১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান হযরত আলী চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১ সেপ্টেম্বর -২০২১) ভোর ৫.০০(পাঁচ) টার সময় তিনি ইন্তেকাল করেছেন…… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে স্ত্রী, দুই কন্যা,জামাতা,আত্নীয় -স্বজন,সহকর্মীবৃন্দ,অগনিত ছাত্র-ছাত্রীবৃন্দ,বহু গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১ সেপ্টেম্বর -২০২১) সকাল সাড়ে এগারটার সময় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে তাঁহার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব গোলাম কবির…
Read MoreYear: 2021
সরকার সকল গার্মেন্টস শ্রমিকদের করোনার টিকা দেবার সিদ্ধান্ত নিয়েছেন: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): সারা বাংলাদেশেই তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের সরকার করোনা ভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।দুপুরে সাভারের রেডিওকলোনী এলাকায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার গার্মেন্টস উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা কালীন সময়েও বাংলাদেশের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং রপ্তানী খাতে ১৩ পারসেন আয় বৃদ্ধি পেয়েছে । তিনি আরও বলেন বাংলাদেশের শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তাদের আরও সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে ।…
Read Moreতালেবানের সঙ্গে আলোচনার টেবিলে যুক্তরাজ্য
১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সেনাসদস্য ও নাগরিকদের ফিরিয়ে নেওয়ার অভিযান খাতা–কলমের হিসাবে শেষ হয়েছে। তবে দেশটিতে এখনো আটকা পড়ে আছেন যুক্তরাজ্যের নাগরিক ও তাঁদের সহায়তাকারী আফগানরা। তাঁদের নিরাপদে ফিরিয়ে নিতে তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে দেশটির সরকার। খবর এএফপির। যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র আজ বুধবার এএফপিকে জানান, আফগানিস্তান থেকে যুক্তরাজ্যের বাকি নাগরিক ও দেশটির সঙ্গে কাজ করা আফগানদের নিরাপদে ফিরিয়ে নিতে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা চলছে। এ লক্ষ্যে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন সাইমন গাস নামের একজন ব্রিটিশ কর্মকর্তা। রাজধানী কাবুলের…
Read Moreধামরাইয়ে বাথুলি এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভাই নিহত হয়েছেন। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর গ্রামের নাসির উদ্দিন (৪৫) ও তার ছোট ভাই ওয়াজি উল্লাহ (২৬)। গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মোটর সাইকেলে করে নাসির উদ্দিন ও ওয়াজি উল্লাহ ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাথুলী স্ট্যান্ডে গিয়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় ঢাকামুখী একটি ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই ভাইয়ের…
Read Moreটি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি। এর আগে প্রায় তিন বছরে এই ফরম্যাটে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার। মূলত এ কারণেই তিনি নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নিয়েছেন। তবে এখনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেননি তামিম।আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এদিন, মূল আসরের আগে বাছাইপর্বে ‘বি’ গ্রুপে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানের আল আমেরাত…
Read Moreকরোনাভাইরাসের আরও এক শক্তিশালী ভেরিয়েন্ট শনাক্ত
১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ): করোনাভাইরাসের আরও একটি নতুন ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। নতুন এই ভেরিয়েন্ট হার মানাতে পারে টিকাকেও। দক্ষিণ আফ্রিকা এবং বেশ কিছু দেশে ইতোমধ্যেই এই ভেরিয়েন্টের খোঁজ মিলেছে। এক গবেষণা অনুযায়ী, এটি অনেক বেশি সংক্রামকও। ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেবল ডিজিজেস এবং দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল রিসার্চ ইনোভেশন অ্যান্ড সিকোয়েন্সিং প্ল্যাটফর্মের বিজ্ঞানীরা এই নতুন ভেরিয়েন্টের বিষয়ে জানিয়েছেন। চলতি বছর মে মাসে খোঁজ মেলে এই নতুন C.1.2 ভেরিয়েন্টের। রিপোর্ট অনুযায়ী, গত ১ আগস্ট পর্যন্ত চীন, কঙ্গো, মরিশাস, ব্রিটেন, নিউজিল্যান্ড, পর্তুগাল এবং সুইজারল্যান্ডে C.1.2 পাওয়া গেছে।গত ২৪ আগস্ট প্রিপ্রিন্ট রিপোজিটরি MedRxiv-এ এই…
Read Moreজাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির রেজাল্ট বিকেলে
১ সেপ্টেম্বর, ২০২১ (বিবিনিউজ ):জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ফল আজ বুধবার প্রকাশ করা হবে। প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিকেল চারটার পর ফল জানতে পারবেন। প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ এই শিক্ষার্থীদের ১৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। এর দুদিন পর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–সম্পর্কিত এক জরুরি বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে ফল…
Read Moreমুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমনি
১ সেপ্টেম্বর,২০২১ (বিবিনিউজ ): অবশেষে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমনি। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি ওই কারাগারে ২৬ দিন বন্দী ছিলেন। পরীমনির মুক্তি পাবেন—এই খবর পেয়ে ভোর থেকে কারা ফটকে উৎসুক মানুষ তাঁকে একনজর দেখার জন্য ভিড় করেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন বলেন, গতকাল মঙ্গলবার পরীমনির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাঁকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। আজ সকালে তাঁর জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। মাদক মামলায় জামিন পাওয়া চিত্রনায়িকা…
Read Moreজাপানি দুই শিশু বাবা-মাসহ পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এক বাসায় থাকবে
৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ):বাবা-মাসহ গুলশানের একটি বাসায় থাকবে জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। সেখানে তারা আপাতত ১৫ দিন থাকবে। ১৫ দিন পর পরবর্তী আদেশ দিবেন আদালত। মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সমাজসেবা অধিদফতরের ঢাকার ডেপুটি ডিরেক্টর বিষয়টি তত্ত্বাবধান করবেন। দুই শিশু ও তাদের বাবা-মায়ের মতামত নেওয়ার পর আদালত এই আদেশ দিয়েছেন।গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশকে বলা হয়েছে। এর আগে আজ দুপুরে দুই জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাবার কাছে নাকি…
Read Moreস্বাধীনতা বিরোধিদের ব্যাপারে জাতিকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারি বিদেশি শক্তির মদদে স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এখনও অব্যাহত আছে। তিনি এ ব্যাপারে জাতিকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী আজ সকালে শোকের মাস আগস্টের শেষ দিনটিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর খামারবাড়ির বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।শেখ হাসিনা বলেন, এখনও যুদ্ধাপরাধী, পরাজিত শক্তি এবং ১৫ আগস্টের খুনী, ফাঁসি যাদের হয়েছে তাদের ছেলে-পেলে,…
Read More