ছেলে মদ খেয়ে বাড়িতে অশান্তি করায় তাতে আপত্তি জানিয়েছিলেন এক মা। আর এই ‘অপরাধে’ মা জ্যোৎস্না তিয়ারীকে (৫৮) গুলি করে খুন করে তার ছেলে। এ ঘটনায় পুলিশ ওই নরীর ছেলে রাজু তিয়ারীকে(৩২) আটক করেছে। বৃহস্পতিবার রাতে ভারতের হুগলীর কানাগড়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জ্যোৎস্নার চার ছেলে। সবাই একই বাড়িতে থাকেন। রাজু লড়ির খালাসির কাজ করত। প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়িতে ঢুকে সে স্ত্রী-ছেলেকে মারধর করত। প্রতিদিনের মত রাতেও অশান্তি শুরু করায় জ্যোৎস্না ছেলেকে অশান্তি করতে নিষেধ করেন। তখনই কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে রাজু মাকে…
Read MoreYear: 2017
বাড়ি ঘর ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
দিয়া : সাভারের বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারখোদা এলাকায় ভুমি হীনদের বাড়ি ঘর ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম সন্দীপ সড়কে সাভার প্রেস ক্লাবের সামনে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা। মানববন্ধনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক ও শ্রমিক নেত্রী মোশরেফা মিশু। মানববন্ধন থেকে এসময় মোশরেফা মিশু বলেন গত ২০ ডিসেম্বর শ্যামপুর কুমারখোদা এলাকায় স্থানীয় বাড়ি ঘর লক্ষ করে প্রায় ১০০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে গাজীপুর বন বিভাগের কর্মকর্তারা। বন বিভাগের অভিযোগ তাদের জমি…
Read Moreধামরাইয়ে ইট ভাটা থেকে ১২ জন উদ্ধার
দিয়া , সাভার : ঢাকার ধামরাইয়ে দুটি ইট ভাটা থেকে বন্দি অবস্থায় দুই শিশুসহ ১২ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধামরাইর আড়ালিয়া এলাকায় গাজীপুর বিক্সস ও সেভেন বিক্সস থেকে তাদেরকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় ওই দুটি ইট ভাটায় ১২ জনকে বন্দি করে রাখে ইট ভাটার মালিক। পরে গোপন সংবাদের ভিতিত্বে ওই দুই ইট ভাটায় অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ। এসময় দুই ইট ভাটার কাউকে আটক করা সম্বভ হয়নি বলে জানিয়েছে পুলিশ। এবিষয়ে ধামরাই থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Read Moreরাজধানীতে আগুনে দগ্ধ ৭
রাজধানীর শ্যামপুরে রহিমা ইস্পাত নামের একটি কারখানায় বিস্ফোরণে সাত শ্রমিক আগুনে দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (২৮), গাফফার (২৪), আহমেদ আলী (৩০), জামাল (৩৩), সোহেল (৪৫), রমজান (২৯) ও শামীম (৪২)। এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া বলেন, রহিমা ইস্পাত করখানায় বিস্ফোরণ ঘটে। এসময় কর্মরত সাত শ্রমিক আগুনে দগ্ধ হন।
Read Moreসময় হলে সব জানিয়ে দিব’
এ ছবিতে জিৎ এর বিপরীতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। ‘ইন্সপেক্টর নটি কে’ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, এ ছবির টিমটার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। ছবিটিতে আমাকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চরিত্রের নাম সামিরা। বেশ কিছুদিন ধরেই এ ছবির শুটিং করছি। নতুন এ ছবির জন্য ওজন ঠিক রাখতে হয়েছে আমাকে। গত সোমবার জাজ মাল্টিমিডিয়া ও জিতের নিজস্ব ইউটিউব চ্যানেল গ্রাস রুট- ছবিটির টাইটেল গানের ভিডিও মুক্তি দেওয়া হয়। এটা প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। জিৎ এর সঙ্গে এর আগে ‘বাদশা’ ও ‘বস টু’ ছবিতে অভিনয় করা…
