৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পাশাপাশি নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। আজ শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী। কোভিড সংক্রান্ত পরামর্শক কমিটির সাথে গতকাল বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। তিনি বলেন, ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হতে পারে। এছাড়া আগামী নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয়…
Read MoreYear: 2021
১২ সেপ্টেম্বর খুলছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান
৩ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধের পর ১২ সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানিয়েছেন বলে আজ শুক্রবার জানান শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না। গতকাল বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৈঠক শেষে রাত পৌনে…
Read Moreগণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি :সেতুমন্ত্রী
২ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রক্ষমতা দখল করতে মরিয়া বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি এই বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের সাংবিধানিক মেয়াদ প্রায় শেষের দিকে। পরবর্তী জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকবে নতুন নির্বাচন কমিশন। একটি সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি কর্তৃক ‘সার্চ কমিটি’র মাধ্যমে বাছাই…
Read Moreসৌদি স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ
২ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ডেস্ক): সৌদি আরবের স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। গত মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এমনটা জানিয়েছে এক প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি গেজেট। একইসঙ্গে সৌদির শিক্ষা মন্ত্রণালয় ‘তাওয়াক্কালনা ওয়েবে’র মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যের দৈনিক আপডেট রাখতে স্কুল প্রশাসনকে নির্দেশ দিয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে মোবাইল ফোন আনা যাবে। সেক্ষেত্রে যেসব শিক্ষার্থীর স্বাস্থ্যগত সমস্যা আছে তারা স্কুলে মোবাইল ফোন নিয়ে আসতে পারবে। তবে তা স্কুল প্রশাসনের কাছে জমা থাকবে। স্টাফ, শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং অন্যরা স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও ভিডিও করতে পারবে…
Read Moreপৃথক ঘটনায় সাভারে এক প্রবাসীর স্ত্রীসহ ২নারী খুন
স্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):পৃথক ঘটনায় সাভারে এক প্রবাসীর স্ত্রীসহ দুই নারী খুন হয়েছেন। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। সকালে সাভারের দক্ষিণ রাজাশন ও আড়াপাড়া থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ জানায়,আজ ভোর রাতে সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় নিজ বাড়িতে সিঙ্গাপুর প্রবাসী মোবারক হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৩০) গলা কেটে হত্যা করে দুর্বৃওরা। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় হত্যাকান্ডে সন্দেহ এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।অপরদিকে…
Read Moreআবারও বিয়ে করেছেন অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও
২ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): আবারও বিয়ে করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। আজ বঅপূর্বর বিয়ের দিনে গণমাধ্যমে অপূর্বর দ্বিতীয় স্ত্রী নাজিয়া হাসান অদিতিও নিজের বিয়ের কথা জানালেন। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে অদিতি নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অপূর্বর সাথে আনুষ্ঠানিক ডিভোর্স হওয়ার এক বছরেরও বেশি সময় পর পারিবারিকভাবে বিয়ে করেছি আমি। পাত্রের নাম মাহবুব পারভেজ। তিনি আরও জানান, ‘অপূর্বর থেকে আমি ছয় মাস আলাদা থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। সেটা ২০১৯ সালের আগস্ট মাসে। আর আমরা ডিভোর্সের খবর প্রকাশ করি…
Read Moreপরীমণিকে ৩ দফায় রিমান্ড : দুই তদন্ত কর্মকর্তাকে নথিসহ হাই কোর্টে তলব
২ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): চিত্র নায়িকা পরীমনির দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ডের যৌক্তিকতা নিয়ে নিম্ন আদালতের দুই বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে দুই বিচারককে এই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তা ছাড়া মামলার নথিপত্রসহ মামলার তদন্তকারী কর্মকর্তাকে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এসব আদেশ দেন। রিমান্ড মঞ্জুরকারী ঢাকার সংশ্লিষ্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের কি উপাদানের ভিত্তিতে রিমান্ড মঞ্জুর করেছেন এর ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। এর জবাব সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হবে। একইসঙ্গে রিমান্ড চাওয়ার কারণ ও নিজের অবস্থান…
Read Moreমেডিকেলে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১৩ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী
২ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): দীর্ঘ দেড় বছর সশরীর ক্লাস বন্ধের পর মেডিকেল কলেজসহ চিকিৎসাশিক্ষার কার্যক্রম সশরীর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে একসঙ্গে সব শ্রেণির ক্লাস শুরু হবে না। ধাপে ধাপে এ ক্লাস শুরু হবে। এর মধ্য মেডিকেল কলেজের ১ম, ২য় ও ৫ম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ১৩ সেপ্টেম্বর। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। সেখানেই অন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হবে।…
Read Moreস্কুল-কলেজ খুলে দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে : সংসদে প্রধানমন্ত্রী
২ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ জাতীয় সংসদে বলেছেন, করোনার কারণে বন্ধ থাকা স্কুল-কলেজ শিগগিরই খুলে দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি স্মরণ করিয়ে দেয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘এরইমধ্যে আমি স্কুল-কলেজ খুলে দেয়ার নির্দেশ দিয়েছি। সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে।’তিনি আজ সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে সংসদে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।তিনি বলেন, শিক্ষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের পরিবারের সদস্যদেরও টিকা দেয়ার…
Read More২৪ কোটি ৫৫ লাখ ডোজ টিকার ব্যবস্থা হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ পর্যন্ত (৩০ আগস্ট) ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনোফার্ম থেকে পাওয়া শিডিউল অনুযায়ী অক্টোবর থেকে প্রতি মাসে ২ কোটি হিসেবে ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাওয়া যাবে। আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।…
Read More