১৪ জুন, ২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজ ধান কাটার লোক পাওয়া যায় না। যদি এত বেশি বেকার থাকতো; তাহলে ধান কাটার লোকের অভাব হতো না। কর্মসংস্থানের সুযোগ আছে বলেই দেশে এখন ধান কাটার লোকের অভাব হচ্ছে।’ শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক পত্রিকায় দেখেছি ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। তারা অনেক বেশি টাকা চায়। শ্রমের যে মূল্য বেড়ে গেছে, কারণ তাদের ডিমান্ড বেড়ে গেছে। আজকে বেকার লোকের অভাব আছে বলেই তো মূল্য বেড়েছে। সেটাও একটু বিবেচনা করে…
Read MoreMonth: June 2019
শিশুদের পড়াশোনার জন্য চাপ না দিতে অভিভাবকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
১৩ জুন, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শিশুদের পড়াশুনা অথবা অন্যান্য কোন বিষয়ে চাপ না দিতে এবং তাদের প্রতিভা বিকাশের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৯’ অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘শিশুদের অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেবেন না। অসুস্থ প্রতিযোগিতা তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে।’ রাষ্ট্রপ্রধান শুধুমাত্র জিপিএ-৫ এর পিছনে না ছুটে শিশুদের জন্য প্রকৃতি থেকে শিক্ষা লাভের এবং প্রয়োজনীয় মানবিক মূল্যবোধের সাথে বেড়ে উঠার সুযোগ সৃষ্টির জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। শিশুদেরকে সকল ক্ষেত্রে আত্মনির্ভরশীল করে…
Read Moreবিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ মেসি
১৩ জুন ,২০১৯ (বিবিনিউজ) : গত বছরের এক সমীক্ষা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ হিসেবে মনোনীত হয়েছেন বার্সেলোনার সুপারস্টার লিয়নেল মেসি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসে বিশ্বের সবচেয়ে ধনী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করা হয়েছে। বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা মেসি ১২৭ মিলিয়ন ডলার নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন। আর এই অর্থ দিয়েই মেসি তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলেছেন। গত এক বছরে জুভেন্টাস ও পর্তুগাল তারকা রোনাল্ডোর আয় ছিল ১০৯ মিলিয়ান মার্কিন ডলার। শীর্ষ তিন তালিকায় তৃতীয় ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন ব্রাজিল ও প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার নেইমার। ১০৫…
Read Moreদাঁতের চিকিৎসার জন্য খালেদা জিয়াকে নেয়া হয়েছে ডেন্টাল ইউনিটে
১২ জুন, ২০১৯(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি খালেদা জিয়ার দাঁতের পরীক্ষার জন্য তাকে কেবিন ব্লক থেকে দন্ত বিভাগে নেয়া হয়েছে। বুধবার দুপুরে কেবিন ব্লকের ৬২১ নম্বর কক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে নামিয়ে একটি মাইক্রোবাসে করে হাসপাতালের ‘এ’ ব্লকে ডেন্টাল ইউনিটে আনা হয়। পরে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় চতুর্থ তলায়। এ বিষয়ে হাসপাতালের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম জানান, খালেদা জিয়ার দাঁত পরীক্ষা করা হবে। পরে তাকে আবারও কেবিনে ফিরিয়ে নেয়া হবে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার দুপুর ১টা ৫ মিনিটে তাকে দন্ত বিভাগে নেয়া হয়।সরেজমিনে দেখা যায়,…
Read Moreএবারের ঈদযাত্রায় সড়কে প্রাণ গেছে ২৪৭ জনের
১২ জুন, ২০১৯(বিবিনিউজ): এবারের ঈদুল ফিতরের আগে ও পরে মোট ১২ দিনে ১৮৫ সড়ক দুর্ঘটনায় সারাদেশে ২২১ জন নিহত হয়েছেন। এ সব ঘটনায় ৬৫২ জন আহত ও ৩৭৫ জন পঙ্গু হয়েছেন। বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। ঈদের আগে ৩০ মে থেকে ঈদ পরবর্তী ১০ জুন পর্যন্ত মোট ১২ দিন হিসেবে এই সংখ্যা হিসাব করা হয়েছে। এ সময় আরও বলা হয়, সড়কে ২২১ জন নিহত হলেও সড়ক, রেল ও নৌপথে সম্মিলিত ২১২ দুর্ঘটনায় ২৪৭ নিহত ও ৬৬৪ জন…
