শেখ হাসিনা ও মোদি বৈঠক : দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা

লন্ডন, ২০ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্ইু প্রধানমন্ত্রী লন্ডনের ল্যাংকাস্টার হাউজে আজ বিকেলে বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি-না সাংবাদিকরা প্রশ্ন করলে পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী কমনওয়েলথ ইস্যু নিয়েও…

Read More

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩

ব্যাংকক, ২০ এপ্রিল : থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় সা কায়ো প্রদেশে বৃহস্পতিবার রাতে একটি পিক-আপ ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার দেশটির দুর্যোগ মোকাবেলা ও নিয়ন্ত্রণ বিভাগ একথা জানায়। খবর সিনহুয়ার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ওয়াং নাম ইয়েন জেলার চানথাবুড়ি-সা কায়ো সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তারা সা কায়ো প্রদেশে পানি ছিটানো খেলায় যোগ দিয়ে বাড়ি ফিরে আসার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

Read More

আশুলিয়া ইউনিয়ন পরিষদের চলতি বছরের বাজেট ঘোষণা

সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে বৃহস্পতিবার দুপুরে ২০১৮- ১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব-উদ্দিন মাদবর। এ সময় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ছয় কোটি ২৩ লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে শাহাব উদ্দিন বলেন, এই বাজেটে আশুলিয়া ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হবে। এছাড়া তিনি আশুলিয়া ইউনিয়নকে একটি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান মোল্ল্যা,…

Read More

সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণ, ৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের সহোদর দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই বিস্ফোরণে নোয়াখালীর দুইজন এবং ফেনীর একজনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে তিনজন হলেন- চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের ছেলে এমরানুল হক সোহেল (৩৪), ইমামুল হক মুন্না (২২) ও দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০)। একজনের পরিচয় জানা যায়নি। বুধবার বিকেলে স্বজনদের মাধ্যমে তাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। নোয়াখালীর দুইজন এবং ফেনীর একজনের পরিচয় পাওয়া যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবের হাইল…

Read More

এশীয় অঞ্চলের ভবিষ্যতের মূল চাবিকাঠি হচ্ছে শান্তিপূর্ণ ও স্থিতিশীলতা : প্রধানমন্ত্রী

লন্ডন, ১৯ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এশিয়ার ভবিষ্যতের প্রধান চাবিকাঠি হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা। তিনি এ অঞ্চলের অধিকতর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এশিয়াকে আরো শান্তিপূর্ণ ও স্থিতিশীল অঞ্চলে পরিণত করতে সেতুবন্ধন ও যোগাযোগ গড়ে তুলতে এশীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা বিশ্বাস করি স্থিতিশীলতার মাঝেই এশিয়ার ভবিষ্যৎ নিহিত। এ জন্য আমাদের আন্তঃসম্পর্ক ও যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের মত বিনিময় ও সমঝোতা প্রতিষ্ঠার প্রয়াসের প্রয়োজন রয়েছে’। প্রধানমন্ত্রী বুধবার সকালে এখানে গিল্ড হলে ‘এশিয়ান লিডারস রাউন্ড টেবিল : ক্যান এশিয়ান কিপ গ্রোয়িং’ শীর্ষক কমনওয়েলথ বাণিজ্য ফোরামের…

