রাজশাহীতে ট্রেন থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ‘: ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেন থেকে আনুমানিক ৪৫ বছরের এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে ঢাকা থেকে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছুলে লাশটি লোকজনের নজরে আসে। রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক ময়দান আলী জানান, ট্রেনটির ‘ঘ’ এবং ‘ঙ’ নম্বর বগির বাইরের মাঝামাঝি করিডরে লাশটি পড়ে ছিল। এসময় জনতা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ কর্মকর্তা আরও বলেন, অজ্ঞাত ওই নিহত ব্যক্তির নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ ছিলো। তার পরনে ছিল শার্ট এবং…

Read More

যতই ঘুরতে থাকেন কোনো লাভ হবে না, আপনার সময় শেষ : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মূলমন্ত্র গণতন্ত্র বলা হলেও প্রকৃতপক্ষে তাদের মূলমন্ত্র হলো চুরিতন্ত্র। প্রতিটি ব্যাংকে চুরি করে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে ব্যাংক আমানতকারীরা বলছেন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সরকার দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতকে ধ্বংস করে দিয়েছে। সরকার তাদের সব আত্মীয়-স্বজনকে ব্যাংক দিয়েছে। সরকার অন্তঃসারশূন্য। ইসলামী ব্যাংক, বেসিক ব্যাংক সরকার গিলে ফেলেছে এবং বাংলাদেশ ব্যাংককেও গিলে ফেলছে। দেশের রেমিট্যান্স কমতে শুরু করেছে। গার্মেন্টস সেক্টরে লোকসান গুণতে হচ্ছে। প্রথম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত প্রশ্নপত্র ফাঁস। চাকরি পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। মানুষ যাবে…

Read More

এল ক্ল্যাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব

শুধু স্পেন নয়, ফুটবল দুনিয়ারও বড় খেলা এটি। তাই আগামী শনিবার রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল ক্ল্যাসিকোর অপেক্ষায় আছে ফুটবল বিশ্ব। নিজ নিজ সমর্থকদের জন্য স্প্যানিশ লিগের এ খেলাটি হতে পারে ২০১৭ সালকে বিদায় জানানোরও একটা ভাল উপলক্ষ। রিয়াল ও বার্সেলোনার পাশাপাশি খেলাটি বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথের জন্যও বিখ্যাত। সারা দুনিয়ার কাছে এর ক্রমবর্ধমান আকর্ষণ বাড়াতে স্পেনের লা লিগা কর্তৃপক্ষ এবার এশিয়ার সমর্থকদের কথা ভেবে খেলাটিকে এগিয়ে এনেছে। বার্সেলোনা এ বছরে ট্রফি জয়ে পিছিয়ে থাকলেও মাঠের নৈপুণ্যে রিয়ালের চাইতে এগিয়ে। বছরটিতে তারা…

Read More

সিরিয়ায় বিমান হামলায় ১৯ জন নিহত

বৈরুত, ২১ ডিসেম্বর : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরের একটি আবাসিক এলাকায় গতরাতে এক বিমান হামলায় ১৯ বেসামরিক লোক নিহত হয়েছে। এদের মধ্যে সাত শিশু রয়েছে। বুধবার এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপি’র। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সন্দেহভাজন রুশ বিমান থেকে মাশুরিনের কয়েকটি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’ ইদলিব প্রদেশের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি এলাকা এটি।

Read More

বাহিনীর বন্ধনকে আরো দৃঢ় করুন : বিজিপি সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

ঢাকা, ২১ ডিসেম্বর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ এবং সর্বোপরি শৃঙ্খলা ও সহানুভূতিশীলতার মাধ্যমে এই বাহিনীর বন্ধনকে দৃঢ় করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিজিবি’র সদস্য হিসেবে আপনাদের পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ, শৃঙ্খলাবোধ, মানবিকতা, এবং সর্বোপরি পারস্পরিক সহানুভূতিশীলতাই এই বাহিনীর বন্ধন দৃঢ়তর করবে। কাজেই ভবিষ্যতে সবাই বাহিনীর নিজস্ব শৃঙ্খলার বিষয়টি ভালভাবে জেনে নিবে, চর্চা করবে এবং দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।’ প্রধানমন্ত্রী বুধবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে ‘বিজিবি দিবস-২০১৭’ উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, বিজিবি’র সদস্য…

