স্বর্ণালঙ্কারসহ ডাকাত নেতার স্ত্রী গ্রেপ্তার

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে ডাকাতির ঘটনায় ডাকাত দলের নেতা আনোয়ার দেওয়ানের স্ত্রী শাহানা আক্তার (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর বাড্ডা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪৪ হাজার ৮৪০ টাকা ও আনুমানিক ৪ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর। তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর মধ্যরাতে…

Read More

ধামরাইয়ে হত্যা মামলার ১৭ বছরের পলাতক আসামি গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):ধামরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতারধামরাইয়ে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতারঢাকার ধামরাইয়ে ১৭ বছর ধরে পলাতক হত্যা মামলার আসামি ফিরোজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কিছুদিন আগে দেশে আসেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ। পরে পুলিশ তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। গ্রেফতার ফিরোজ ধামরাই উপজেলার শরিফবাগ গ্রামের হাবিবুর রহমান হাবির ছেলে। জানা গেছে, ১৭ বছর আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে তৈবুর রহমানকে ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে ধামরাই পৌরসভার সীমা…

Read More

করোনার টিকায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ):যাঁদের এনআইডি নেই, তাঁরা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে পারবেন। এ জন্য ওয়েবলিংক চালু করেছে ইউজিসি।দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশ শিক্ষার্থী এখনো করোনার টিকা নিতে পারেননি। টিকার জন্য নিবন্ধন করেছেন অর্ধেকের মতো শিক্ষার্থী। টিকা নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার কারণ হিসেবে জনস্বাস্থ্যবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সময়মতো তাঁদের টিকার আওতায় আনার ক্ষেত্রে মনোযোগ কম ছিল। শুরুর দিকে পর্যাপ্ত টিকার ঘাটতিও ছিল। শিক্ষার্থীদের টিকাপ্রাপ্তি ও নিবন্ধনের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে বিশ্ববিদ্যালয়গুলোর তথ্য দেওয়ার কথা। এ কাজও সময়মতো হচ্ছে না। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে…

Read More

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে প্রধানমন্ত্রী

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে হেলসিঙ্কি হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করে হেলসিঙ্কির উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর ইতালি সফরের দেড় বছর পর এটি তাঁর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে ১৯ থেকে…

Read More

পাউরুটিতে ব্যবহৃত হচ্ছে ক্যানসার তৈরির সহায়ক উপাদান

১৭ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ ): দেশে উৎপাদিত কিছু পাউরুটিতে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেটের উপস্থিতি পাওয়া গেছে। এই পটাশিয়াম ব্রোমেট শরীরে প্রবেশ করলে ক্যানসার, কিডনি, মস্তিষ্ক, জিনগত রোগ, থাইরয়েড গ্রন্থির রোগ তৈরির সহায়ক হিসেবে কাজ করে। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি হওয়া নামী ব্র্যান্ড ও সুপরিচিত নয়, এমন ১৯টি পাউরুটির নমুনা পরীক্ষা করা হয় বিভিন্ন গবেষণাগারে। সেসব পাউরুটি পরীক্ষা করে ১৬টির ক্ষেত্রে বা ৮৪ শতাংশে পটাশিয়াম ব্রোমেটের এই উপস্থিতি পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। গত ৮ জুন পাউরুটির নমুনাগুলো সংগ্রহ করা হয়। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি হওয়া নামী ব্র্যান্ড ও সুপরিচিত নয়,…

Read More

আগামী ২২ সালের মার্চের মধ্যে ২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):আগামী ২০২২ সালের মার্চের মধ্যে কোভ্যাক্সের অধীনে ২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে গার্মেন্টস কর্মী সুরক্ষা বিষয়ে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক ইনক্লুসিভ কনফারেন্স শেষে সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যেখানে ১৩৫টি দেশে ভ্যাকসিন পায়নি এখনো সেখানে বাংলাদেশে অধিকাংশ মানুষ ভ্যাকসিন পেলেও ব্রিটেন বাংলাদেশকে রেড লিস্টে রাখাটা অযৌক্তিক। দেশে কোভিড পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে। কমছে সংক্রমণ, শনাক্তের হার ও মৃত্যু। অন্যদিকে, দিন দিন জোরদার হচ্ছে টিকা কার্যক্রম।এরই মধ্যে পূর্ণ ডোজ টিকার আওতায় এসেছেন…

Read More

আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খুলছে না হাস্যকর বক্তব্য: শিক্ষামন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আন্দোলনের ভয়ে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে না—এ বক্তব্য হাস্যকর। এর চেয়ে হাস্যকর কথা আর নেই। আজ বুধবার জাতীয় সংসদে বিল পাসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২১ পাসের আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, কে কাকে আন্দোলনের ভয় দেখায়। আওয়ামী লীগ সারা জীবন আন্দোলন করেছে, আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। বিএনপির উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, কারা আন্দোলন করবে, যারা জনসম্পৃক্ততাহীন, জনবিরোধী, মানুষের কাছে প্রত্যাখ্যাত। জনগণ এই সরকারের সঙ্গে আছে। শিক্ষামন্ত্রী বলেন, একটি জরিপের উল্লেখ করে একজন সদস্য বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ৬৬…

Read More

কলেজ ক্যাম্পাসে টিকটক–লাইকির ভিডিও ধারণ বন্ধ

১৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিডিও ধারণ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করেছে কলেজ প্রশাসন। টিকটক, লাইকি, বিগো লাইভসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে ভিডিও ধারণ নিষিদ্ধ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কলেজ ক্যাম্পাসে মুঠোফোন, ক্যামেরা কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কলেজ প্রশাসন। কলেজ সূত্রে জানা গেছে,…

Read More

দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত : ত্রাণ প্রতিমন্ত্রী

১৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বিএনপি-জামায়াত এখনো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার হাশেম প্লাজায় লাসানিয়া রেষ্টুরেন্টের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরও বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের হুমকি দিয়ে বিএনপির কোন লাভ নেই, বিএনপির যেকোন আন্দোলন মোকাবেলায় সবসময় সরকার প্রস্তুত থাকে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় স্থানীয় আওয়ামী লীগসহ এর অঙ্গ ওসহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

চলন্ত বাসে অভিযান চালিয়ে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার ১

১৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):ঢাকার আশুলিয়ায় রিকশা চালকের অপহৃত ৩ বছরের শিশু সুমন হোসেনকে সিরাজগঞ্জে চলন্ত বাসে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাস থেকে অপহরণকারী আকাসী আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে সিরাজগঞ্জ থেকে আশুলিয়া থানায় অপহৃত শিশু ও গ্রেফতার নারীকে আনা হয়। অপহৃত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু সুমনের গ্রামের বাড়ি শরীয়তপুর সদর থানার মিঠাপুকুর এলাকায়। তবে রিকশা চালক বাবা ও মায়ের সঙ্গে আশুলিয়ার কুরগাঁও এলাকায় বসবাস করে। গ্রেফতার নারী দিনাজপুর জেলার কোতয়ালী থানার ফুলতলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।…

Read More