১৩ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে খেলতে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। গতকাল রবিবার দিবাগত রাতে আরব আমিরাতের উদ্দেশে রওনা হন তিনি। তবে, সাকিবের সঙ্গে মোস্তাফিজুর রহমানের যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে তিনি যেতে পারেননি। ভিসা জটিলতা কাটলে আজ সোমবার মোস্তাফিজুর রহমানের আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন। বিশ্বকাপের আগে সাকিব ও মোস্তাফিজুরের আর দেশে ফেরা হবে না। ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ হবে। ১৫ অক্টোবর ফাইনাল। ফাইনালের দুদিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজের ঠিকানা…
Read MoreYear: 2021
দেশে ডেঙ্গু রোগী বাড়ছে আশঙ্কাজনক হারে
১৩ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):দেশে করোনা রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীও বাড়ছে আশঙ্কাজনক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৮৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৫৬১ জন এবং মারা গেছেন ৫৪ জন। তবে ডেঙ্গুর প্রকোপ বেশি রাজধানীতে। পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে যাত্রাবাড়ী, দোলাইরপাড়, শনির আখড়া, জুরাইন ও মুরাদপুর ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিণত হয়েছে। জুরাইনের অবস্থা বেশি ঝুঁকিপূর্ণ। এই এলাকায় গত আগস্ট থেকে এ…
Read Moreমাস্ক না পরায় সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা
১৩ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটকে মাস্ক না পরার অভিযোগে জরিমানা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় তাঁর একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে এ জরিমানা করা হয়। তবে পুলিশের সময় নষ্ট করবেন না জানিয়ে জরিমানা প্রদান করার কথা জানিয়েছেন টনি অ্যাবট। তিনি বলেন, ‘আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি…
Read Moreস্কুলে যেতে বাঁশের সাঁকো
১৩ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বন্যার পানির কারণে গাজীপুরের কালিয়াকৈরে ১৮টি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান খোলেনি। তবে উপজেলার ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের অভিভাবক ও শিক্ষকেরা মিলে তৈরি করেছেন বাঁশের সাঁকো। সেই সাঁকো দিয়ে বিদ্যালয়ে গিয়ে ক্লাস করেছে শিক্ষার্থীরা। টালাবহ গ্রামের শিক্ষার্থী মিম আক্তার বলে, ‘স্কুলের মাঠে পানি জমে থাকলেও স্যার ও অভিভাবকেরা স্কুলে যাওয়ার জন্য বাঁশের সাঁকো তৈরি করে দিয়েছেন। কষ্ট হলেও দীর্ঘদিন পর স্কুল খুলেছে। তাই চলে এসেছি।’ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলে, ‘বহুদিন পর স্কুলে এসে খুবই ভালো লাগছে। বন্ধু ও স্যারদের সঙ্গে দেখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাস…
Read Moreআইনি জটিলতায় মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা জানাতে সময় লাগছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব
১২ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াকিছু আইনি জটিলতার কারণে মুক্তিযোদ্ধাদের সঠিক সংখ্যা জানাতে সময় লাগছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের আওতাধীন তিন বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত ‘আমিই বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। খাজা মিয়া এসময় আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীন করেছেন। অনুষ্ঠানে এসময় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম, রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল…
Read Moreনিখোঁজের তিনদিন শিশুর লাশ উদ্ধার
১২ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): নিখোঁজের তিন দিন পরে সাভারের আশুলিয়া থেকে দশ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া ইউনিয়নের দূর্গাপুর মুন্সীবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নিজ ভাড়া বাড়ি থেকে সুমন মিয়ার ছেলে রবিউল ইসলাম নিখোঁজ হন। পরে তার বাবা আশুলিয়া থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করেন। পরে আজ দুপুরে আবুল হোসেন নামের এক ব্যক্তির একতলা বাড়ির সিড়ির নিচ থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ…
Read Moreবিদ্যুৎ ব্যবহারে জনগণকে সাশ্রয়ী হবার আহ্বান করলেন প্রধানমন্ত্রী
১২ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হবার পরামর্শ দিয়ে বিদ্যুৎ খাতে তাঁর সরকারের দেয়া ভর্তুকির সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘বিদুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে আরো বেশি সংখ্যক জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য আরো কমিয়ে আনা সম্ভব হবে।একইসঙ্গে সরকারের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার জন্য অশুভ কোন শক্তি যাতে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দেশকে যেন আবার সেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে পিছিয়ে দিতে না পারে সে ব্যাপারেও দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে…
Read Moreবাংলাদেশ সরকার আফগান সরকারকে স্বীকৃতি দেবে কিনা পর্যবেক্ষণ চলছে: প্রাণিসম্পদ মন্ত্রী
স্টাফ রিপোর্টার, ১১ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): আফগানিন্তানে তালেবান সরকারকে বাংলাদেশ সরকার স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। বিকেলে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বাংলাদেশ প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউকে জমি হস্তান্তর বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,আফগানিস্তান স্বীকৃতি একটি রাষ্ট্র বাংলাদেশ সরকার আফগান সরকারকে স্বীকৃতি দেবে কিনা তা পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি আরও বলেন,আফগানিস্তানে তালেবান সরকার…
Read Moreসাভারে শিক্ষার্থী জয় হালদার হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ):সাভারে ধরেন্ডা সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জয় হালদার হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ দুপুরে রাজাসন বিরুলিয়া সড়কের পলুর মাকের্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিবাদি লেখা সম্বলিত ব্যানার ফেসর্টুন হাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুশিল সমাজের কয়েক’শ মানুষ অংশ নেয়।এসময় বক্তারা বলেন, বহুল আলোচিত জয় হালদার হত্যাকান্ডের ৩মাস পার হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। তাই এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন এলাবাবাসি।এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মানববন্ধন ও…
Read Moreডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ টিকা আসবে:লোকমান
১১ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ): চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া। আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় মানসিক হাসপাতালে ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। লোকমান হোসেন মিয়া বলেন, আমাদের একদিনে ৩২ লাখ টিকা দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে। টিকা সরবরাহ বাড়লেও টিকাদানে কোনো সমস্যা হবে না। টিকা সরবরাহ বাড়লে টিকা দেওয়ার পরিসরও বাড়ানো হবে। আমরা ১০ কোটি মানুষের টিকাদান নিশ্চিত করতে চাই।’
Read More