আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের মুকার জেলায় নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক পুলিশ প্রধান মোহম্মদ জামান খোস্তি একথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র। ওই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মুকার জেলার আলি খিল এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর তালেবান জঙ্গিদের অতর্কিতে হামলা চালালে উভয়পক্ষে মধ্যে এ সংঘর্ষ ঘটে। কয়েকঘণ্টা বন্দুকযুদ্ধের পর জঙ্গিরা পালিয়ে যায়। ঘটনাস্থলে ১৬ জন জঙ্গির লাশ পাওয়া গেছে। তবে এই ঘটনা সম্পর্কে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
Read MoreYear: 2018
মানহানির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন ২০ মে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে করা মানহানির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২০ মে ধার্য করেছে আদালত। আজ মঙ্গলবার ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন শাহবাগ থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেন। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে খালেদা জিয়া বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কীত মন্তব্য করেন।
Read Moreসাভারে ডায়াগনস্টকি সন্টোর থকেে দু’জনরে লাশ উদ্ধার
দিয়া ইসলাম : সাভারে একটি ডায়াগনস্টকি সন্টোর থকেে দু’জনরে লাশ উদ্ধার করছেে পুলশি। মঙ্গলবার সকাল ৮টার দকিে লাশ উদ্ধার করা হয়। সাভাররে আশুলয়িার জরিানী এলাকার হাজী আনোয়ার মর্ডান ডায়াগনস্টকি অ্যান্ড ডক্টরস চম্বোর থকেে তাদরে লাশ উদ্ধার করা হয়। নহিতরা হলনে- ময়মনসংিহ মুক্তাগাছার আলী হোসনেরে ছলেে ওই ডায়াগনস্টকি সন্টোররে র্কমচারী ফরহাদ হোসনে (২৪) ও নওগাঁ জলোর আতরাই থানার আবদুল কুদ্দুসরে ছলেে নাবনিুর রহমান। তারা দুজন ওই ডায়াগনস্টকি সন্টোরে প্রতদিনি ঘুমাতনে বলে জানান আশুলয়িা থানার এসআই কামরুল হোসনে বলনে, সকালে জরিানী এলাকার আনোয়ার মর্ডান ডায়াগনস্টকি অ্যান্ড ডক্টরস চম্বোরে দুজনরে লাশ দখেে স্থানীয়রা…
Read Moreরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্লাশ শুরু হচ্ছে আজ
সিরাজগঞ্জ, ১৭ এপ্রিল : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর যাত্রা শুরু হচ্ছে। আজ ১৭ এপ্রিল মঙ্গলবার ঐতিহাসিক মুজিবনগর দিবসে ক্লাশ শুরুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০১০ সালে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেন। ঘোষণার পরই কুষ্টিয়া ও শাহজাদপুরবাসী তাদের এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় থাকায় আঞ্চলিক বিবেচনায় এই বিশ্ববিদ্যালয় শাহজাদপুরে স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সরকারি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যগণ একাধিকবার শাহজাদপুরের বিভিন্ন জায়গা পরিদর্শন শেষে উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্রনাথের নিজস্ব গোচারণ ভূমিতে…
Read Moreঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঢাকা, ১৭ এপ্রিল : আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আাগে ১৯৭১ সালের ২৫ মার্চ কাল্্রাতে পাকিস্তনী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে…
Read Moreঘানায় বাস দুর্ঘটনায় নিহত ১৮, আহত ৭০
আক্রা, ১৭ এপ্রিল : ঘানার উত্তরাঞ্চলে রোববার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে। একটি যাত্রীবাহী বাসের সাথে অপর দু’টি গাড়ির সংঘর্ষ হলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। দেশটির উত্তরাঞ্চলীয় সহকারি পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ তানকো জানান, বাসটি অপর দু’টি গাড়িকে অতিক্রম করার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর উত্তরাঞ্চলীয় তামালের কাছে এ দুর্ঘটনা ঘটে।
Read Moreইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য নজির স্থাপন করেছে : স্পিকার
পীরগঞ্জ, ১৭ এপ্রিল : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বর্তমান সরকার অনন্য নজির স্থাপন করেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামী ফাউন্ডেশন এর কার্যক্রম আজ সারাদেশে বিস্তৃত হচ্ছে এবং ওলামাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সোমবার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জ-৬ এর টুকুরিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে রংপুর বিভাগীয় কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল, মাদক দ্রব্যের অপব্যবহার, যৌতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে ইমাম ও ধর্মীয় নেতাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ…
Read Moreইন্দোনেশিয়া মাঝারি মাত্রার ভূমিকম্প
জাকার্তা (ইন্দোনেশিয়া), ১৬ এপ্রিল : ইন্দোনেশিয়ার মলুকা সাগর তলদেশে সোমবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র। তবে এ প্রাকৃতিক দুর্যোগে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। মার্কিন সংস্থা জানায়, কোতা তার্নাতের প্রায় ৮৫ কিলোমিটার উত্তরপশ্চিমে সাগর তলদেশের ৩৬.৫ কিলোমিটার গভীরে স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোন হুমকি নেই এবং তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০০৪ সালে সমুদ্র তলদেশে শক্তিশালী এক ভূমিকম্পের আঘাতে…
Read Moreমালির তিমবুকতুতে হামলায় ১৫ জঙ্গি নিহত
মালির ঐতিহ্যবাহী নগরী তিমবুকতুর উত্তরাঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে হামলার ঘটনায় প্রায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। রোববার ফরাসী সেনাবাহিনী এএফপিকে একথা জানিয়েছে। জাতিসংঘের এমআইএনইউএসএমএ বাহিনী জানিয়েছে, শনিবারের চার ঘন্টাব্যাপী রকেট, গোলা ও গাড়ি বোমা হামলায় এর এক শান্তিরক্ষী নিহত হয়েছে। এই ঘটনায় দুই বেসামরিক লোকসহ অপর সাত জন আহত হয়েছে। এমআইএসইউএসএমএ’র প্রধান মাহামাত সালেহ্ আনাদিফ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান জেন-পিয়েরে লাকরোইক্স টুইটারে বলেন, ‘মালির শান্তি প্রতিষ্ঠায় দেশটির প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে।’ ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র প্যাট্রিক স্টেইজার বলেন, হামলাকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে। তারা বড়…
Read Moreব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে এক অজ্ঞাত (৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ সোমবার সকাল ৯টার দিকে পৌর শহরের মালদার পাড়া নাছরীন নবী স্কুলের পিছনের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। তখন পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাক্ষৎণিক লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা…
Read More