১৪ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ):শুরুতে নারীদের ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিলেও ধীরে ধীরে নিজেদের আগের ধ্যান-ধারণায় ফিরে যাচ্ছে তালেবান। তারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তাদের অধীনে নারীদের ভবিষ্যত নিয়ে তৈরি হয় উদ্বেগ ও আতঙ্ক। বিদেশি রাষ্ট্রগুলো যখন দেশটিতে নারীর অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে, তালেবান তখন তাদের পুরোনো নিয়মই আবার আফগানিস্তানের ওপর চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। কট্টর এই ইসলামিক গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতা ওয়াহেদউদ্দিন হাশিমি বলেছেন, আফগান নারীদের পুরুষের পাশাপাশি কাজ করার অনুমতি দেওয়া ‘উচিত হবে না’। আনুষ্ঠানিকভাবে এই নিয়ম চালু করা হলে সরকারি অফিস, ব্যাংক কিংবা মিডিয়া কোম্পানিসহ অনেক ক্ষেত্রেই আফগান…
Read MoreYear: 2021
১০টি দৈনিক পত্রিকার ডিক্লারেশন বাতিল
১৪ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি বাংলা দৈনিক এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করা হয়েছে। ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে বলে আজ মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়। ডিক্লারেশন বাতিল হওয়া দৈনিক পত্রিকাগুলো হলো- গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক দি ফাইনান্সিয়াল ডেইলি। তথ্য বিবরণীতে বলা হয়, ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯…
Read Moreআইসিইউ ছাড়তে প্রস্তত পেলে
১৪ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক): কোলন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে সাও পাওলোর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলীয় কিংবদন্তী ফুটবল তারকা পেলে। তার এক কন্যা সোমবার একথা জানিয়েছেন।পিতার শারিরীক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে কেলি নাসিমেন্টো নিজ ইনস্টাগ্রাম একাউন্টে পাঠানো ইংলিশ ও পর্তুগীজ ভাষার ক্ষুদেবার্তায় একথা লিখেছেন। এই সময় বেশ কাছে থেকে তোলা ৮০ বছর বয়সী ফুটবল মহাতারকার হাস্যোজ্জল একটি ছবিও পোস্ট করেছেন তিনি।নাসিমেন্টে লিখেছেন, ‘অস্ত্রোপাচারের পর তার অবস্থা বেশ ভাল। কোন ব্যাথা অনুভব করছেন না। আগামীকাল অথবা দুই দিন পর তিনি আইসিইউ ছেড়ে স্বাভাবিক রুমে স্থানান্তরিত হবেন। পরে…
Read Moreস্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আবারো এই করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এমন কি যারা টিকা নিয়েছেন তাদেরকেও তিনি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।পাশাপাশি এই সংসদে এতজন সংসদ সদস্য হারানোকে দুঃখজনক আখ্যায়িত করে আর কোন শোক প্রস্তাব যেন নিতে না হয় সে জন্য তিনি মহান আল্লাহতা’য়ালার কাছে সকলের সুস্থ্যতাও কামনা করেন।সংসদ নেতা শেখ হাসিনা আজ একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে আনিত শোক…
Read Moreচাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
১৪ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই। আজ মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতীয় সংসদে এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, কোভিড-১৯ পরিস্থিতির জন্য বিসিএস বাদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নানা ক্যাটাগরির সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি। ওই সব প্রতিষ্ঠানকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখ নির্ধারণ করার অনুরোধ করা হয়। জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিএনপির সাংসদ মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, আগে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বড় ধরনের সেশনজট থাকলেও বর্তমানে নেই বললেই…
Read Moreধামরাইয়ে শিক্ষকসহ ১২ জনের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবি
১৪ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মামুন হোসেনের ওপর হামলার ঘটনায় এক শিক্ষকসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সাজানো ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে ধামরাইয়ের মুন্সিরচর বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন গ্রামবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চৌহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ফারুক হোসেন, সাবেক মেম্বার সোনা মিয়া, নিকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, স্থানীয় সমাজসেবক চান মিয়া প্রমুখ। বক্তারা বলেন, দ্বিমুুখা গ্রামে ফুটবল খেলায় হেরে যাওয়া ও মারধরকে কেন্দ্র…
Read Moreজাবি ছাত্রকে মারধর,ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
১৪ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):সাভারের জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে গিয়ে অনিয়মের প্রতিবাদ করায় দায়িত্বরত আনসার সদস্যদের মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুর হোসাইন। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা চার দফা দাবি জানান। দাবিগুলো হলো- আহত শিক্ষার্থীর চিকিৎসার ব্যয় বহন করা, দোষীদের স্থায়ী বহিষ্কার এবং গ্রেফতার করা, স্মৃতিসৌধে চলমান অনৈতিক কাজ বন্ধ করা। জানা যায়, চট্টগ্রাম থেকে…
Read Moreস্কুল ছুটির পর স্বাস্থ্যবিধি ঢিলেঢালা
১৩ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): বেলা ১১টা ২০ মিনিট। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার ছুটি হয়েছে। শিক্ষার্থীরা একে একে স্বাস্থ্যবিধি মেনে বেরিয়ে আসছে। কিন্তু স্কুলের মূল ফটকের সামনেই অভিভাবকদের জটলা আর গাদাগাদি। অভিভাবকদের একটা অংশের এই গাদাগাদি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অন্য অভিভাবকেরা। তাঁরা বলছেন, স্কুলে পাঠাতে ও স্কুলের ভেতরে যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, স্কুলের বাইরে বেরোলেই তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। এদিকে স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসতে এবং স্কুল ছুটির পর বাসায় পৌঁছাতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। দীর্ঘ দেড় বছর পর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে প্রতিবাদী ক্লাস অব্যাহত
১৩ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) খোলার দাবিতে আবারও অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদী ক্লাস। রোববার (১২ সেপ্টেম্বর) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার এই ক্লাস নেন। এর আগে শুক্রবার রাতে অধ্যাপক মানস চৌধুরী এই ক্লাস নেওয়ার ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এই প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। এর আগে ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন এবং ২৯ আগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রতীকী ক্লাস নিয়েছিলেন। প্রতীকী ক্লাস শেষে মানস চৌধুরী…
Read Moreধামরাই ৩টি সেতুর উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):মাওনা-ফুলবাড়িয়া, কালিয়াকৈর-ধামরাই, নবীনগর (ঢুলিভিটা) মহাসড়ক প্রশস্থকরণ ও মজবুতিকরণ প্রকল্পের অধীনে মানিকগঞ্জ সড়ক বিভাগাধীন ঢাকার ধামরাইয়ের শরীফবাগ, ডেমরান ও বেনীপুর সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ডাকবাংলোতে ভার্চুয়ালী এই সেতু ৩টির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় ধামরাইয়ের স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে ৭২টি সেতুর কাজ শেষ হয়েছে, সকল বেইলি সেতুর কাজ শেষ করা হবে। আগামী বছর পদ্মা সেতুর কাজ শেষ হবে, আরো শেষ…
Read More