সাভারে মাদক সেবনের অভিযোগে ৫ যুবকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার,৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): সাভারে মাদক সেবনের অভিযোগে পাঁচ যুবককে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলাম পাঁচ যুবককে ছয় মাস করে কারাদন্ড প্রদান করেন।জানাযায়,সাভারের বিভিন্ন এলাকায় পাঁচ যুবক প্রকাশ্যে গাঁজা সেবন করছে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নুসরাত জানান। এসময় গাঁজা সেবনকালে রাজা (২৭),আশরাফ (৩০),বোরহান (২৮),রনি (২২) ও আলমাস (৩৫)সহ পাঁচ মাদক সেবীকে আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাজহারুল ইসলামের আদালতে হাজির করলে আদালত…

Read More

পদ্মা সেতুর স্প্যানে আঘাতের চিহ্ন নেই: সেতুমন্ত্রী

৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): সরেজিমনে পরিদর্শন শেষে পদ্মাসেতুর স্প্যানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে মঙ্গলবার সকালে বিভিন্ন মিডিয়ায় পদ্মাসেতুর স্প্যানে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কার খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সরেজমিনে সেতু পরিদর্শন করেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী পদ্মাসেতুর মাওয়া প্রান্তে সরেজমিনে পরিদর্শনে এসে আরও বলেন, এখানে কোনো ধরনের অন্তর্ঘাত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে।সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ভবিষ্যতে এধরনের আঘাত যাতে আর না হয় সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার নিদর্শনা দেওয়া হয়েছে।

Read More

চিত্রনায়িকা পরীমনির জামিন

৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ মঙ্গলবার এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী মুজিবুর রহমান। ৪ আগস্ট বিকেল চারটার পরপরই বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাঁকে…

Read More

যত দিন এ দেশে গৃহহীন মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেনা:পরশ

৩১ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): যত দিন এ দেশে গৃহহীন মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেনা জানালেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ। সোমবার (৩০ আগষ্ট) দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে ঢাকা জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম মিটিং এর মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত থেকে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, যত দিন এ দেশে গৃহহীন মানুষ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবেনা। গত বছর প্রায় ৫০ লক্ষ মানুষের পাশে আমরা ত্রাণ সহায়তা পৌঁছতে পেরেছিলাম। এবছরও…

Read More

মানিকগঞ্জে গৃহবধূর অর্ধগলিত লাশ

৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ):মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী গ্রাম থেকে গতকাল রোববার রাতে এক গৃহবধূর ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। গৃহবধূর নাম হাচনা বেগম (৫৫)। তিনি ঘিওর উপজেলার কুশন্ডা গ্রামের আবদুল বারেক মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারেক মিয়ার দ্বিতীয় স্ত্রী হাচনা। কয়েক বছর আগে মানিকগঞ্জ পৌর এলাকার হিজুলী গ্রামে বাড়ি করেন বারেক মিয়া। সেই বাড়িতেই থাকতেন হাচনা বেগম। বারেক মিয়া থাকেন প্রথম স্ত্রীর সঙ্গে। রোববার সন্ধ্যায় হিজুলীর ওই বাড়ির ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা।…

Read More

বুদ্ধদেব গুহ’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ):প্রখ্যাত কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ এক শোক বার্তায় শেখ হাসিনা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Read More

কাবুল বিমানবন্দরে রকেট হামলা

৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ):এবার আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে। যদিও বিমানবন্দরে আঘাত হানার আগেই আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রকেটগুলো আকাশেই ধ্বংস করে দেয়। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের উত্তর দিক থেকে এই রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তা। আজ সোমবার সকালে বিমানবন্দরের কাছে একটি গাড়ি থেকে বিমানবন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। আইএসের উপর ড্রোন হামলা চালানোর প্রতিশোধ হিসেবে এই রকেটগুলো ছোঁড়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে…

Read More

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬৪

৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ): রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪২১ পিস ইয়াবা, ৮টি ইনজেকশন, ১৬৬ গ্রাম হেরোইন, ৩৯৫ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৭৩০ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।ডিএমপি জানায়, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার সকাল ৬ টা থেকে আজ সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু রাখতে শিক্ষকদের টিকা দিতে হবে: ডব্লিউএইচও

৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) : করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু রাখতে শিক্ষক এবং স্কুলের কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। আজ সোমবার জাতিসংঘের এ সংস্থাগুলোর এক বিবৃতিতে এমন আহ্বান জানানো হয়। খবর এএফপির। বিবৃতিতে বলা হয়, গ্রীষ্মের ছুটির পর স্কুলগুলো আবার খুলতে যাচ্ছে। স্কুল খোলার পর শিক্ষার্থীদের ক্লাসরুমে উপস্থিত থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে স্কুলের শিক্ষক ও কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে। এর আগেও অবশ্য এমন পরামর্শ দিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। ২০২০ সালের নভেম্বরে করোনার টিকা…

Read More

দুই দিন ‘কোমায়’ থেকে না ফেরার দেশে চলে গেলেন ক্যাপ্টেন নওশাদ

৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) :না ফেরার দেশে চলে গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। টানা ৪৮ ঘণ্টার বেশি সময় কোমায় থাকার পর আজ সোমবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেন ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ক্যাপ্টেন নওশাদ ‘ক্লিনিক্যালি ডেড’ হলেও স্বজনরা লাইফ সাপোর্ট খুলে দিতে রাজি হচ্ছিলেন না। আরও পরীক্ষা নিরীক্ষা করার পর লাইফ সাপোর্ট খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা। এরপর সোমবার তার লাইফ…

Read More