রেস্তোরাঁ ব্যবসায় মিষ্টি জান্নাত

রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। রেস্তোরাঁর নাম ‘সিনে ক্যাফে’। গত শুক্রবার রাজধানীর ধানমন্ডির ২ নম্বর সড়কে ‘সিনে ক্যাফে’নামে রেস্তোরাঁটির যাত্রা শুরু হয়। এখানে থাই, চায়নিজ, কন্টিনেন্টাল, সি ফুডসহ নানা ধরনের খাবার পাওয়া যায়। রেস্তোরাঁর নাম ‘সিনে ক্যাফে’কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন, ‘আমি যেহেতু সিনেমা করি, তাই আমার রেস্তোরাঁর নাম সিনে ক্যাফে।’ তিনি জানান, তিনজন অংশীদার মিলে ‘টেল টেল’ নামে একটি কোম্পানি গঠন করেছেন তারা। এই কোম্পানি আওতায় ‘সিনে ক্যাফে’ শুরু হয়েছে। ২৫০০ বর্গফুট আয়তনের এই রেস্তোরাঁয় একসঙ্গে ১০০ জন বসার ব্যবস্থা আছে। প্রতিদিন সন্ধ্যা…

Read More

বিএনপির নেতা এ্যানির বাসায় হামলা

কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বাসায় ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। জানা গেছে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এরপর রাত ১০টার দিকে হামলার প্রতিবাদে একটি মিছিল বের হয়। মিছিলটি এ্যানির বাসার সামনে থেকে শুরু হয়ে বাজারের ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। ঘটনার সময় বাসায় উপস্থিত থাকা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা জানান, ছাত্রলীগের ৩০/৪০ জন নেতাকর্মী এসে বাসায় হামলা করে। এ সময় তারা বাসায় ইট-পাটকেল নিক্ষেপ ও আশপাশে ঝুলানো ব্যানার-ফেস্টুন ভাঙচুর করে ছিঁড়ে…

Read More

ভুটানকে হারিয়ে ফাইনালের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে টানা দ্বিতীয় জয়ে ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে স্বাগতিকরা জিতেছে ৩-০ গোলে। বাংলাদেশের পক্ষে আঁখি একাই জোড়া গোল করেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের মেয়েরা। তবে আক্রমণাত্মক বাংলাদেশের বিপক্ষে রক্ষণব্যুহ শক্তভাবেই সামাল দেয়ার চেষ্টা করেছে ভুটান। ১২ মিনিটে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায়। কর্নার কিকে মার্জিয়ার দেয়া বল ডিফেন্ডার আঁখি খাতুন মাথা ছূঁয়ে পাঠিয়ে দেন ভুটানের জালে। বিরতির আগে এই এক গোলেই এগিয়ে ছিল বাংলাদেশ। বিরতির পর আরও দুই গোল করে লাল-সবুজের দল। ৫৬ মিনিটে ফের মার্জিয়ার…

Read More

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০০

ডুপন্ট (যুক্তরাষ্ট্র), ১৯ ডিসেম্বর : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে সোমবার এক ট্রেন দুর্ঘটনায় তিন জন নিহত ও প্রায় ১শ’ জন আহত হয়েছে। যাত্রীবাহী একটি ট্রেন নতুন রুট দিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ একথা জানায়। খবর এএফপি’র। নিহতের এ খবর জানানোর সময় ওয়াশিংটন রাজ্য পুলিশের নারী মুখপাত্র ব্রুক বোভা সাংবাদিকদের বলেন, ‘এ ট্রেন দুর্ঘটনায় অনেকে মারাত্মকভাবে আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা হাসপাতাল থেকে হালনাগাদ তথ্য পাইনি।’ এ দুর্ঘটনায় হাসপাতালে আর কেউ মারা গেছে কিনা সে ব্যাপারে জানতে চাইলে তিনি একথা বলেন। স্থানীয় সময়…