Read More

রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠাতে বাংলাদেশ-মিয়ানমার চুক্তি স্বাক্ষর

ঢাকা, ২০ ডিসেম্বর : মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ থেকে মিয়ানমারে নিরাপদে ফেরত পাঠানো শুরু করতে আজ দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তির আওতায় মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠন করা হচ্ছে। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় অনুষ্ঠিত বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক এবং মিয়ানমারের পররাষ্ট্র সচিব ইউ মিন্ট থু নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বৈঠকের পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চুক্তি স্বাক্ষরের আগে…

Read More

জয়পুরহাটে এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানো হবে

জয়পুরহাট, ২০ ডিসেম্বর : শিশু মৃত্যুর ঝুঁকি রোধ ও ভিটামিন ’এ’ এর অভাব জনিত অন্ধত্ব প্রতিরোধ করার লক্ষ্য নিয়ে জেলায় এবার এক লাখ ২৩ হাজার ৩২৫ শিশুকে ভিটামিন ’এ’ খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র বাসস’কে জানায়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মঙ্গলবার সাংবাদিকদের এক ওরিয়েন্টেশন নার্সিং ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার জানান, জেলা স্বাস্থ্য বিভাগ জেলায় জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় পর্যায়) সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে । জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন…

Read More

শিক্ষার উন্নয়নে বিশ্বব্যাংকের ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন

ঢাকা, ২০ ডিসেম্বর : বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা পদ্ধতির উন্নয়ন ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫১০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ট্রান্সফর্মিং সেকেন্ডারী এডুকেশন ফর রেজাল্টস প্রোগ্রাম-এর আওতায় ৬ষ্ট থেকে দ্বাদশ শ্রেণীর ১ কোটি ৩০ লাখ শিক্ষার্থী এতে উপকৃত হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচি শিক্ষা ও পাঠদানের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি লেখাপড়ায় বিশেষ করে ছাত্রী ও দরিদ্র পারিবারের ছেয়েমেয়েদের স্কুল মুখী হওয়া ও ঝরে পড়া রোধ করবে। বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (আইডিএ) থেকে এই কর্মসূচিতে ঋণ প্রদান করা হবে। এই ঋণ সুদমুক্ত এবং ৬ বছর…

Read More

বিজিবি দিবস আজ

ঢাকা, ২০ ডিসেম্বর : আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস-২০১৭। দিবসটি উপলক্ষে আজ বুধবার রাজধানীর পিলখানা বিজিবি’র সদরদপ্তর এবং সকল রিজিয়ন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ, সকল সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন আগামীকাল সকাল ৮টায় বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন এবং সকাল সোয়া ৮টায় ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুুষ্পস্তবক অর্র্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। আগামীকাল সকাল ১০টায় বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে…

Read More

রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার কাছ থেকে স্পিকারের আরো সহযোগিতা প্রত্যাশা

ঢাকা, ২০ ডিসেম্বর  : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার কাছ থেকে আরো সহযোগিতা প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। সফররত ইন্দোনেশিয়ার ডেপুটি স্পিকার ড. ফাদলি জোনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার তার কার্যালয়ে এক বৈঠকে মিলিত হলে আলোচনাকালে স্পিকার তার কাছে এ প্রত্যাশার কথা তুলে ধরেন। এসময় প্রতিনিধি দলে ফাদলি জোনের সঙ্গে নূরমানসিয়া তানজুং এমপি ও লেদিয়া হানিফা আমালিয়া এমপি আলোচনায় অংশগ্রহণ করেন। স্পিকার প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়া সরকার ও বিশেষ করে সংসদের ভূমিকার প্রশংসা করে বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের দীর্ঘ দিনের বন্ধু। তিনি রোহিঙ্গা ইস্যুতে ইন্দোনেশিয়ার কাছে আরও বেশি…

Read More