Read More

আন্তঃকমনওয়েলথ বাণিজ্য প্রসারে প্রধানমন্ত্রীর ৭-দফা প্রস্তাব

লন্ডন, ১৯ এপ্রিল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এখানে আন্ত-কমনওয়েলথ ব্যবসা, বিনিয়োগ ও উদ্ভাবনার উন্নয়নের জন্য ৭ দফা প্রস্তাব উত্থাপন করেছেন। তিনি বাণিজ্য প্রশাসন আরো উন্মুক্ত ও স্বচ্ছ করে তুলতে কমনওয়েলথ দেশগুলোর প্রতি আহ্বান জানান। ‘কমনওয়েলথ’স রোল ইন প্রমোটিং ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক এক বৈঠকে তিনি ওই প্রস্তাব উত্থাপন করে এ আহবান জানান। শেখ হাসিনা বলেন, আমরা অবশ্যই বাণিজ্য প্রশাসন উন্মুক্ত, আইন ভিত্তিক, স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায্যতা নিশ্চিত করবো। তিনি বলেন, আন্তঃকমনওয়েলথ বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবনার লক্ষ্যে দেশগুলোকে অবশ্যই অভিন্ন সুযোগ-সুবিধা জোরদার করতে হবে। প্রধানমন্ত্রী এ লক্ষ্যে ৭ দফা প্রস্তাব…

Read More

ঢাকার ধামরাইয়ে গাছের সঙ্গে ধাক্কায় বাস চুর্ণবিচুর্ণ, আহত ৪০

ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ে একটি বাসকে সাইড দিতে গিয়ে অপর একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে চুর্ণবিচুর্ণ হয়ে গেছে। এতে বাসের চালকসহ ৪০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ধামরাই, কালামপুর, সাভার, মির্জাপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা-মেট্রো-ব- ১৪-৪৮৮৬) ধামরাইয়ের মাদারপুর বাসস্ট্যান্ডের কাছে অপর একটি বাসকে সাইড দিতে গেলে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি গাছের ভেতর ঢোকে সামনের…

Read More

ভারতে বরযাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় নিহত ২১, আহত ১২

নয়াদিল্লী, ১৮ এপ্রিল : ভারতের মধ্য প্রদেশে বরযাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২১ জন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে। বুধবার পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। মধ্য প্রদেশের রাজধানী নগরী ভুপাল থেকে প্রায় ৫৭৩ কিলোমিটার পূর্বে সিধি জেলার সোন নদীতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে। সিধি জেলা কালেক্টর বলেন, ‘গতরাতে বরযাত্রীবাহী একটি মিনি-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোন নদীতে পড়ে গেলে ২১ জন নিহত ও অপর ১২ জন আহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’ মধ্য প্রদেশের…

Read More

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক : ওবায়দুল কাদের

ঢাকা, ১৮ এপ্রিল : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন কোন নির্বাচনেই সেনা মোতায়েন করেনি। আজ বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যখন আপনারা (বিএনপি) ক্ষমতায় ছিলেন, তখন কি স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে? জাতীয় কোন নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে? এখন কেনো নিজেদের অবস্থা খারাপ দেখে এসব আবোল তাবোল বকছেন।’ তিনি বলেন, আমি এসব প্রশ্নের জবাব দিতে চাই…

Read More

সাভারে দুইজনকে কুপয়িছেে সন্ত্রাসীরা

র্পূব শত্রুতার জরে ধরে সাভারে এক স্কুল ছাত্রসহ দুই জনকে কুপয়িে জখম করছেে সন্ত্রাসীরা। বুধবার সকালে সাভাররে চাঁপাইন নউি মডলে স্কুলরে সামনে এঘটনা ঘট। এলাকাবাসী জানায়, স্কুলরে সামনে স্থানীয় দনি মজুর মজনু হোসনে (২০) ও স্কুল ছাত্র সারুখকে (১৪) ধারালো অস্ত্র দয়িে কুপয়িে জখম করে সআিরপি এলাকার সোহান ও সাগরসহ সন্ত্রাসীরা। এসময় স্থানীয়রা তাদরেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভাররে এনাম মডেকিলে কলজে হাসপাতালে র্ভতি কর।ে খবর পয়েে সাভার মডলে থানা পুলশি ঘটনাস্থল পরর্দিশন করছে।ে অভযিোগ পলেে ব্যবস্থা নয়ো হবে বলে জানয়িছেে সাভার মডলে থানার ওসি মোহসনিুল কাদরি।

Read More