Read More

রাশিয়া ও চীনকে নিরাপত্তার জন্য হুমকি মনে করেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নিরাপত্তার জন্য রাশিয়া এবং চীনকে হুমকি মনে করেন। তিনি মনে করেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তার ক্ষেত্রে এই দুই দেশই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এ সংক্রান্ত একটি রূপরেখা ঘোষণা করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। হোয়াইট হাউসের প্রকাশ করা এই রূপরেখা ট্রাম্প রাশিয়া ও চীনকে লক্ষ্য করে বলেছেন, তারা তাদের অর্থনীতিকে স্বচ্ছ ও মুক্ত করতে চান না। তারা সামরিক প্রভাব বাড়াতে চান। প্রভাব বাড়াতে তারা সমাজে মানুষের ওপর নিপীড়ন চালান এবং তথ্যের অবাধ প্রবাহে বাধার সৃষ্টি করেন। গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট…

Read More

সাংবিধানিক জটিলতায় ডিএনসিসির নির্বাচন

ঢাকা উত্তর সিটির (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনসহ দুই সিটির ৩৬টি ওয়ার্ডের নির্বাচন নিয়ে আইনি ও সাংবিধানিক জটিলতার সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন বলছে, আগামী ৩১ জানুয়ারির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ফলে নতুন ভোটাররা ভোট দিতে পারলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সিটি করপোরেশন আইনে ভোটাররাই নির্বাচনে প্রার্থী হতে পারেন। কিন্তু নির্বাচন কমিশনের এই নির্দেশনার কারণে ভোটারদের সাংবিধানিক ও আইনগত অধিকার ক্ষণ্ন হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। কেননা কেবল মনোনয়নপত্র দাখিলের সময়ই প্রার্থীকে ভোটার ক্রমিক নম্বর ও ভোটার এলাকার নাম উল্লেখ…

Read More

ভারত ও রাশিয়ার বীর যোদ্ধাদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা

ঢাকা, ১৯ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ও রাশিয়ার বীর যোদ্ধা এবং তাদের পত্নীদের সংবর্ধনা প্রদান করেছেন। ৪৭তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে তারা বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। আজ বিকেলে গণভবনের লনে আয়োজিত এ সংবর্ধনায় ভারতের ২৭ জন বীর যোদ্ধা, তাদের পতœী ও সন্তানরা এবং রাশিয়ার ৪ জন বীর যোদ্ধা ও তাদের পত্নীরা যোগ দেন। এ ছাড়া বর্তমানে কর্মরত ভারতের ৪ সামরিক অফিসার ও কর্মকর্তা এবং রাশিয়ার কর্মরত ৪ সামরিক অফিসার ও দু’দেশের হ্ইাকমিশন ও দূতাবাসের কর্মকর্তারাও সংবর্ধনায় যোগ দেন। সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা সবসময়ই আপনাদের অবদানের কথা…

Read More

লক্ষ্মীপুরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

লক্ষ্মীপুর, ১৯ ডিসেম্বর : জেলায় দরিদ্র ৪ হাজার ৬শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডের দরিদ্র পরিবারগুলোর মাঝে কম্বল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু। জানা গেছে, তার ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, যুগ্ম-সম্পাদক জসিম উদ্দিন, জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।

Read More

মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

ঢাকা, ১৯ ডিসেম্বর : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় এক নাগরিককে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সোমবার সকাল ১০ টার দিকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৯৬ হাজার ইউরো, ৪১ হাজার ৯৪০ সুইস ফ্রাঙ্ক, ২৪০ ইউএস ডলার, ২ হাজার ৪০ থাইবাথ, ১০ লাখ ৫ হাজার ইয়েন ও ১২ হাজার ৮৫০ ভারতীয় রূপি এবং বাংলাদেশি ৭ হাজার ৫৩৫ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৈদিশিক মুদ্রার বংলাদেশী মূল্যমান ২ কোটি ২৮ লাখ ৬ হাজার ২৭ টাকা ।…

Read More

ঢাকায় তুরস্কের প্রধানমন্ত্রী

ঢাকা, ১৯ ডিসেম্বর : রোহিঙ্গাদের দুর্ভোগ দেখতে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দ্ইুদিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছেছেন। গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসে। একটি তার্কিশ এয়ারক্রাফট সে দেশের প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিনালি ইলদিরিম এ সফরে আসেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত মাসে তুরস্ক সফরকালে সে দেশের প্রধানমন্ত্রীর কাছে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।…

Read More