদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এই খসড়া মন্ত্রিসভায় পেশ করে। বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনার পর তা আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়। প্রধাপনমন্ত্রীর মূখ্য সচিব মোঃ নজিবুর রহমানের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হচ্ছেন- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।
Read Moreরোহিঙ্গা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরলেন স্পিকার
ঢাকা, ৪ জুন : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ফ্রান্স পার্লামেন্টের আমন্ত্রণে ফ্রান্স- বাংলাদেশ সংসদীয় ফ্রেন্ডশীপ গ্রুপের উদ্যোগে মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ সকালে প্যারিস থেকে দেশে ফিরেছেন। সম্মেলনে স্পিকার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এবং রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞগণের সাথে মতবিনিময় করেন। সফরকালে স্পিকার ফ্রান্সের ন্যাশনাল এসেম্বলি’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ক্যারোল ব্যুরো বোননার্ড এর সাথে সাক্ষাৎ করেন। স্পিকারকে স্বাগত জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন । স্পিকার গত ৩০ মে…
Read Moreপ্রধানমন্ত্রী কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত
ঢাকা, ৪জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪৪তম জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার কুইবেকের লা মালবাইয়ে আগামী ৮ জুন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ট্রুডো শুক্রবার ঘোষণা করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অপর ১৫ বিশ্বনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানগণকে আগামী ৯ জুন অনুষ্ঠেয় জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ আউটরিচ অধিবেশনে কানাডা স্বাগত জানাবে। কানাডার প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অধিবেশনে সুস্থ মহাসাগর ও সমুদ্র তীরবর্তী জনগোষ্ঠীর সমৃদ্ধ জীবনের ওপর গুরুত্ব দেয়া হবে। জি-৭ শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশনে যেসব বিশ্বনেতা ও আন্তর্জাতিক…
Read Moreপাকিস্তানকে ৭ উইকেটে হারালো বাংলাদেশের মেয়েরা
টানা হারের বৃত্তে থাকা দেশের মেয়ে ক্রিকেটাররা দারুণ এক জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সোমবার মালেশিয়ার কুয়ালালামপুরে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা পাকিস্তানকে ৯৫ রানে আটকে ফেলে বাংলাদেশ। এই রান সংগ্রহ করতে ৫ উইকেট হারায় তারা। ১৭ ওভার ৫ বল মোকাবেলা করে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেয়েরা। ২৩ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার নাহিদা আক্তার। বাংলাদেশের পক্ষে শামিমা সুলতানা ৩৩ বলে ৩১ রান, নিগার সুলতানা অপরাজিত ৩১ রান ও মাত্র ১৯ বল থেকে ২৩ রান করেন ফাহিমা খাতুন। ১টি…
Read More