Read Moreআবার বৃষ্টি ব্রিস্টলে
১১ জুন ,২০১৯(বিবিনিউজ): বৃষ্টির কবলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। ব্রিস্টলে আবারও শুরু হয়েছে বৃষ্টি।বৃষ্টির মাথায় নিয়েই দিনটা শুরু হয়েছে ব্রিস্টলে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তাই ঘনঘোর অনিশ্চয়তা। মাঝখানে বৃষ্টি বন্ধ হয়েছিল। আশার সঞ্চার হয়েছিল সবার মনে। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দুই আম্পায়ার মাঠ পরিদর্শন করে সিদ্ধান্ত নেবেন টস কখন হবে। যদি বৃষ্টি থামে, তাহলে তো ঠিক আছে, বৃষ্টি চলতে থাকলে অপেক্ষাটা দীর্ঘই হবে। এদিকে, বাংলাদেশ দল এখনো মাঠেই আসেনি বলে জানা গেছে। আবহাওয়ার অবস্থা বুঝে তারা হোটেল ছাড়বে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে।
Read More৬ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে সাকিব
১১ জুন ,২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দলের প্রান সাকিব আল হাসান। আর মাত্র ২৩ রান করলেই ওয়ানডে ক্যারিয়ারে ৬ হাজার রান পূর্ণ করবেন সাকিব। আগামীকাল ব্রিস্টলে শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে ২৩ রান করতে পারলেই ঐ মাইলফলক স্পর্শ করবেন সাকিব। বর্তমানে ২০১ ম্যাচে ৮টি সেঞ্চুরি ও ৪৪টি হাফ-সেঞ্চুরিতে সাকিবের রান ৫৯৭৭। তার ওপরে আছেন কেবলমাত্র বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ১৯৬ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ-সেঞ্চুরিতে ৬৬৯৫ রান তামিমের। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬হাজার রান…
Read Moreআজ একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু
১১ জুন, ২০১৯ (বিবিনিউজ) : একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন। এ অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-’২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা দিয়েছেন। ফলে বাজেট অধিবেশন হিসেবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ । এদিকে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু…
Read Moreশিশুদের মধ্যে মেধা, দেশাত্ববোধ ও মূল্যবোধ জাগাতে স্বপ্ন দেখাতে হবে : তথ্যমন্ত্রী
১০ জুন, ২০১৯ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উন্নত বাংলাদেশ গড়তে শিশুদের মধ্যে মেধা, দেশাত্ববোধ ও মূল্যবোধ জাগ্রত করার উপর গুরুত্বারোপ করেছেন। তথ্যমন্ত্রী বলেন, “শিশুদের মধ্যে মনন তৈরী ও দেশাত্ববোধ, মূল্যবোধ জাগ্রত করার জন্য স্বপ্ন দেখাতে হবে। জীবনটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধে জিততে হলে স্বপ্ন দেখতে হবে। জীবন চলার পথে অনেক আচ্ছাদন হারিয়ে যাবে, তাতে থেমে গেলে চলবেনা। ‘স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘স্বপ্ন দেখার পাশাপাশি যদি বাস্তবায়নের প্রাণান্তকর প্রচেষ্টা থাকে তাহলে অনেক স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।’ হাছান মাহমুদ রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা…
Read Moreওসির ‘পালিয়ে’ যাওয়ার খবর আইনের শাসনের জন্য অশনিসংকেত : টিআইবি
০৯ জুন, ২০১৯(বিবিনিউজ):নুসরাত হত্যাকা-ে বিতর্কিত ভূমিকার জন্যে সমালোচিত সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই পালিয়ে যাওয়ার যে খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ রোববার এক বিবৃতিতে সংস্থাটি বলছে, এই ঘটনায় নুসরাত হত্যাকান্ডে উক্ত পুলিশ কর্মকর্তার ভূমিকার সুষ্ঠু বিচার নিশ্চিতে পুলিশ কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠা স্বাভাবিক, যা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা রীতিমতো অশনিসংকেত। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, ‘গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে আমরা জেনেছি, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক ওসির বিরুদ্ধে গত ২৭…
Read More