১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক):জাপানের একটি মানসিক হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সম্ভাব্য সন্দেহভাজন ব্যক্তির অবস্থা আশংকাজনক। এতে ২৪ জনের মৃত্যুর একদিন পর শনিবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, ওসাকার ওই ক্লিনিকের ৬১ বছর বয়সী সাবেক এ রোগিকে চিকিৎসা দেয়া হচ্ছে।শুক্রবার সকালে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং তা দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এতে অপ্রশস্ত ওই বাণিজ্যিক ভবনের চতুর্থ তলা পুড়ে যায়। সেখানে ক্লিনিকটির অবস্থান ছিল। এই প্রতিষ্ঠানে জেনারেল হাসপাতাল সেবাও দেয়া হতো।এনএইচকে ও আসাহি শিম্বুন জানায়, পুলিশ এ অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে…
Read MoreYear: 2021
হোটেল ও গাড়ি না পেয়ে পর্যটকদের হাহাকার
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):বিজয় দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে টানা তিন দিনের ছুটি থাকায় বান্দরবানের পর্যটন স্থানগুলোতে প্রচুর জনসমাগম হয়েছে। পর্যটক বাড়ায় খালি নেই হোটেল-মোটেল-রিসোর্টের কোনো কক্ষ। শুক্রবার সকালে বান্দরবান বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে যাওয়া-আসার কোনো বাসেই টিকিট নেই। পর্যটকবহনকারী বান্দরবান জিপ-মাইক্রোবাস-চাঁদের গাড়ির সব বুকিং সকাল ৮টার মধ্যেই শেষ হয়ে গেছে। এতে বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্পট দেখতে আসা পর্যটকরা গাড়ি না পেয়ে ক্ষোভে বুকিং কাউন্টার ঘিরে রেখেছেন। বান্দরবান জিপ-মাইক্রোবাস-চাঁদের গাড়ি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাসিরুল আলম জানিয়েছেন, সমিতির অধীনে ৪ শতাধিক গাড়ি রয়েছে। সেগুলোর প্রায় সবগুলোই কয়েকদিন আগে বুকিং…
Read Moreভার্চুয়ালি স্পর্শ করা যাবে মক্কার হাজরে আসওয়াদ
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ বা কালো পাথর প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) পদ্ধতি অনুসরণ করে যেকোনো স্থান থেকে মুসলিমরা তা স্পর্শ ও দেখতে পারবে বলে জানা যায়। এ প্রক্রিয়ায় অন্যান্য স্থানের মতো পবিত্র কাবা ঘরও দেখা যাবে। গত সোমবার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস তা উদ্বোধন করেন। সৌদি আরবের এজেন্সি ফর এক্সিবিশনস অ্যান্ড মিউজিয়াম অ্যাফেয়ার্সের অংশ হিসেবে ‘ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ শুরু হয়েছে। শায়খ সুদাইস বলেন, ‘আমাদের এখানে অনেক ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা…
Read Moreরোববার থেকে দেয়া হবে বুস্টার ডোজ:স্বাস্থ্যমন্ত্রী
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এ মাসে আরো দেড় থেকে দুই কোটি টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় চার কোটি টিকা আছে। আজকেও যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নেই। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী বলেন, এখন যারা ষাটোর্ধ্ব, সম্মুখসারির (ফ্রন্টলাইনার), তাদের টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে। আশা করা হচ্ছে, এ মাসেই এই কাজ শুরু করা যাবে। সোমবার মন্ত্রিসভা শেষে এ কথা বলেন…
Read Moreভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ
১৭ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে শক্তিশালী ভারতকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।আসরে এটি স্বাগতিকদের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থেকে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচ থেকে এ পর্যন্ত ৭ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশের কিশোরিরা। অপরদিকে সমান ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে ভারত।ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন লেফট ব্যাক সমাসুন্নাহার। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই লীড ধরে রাখতে সক্ষম হয়…
Read Moreরমনা কালী মন্দিরের সংস্কারকৃত অংশের উদ্বোধন করেছেন ভারতের রাষ্ট্রপতি
১৭ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ রাজধানীর রমনা কালী মন্দিরের সংস্কারকৃত অংশের উদ্বোধন করেছেন।ফলক উন্মোচনের মাধ্যমে তিনি সংস্কারকৃত ভবনের উদ্বোধন করেন। মন্দিরে পূজাও দেন ভারতের রাষ্ট্রপতি।কোবিন্দ আমন্ত্রিত অতিথি, মন্দির কমিটির সদস্যবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ভারতের রাষ্ট্রপতি তাঁর পতœী ফাস্ট লেডি শ্রীমতি সবিতা কোবিন্দ এবং তাদের কন্যা স্বাতী কোবিন্দকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে দশটায় রমনা কালী মন্দিরে পৌঁছেন।ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান মন্দির প্রাঙ্গনে ভারতের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। মন্দিরে পৌঁছলে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী সিঙ্গা ফুঁকিয়ে তাকে স্বাগত জানানো হয়।মন্দিরের সংস্কারকৃত…
Read Moreনাম দেরিতে ঘোষণা করায় শিক্ষা কর্মকর্তাকে মেয়রের থাপ্পড়
১৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানের ঘোষণা মঞ্চ থেকে পৌর মেয়রের নাম দেরিতে ঘোষণা করায় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে। আজ দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশার নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে মঞ্চে থাকা অনুষ্ঠানের উপস্থাপক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন…
Read Moreভারতের রাষ্ট্রপতির হাতে মুজিব চিরন্তন শ্রদ্ধাস্মারক
১৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের সম্মানীয় অতিথি ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে মুজিব চিরন্তন শ্রদ্ধাস্মারক প্রদান করা হয়েছে।আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা ভারতের রাষ্ট্রপতির হাতে এই বিশেষ শ্রদ্ধাস্মারক তুলে দেন।‘বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চিরন্তন প্রতীক মহাকালের এ তর্জনী। জাতির পিতার তর্জনীর বরাভয়ে ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ’ গড়ে তুলেছিল বাঙালি; ছিনিয়ে এনেছিল স্বপ্নের স্বাধীন সোনার বাংলা। রক্ত আখরে লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের পাতায় পাতায় জড়িয়ে আছে মুক্তির…
Read Moreবঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না: ত্রাণ প্রতিমন্ত্রী
১৬ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বাহিনীর প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনীরা দেশকে মেধা শুন্য করতে চেয়েছিলো।পরে প্রতিমন্ত্রী সাভার পৌর সভায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর…
Read Moreসারা দেশে ৪০ লাখ ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ
১৫ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):এসিড ব্যাটারিচালিত সারাদেশের অবৈধ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।পরে আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে…
Read More