৪ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ ডেস্ক): তালেবান আর দিন কয়েকের মধ্যেই সরকার গঠন করতে যাচ্ছে, যদিও পঞ্জশিরে জোর লড়াই চলছে।তালেবান পুরো আফগানিস্তানের দখল নিলেও পঞ্জশিরের নিয়ন্ত্রণ এখনও তারা নিতে পারেনি। তারা এই উপত্যকার নিয়ন্ত্রণ নেয়ার তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার পঞ্জশিরের পতন ঘটেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন দাবি করা হয়নি। এছাড়া এলাকার লোকজন পরে জানিয়েছে, এ খবর ভুয়া।রাজধানী কাবুল থেকে ৮০ কিলোমিটার দূরে পঞ্জশিরের অবস্থান। সেখানে তালেবান বিরোধী মিলিশিয়া এবং সাবেক আফগান নিরাপত্তার বাহিনী নিয়ে গঠিত ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট তালেবান বাহিনীকে মোকাবেলা করে যাচ্ছে।এদিকে পশ্চিমারা…
Read MoreYear: 2021
অফিসের বাইরে সিসি ক্যামেরা দালালদের
৪ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ ):দুর্নীতি ঠেকাতে ও দালালদের হয়রানি কমাতে সরকারি বিভিন্ন অফিসে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়ে থাকে। তবে এবার উল্টোটা ঘটেছে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিসে। নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে সেখানে প্রশাসনের কর্মকর্তারা বা গোয়েন্দা কর্মকর্তা আসছেন কিনা, কারা বের হচ্ছেন-এসব মনিটরিং করার জন্য অফিসের বাইরে সিসি ক্যামেরা বসিয়েছে দালালরা। একরামুল হক জুয়েল নামে একজন দালালের অফিস কক্ষ থেকে এ ক্যামেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, যেখানে পাসপোর্ট অফিসেরই সিসি ক্যামেরা লাগিয়ে সব কিছু পর্যবেক্ষণ করার কথা সেখানে উল্টো দালালরাই সিসি ক্যামেরা লাগিয়ে প্রশাসনের গতিবিধি…
Read More১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল
৪ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ ):মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে ১০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে। শনিবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশ্নের জবাব দিতে গিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমন তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয় এবং প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। নুরুন্নবী চৌধুরী তার প্রশ্নে দেশের মুক্তিযোদ্ধার সংখ্যা জানতে চাওয়ার পাশাপাশি কতজন ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হয়েছে তা জানতে চান।জবাবে আ ক ম মোজাম্মেল হক জানান, দেশে গেজেটধারী বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১…
Read Moreসাভারে ড্রাগনফল চাষে ব্যাপক সফলতা
স্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ ):দেশের চাষিদের কাছে ড্রাগন ফলের ব্যাপক পরিচিতি নয়। তবে সাভারের আশুলিয়ায় জাতীয় ফল ড্রাগন চাষ করে ব্যাপক সফলতা পেতে শুরু করেছেন কৃষকরা। এক মৌসুমে ৫ বার ফলন হওয়ায় ড্রাগন ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। টক-মিষ্টি ও মিষ্টি স্বাদের ড্রাগন চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এ উপজেলার কৃষকরা। সাভার উপজেলা কৃষি অফিস জানায়,সাভারের আশুলিয়ার বিভিন্ন গ্রামে লাল মাটিতে সুস্বাদু ড্রাগন ফল চাষ করেছেন কৃষকরা। সুস্বাদু ফরমালিন মুক্ত হওয়ায় ক্রেতারা বাগান থেকে তিন’শ টাকা কেজি দরে বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন।অনেক কৃষক আবার বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন ড্রাগন…
Read Moreবিএনপি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে:সাবেক খাদ্যমন্ত্রী কামরুল
স্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ ):বিএনপি নেতাকর্মীরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম।সাভারের ভাকুর্তা এলাকায় প্রয়াত ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারী ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের স্বরণসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন,বিএনপি হত্যা ও গুমের রাজনীতি করায় দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে । অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ…
Read Moreসাভারে বাসস্ট্যান্ডে ছিনতাইকারী উপদ্রব
৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):ঢাকার সাভার বাসস্ট্যান্ডে “টানা পার্টি” নামে ছিনতাইকারী দলের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে। এসব দুর্বৃত্তদের খপ্পরে পরে সর্বস্ব হারাচ্ছেন সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা। এ পর্যন্ত টানা পার্টির প্রায় অনেক জন ছিনতাইকারী কে পুলিশ গ্রেফতার করলেও কমেনি এদের উৎপাত। ভুক্তভোগীরা জানান, সাভার বাসস্ট্যান্ডের পুরাতন ওভার ব্রীজ, নতুন ওভার ব্রীজ, সিটি সেন্টার, রাজ্জাক প্লাজা, চৌরঙ্গী, অন্ধ মার্কেট, নিউ মার্কেট ও রানাপ্লাজার সামনে উৎ পেতে বসে থাকে টানা পার্টির সদস্যরা। যানবাহনের জানালার কাছে বসে থাকা যাত্রী ও সাধারণ পথচারীদের মূল্যবান জিনিস এবং স্বর্ণালংকার টেনে নিয়ে চম্পট দেয় এরা।…
Read Moreসাভারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):ঢাকার সাভারে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই শ্লোগান ধারণ করে এ কর্মসূচি পালন করা হয়। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকালে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর ও সচিব মঞ্জুর হোসেন। এছাড়াও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read Moreরাজধানীতে বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার ,গ্রেফতার ৭
৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ক্যান্সার ও করোনা মহামারিতে ব্যবহৃত দেশী ও বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ এবং ওষুধ তৈরির সরঞ্জামসহ ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।গ্রেফতারকৃতরা হচ্ছে-তরিকুল ইসলাম, সৈয়দ আল মামুন, সাইদুল ইসলাম, মনোয়ার, আবদুল লতিফ, নাজমুল ঢালী ও সাগর আহমেদ মিলন।এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশী ও বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নকল ওষুধ, ওষুধ তৈরির মেশিন, ডায়াস ও ওষুধের খালি বক্স উদ্ধার করা হয়। বুধবার রাজধানীর কাজলা,আরামবাগ ও মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।আজ শুক্রবার দুপুরে ডিএমপি…
Read Moreবিআরটি প্রকল্পের কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে :সেতুমন্ত্রী
৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস র্যাপিড ট্রানজিট ‘বিআরটি’ প্রকল্পের নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে।তিনি বলেন, ‘বিআরটি প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড সড়ক, ৬টি ফ্লাইওভার ও ২৫টি বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক ৫০ কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে।’সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ গাজীপুরের চেরাগ আলীতে বৃহত্তর ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে এসে এ কথা জানান।প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতি ঘন্টায় উভয় দিকে ২০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হাউজ বিল্ডিং থেকে চেরাগ…
Read Moreরাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৩ জন
৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬১ গ্রাম ৯২ পুরিয়া হেরোইন, ৯৩০ গ্রাম গাঁজা, ২৮টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৫ হাজার ৮৬১ পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
Read More