Read Moreউ. কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ নিরাপত্তা পরিষদের
উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে দেশটির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো। প্রস্তাবে দেশটির তেল সরবরাহের উপর ৯০ শতাংশ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব পেশ করে। প্রস্তাবের বিস্তারিত জানা যায়নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বকে তাদের পদানত করতে চায় বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের রূপরেখা তৈরি করেছে, সেটি একটি অপকর্মের দলিল বলে বর্ণনা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প গত…
Read Moreবাহরাইন কনসার্টে গাইবেন আনিকা
মধ্যপ্রাচ্যের বাহরাইন মাতাবেন ‘পাওয়ার ভয়েজ’ খ্যাত কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। আসছে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির মানামা শহরের ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি তারকাদের মিলনমেলা। জমকালো সেই আয়োজনে গাইবেন এই শিল্পী। আনিকা বললেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য গাইতে যাচ্ছি। আশা করছি কনসার্টটি জমে উঠবে। গত ফেব্রুয়ারিতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি কনসার্টে অংশ নিয়েছিলাম। প্রথমবারের অভিজ্ঞতা ছিল বেশ মধুর। এবারও চমৎকার একটি পরিবেশনা উপহার দেয়ার চেষ্টা করবো। বাহরাইনে ওই কনসার্টটির নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ নাইট ইন বাহরাইন’। আয়োজন করেছে এটিএন ইভেন্টস। জানা গেছে, এই কনসার্টে আনিকা ছাড়াও গাইবেন প্রতীক হাসান, এফএ সুমন,…
Read Moreরাজধানীতে নার্সসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্য
রাজধানীতে নার্সসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।তারা হলেন- ধানমন্ডিতে নিপা মৃধা (২৭), বংশালে তানজিয়া সালাম সেতু (২০), বনানীতে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবক ও মহাখালীতে অজ্ঞাত (৪৫) এক নারী। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মৃত নিপার স্বামী অনিমেস মৃধা জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘরঘাটা গ্রামের বিনয় মোল্লার মেয়ে নিপার সঙ্গে তার ৭ বছর আগে বিয়ে হয়। বর্তমানে উত্তর ধানমন্ডিরর ৩০ নম্বর ৬ বছরের ছেলে ওয়ন মৃধাকে নিয়ে থাকতেন তারা। নিপা তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করতেন। সকালে…
Read Moreস্বপ্ন কেন দেখি!
কতভাবেই না স্বপ্ন দেখে মানুষ! জেগে দেখে ঘুমিয়ে দেখে। কতকিছুই না দেখে সেই স্বপ্নে। সাদা-কালো স্বপ্ন, রঙিন স্বপ্ন। ভয়ের স্বপ্ন, সাহসের স্বপ্ন, প্রেম-ভালোবাসা এবং আদরের স্বপ্ন। মাথামুণ্ডু নেই এমন স্বপ্নও দেখে। আমরা ঘুমের মধ্যে অনেক সময় অনেক কিছুই স্বপ্নে দেখি, তবে এসব স্বপ্নের অর্থ আমরা জানি না, বুঝতেও পারি না। কিন্তু কেন দেখে স্বপ্ন? এই এক প্রশ্ন নিয়ে বিজ্ঞানীদের ঘুম নেই। তারা স্বপ্ন দেখা বাদ দিয়ে লেগে আছেন এর কারণ খুঁজতে। শত শত বছর ধরে খোঁজা হচ্ছে কারণ। কারণ পরিষ্কারভাবে জানা যাক আর না যাক, স্বপ্ন দেখার কিছু থিওরি’ আবিষ্কার…
Read Moreকুমিল্লায় বন্দুকযুদ্ধে ২ ‘ডাকাত’ নিহত
কুমিল্লার দেবিদ্বারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার ভোরের দিকে হাতিমারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য ঘটনাস্থলেই নিহত হন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Read More