২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): কোভ্যাক্স সহায়তার আওতায় আজ দিবাগত রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে আরো ২৫ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।ভ্যাকসিনগুলি গ্রহণ করতে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।এর আগে কোভ্যাক্স সহায়তার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ ফাইজারের ভ্যাকসন দেশে এসেছে। আজ আরো ২৫ লাখ ডোজ দেশে আসলে এ নিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।
Read MoreYear: 2021
আগামী বছর মেগা প্রকল্পগুলো উদ্বোধন হবে: সেতুমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২২ সালে কিছু মেগা প্রকল্প উদ্বোধন হবে। বিএনপি নেতারা সেই সময় চোখে সর্ষে ফুল দেখবে।তিনি বলেন, ‘আগামী বছর যখন একে একে মেগা প্রকল্পগুলো উদ্বোধন হবে, তখন বিএনপি’র নেতারা চোখে সর্ষে ফুল দেখবে। বাংলাদেশের ভোটের রাজনীতি বড় জটিল। মানুষ এখন উন্নয়ন চায়। মানুষ এখন চরিত্রবান লোককে ক্ষমতায় দেখতে চান। তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ওবায়দুল কাদের আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনা সভায় এ কথা…
Read Moreব্যাটিং করা হলো না তামিমের
২৬ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): আজ থেকে শুরু হয়েছে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)।বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে ইপিএলে খেলছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে আজ মাঠে নামেন তিনি। কিন্তু বৃষ্টির কারনে ব্যাটিং করা হলো না তামিমের। সেই সাথে বৃষ্টির কারনে ভাইরাহাওয়ার গ্লাডিয়েটর্স ও পোখারা রাইনোসের ম্যাচটি পরিত্যক্ত হয়।ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পোখারা। প্রথম ২৫ বলে ১২ রান তুলে ৫ উইকেট হারায় পোখারা। এরপর ১০ দশমিক ১ ওভার শেষে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। এ সময় ৭ উইকেটে ৬৫ রান তুলেছিলো পোখারা। বৃষ্টি…
Read Moreপ্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৮০ লাখ টিকা দেয়া হবে :স্বাস্থ্যমন্ত্রী
২৬সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের আওতায় আগামী মঙ্গলবার একদিনে ৮০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে।আজ এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগামী মঙ্গলবার থেকে ফের গণটিকাদান কর্মসূচি শুরু হবে। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজ করোনার টিকা দেয়া হবে। আপাতত এক সপ্তাহের জন্য এই ক্যাম্পেইন চলবে। এই কার্যক্রমের বাকি দিনগুলোতে দৈনিক ৬ লাখ ডোজ টিকা প্রদান করা হবে।’সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদ, ১ হাজার ৫৪…
Read Moreওয়াশিংটন পৌঁছেছেন প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের পার্শ্ব-আলোচনায় যোগদান শেষে তাঁর সপ্তাহব্যাপী সরকারি সফর সমাপ্ত করে আজ সকালে ওয়াশিংটন পৌঁছেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে নিউ ইয়র্ক থেকে রওনা হয়ে স্থানীয় সময় সকাল ১০টা ৩ মিনিটে ওয়াশিংটন পেপৗঁছেন।’তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ওয়াশিংটন ডিসির উদ্দেশে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায়…
Read Moreসাভারে পৃথক দূর্ঘটনায় ২ জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে শাহ আলম (৪২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো বাগানবাড়ী নবী দেওয়ানের বাড়ির ছাঁদে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম পাবনা জেলার সুজানগর এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন।স্থানীয় সূত্রে জানা যায় , নিহত শাহ আলম বাগানবাড়ির আব্দুল হালিমের বাসায় রাজমিস্ত্রীর কাজ করছিল। কাজের জন্য বাঁশ প্রয়োজন হলে তিনি পাশের ভবনের নবী দেওয়ানের ছাদ থেকে নামানোর চেষ্টা করলে ছাঁদের উপর থাকা ৩৬ হাজার মেগাওয়াটে ভোল্টেজের তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা পিএমকে হাসপাতালে…
Read Moreসুবিধাবঞ্চিত দুটি পরিবারের পাশে জাবির শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় সুবিধাবঞ্চিত দুটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ব্যতিক্রমী এ কর্মসূচি পালন করা হয়। এসময় সাভারের পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার শারীরিক প্রতিবন্ধী মো. সেলিম মিয়াকে সবজি বিক্রির জন্য একটি ভ্যান ও সবজি এবং গকুলনগর এলাকার কর্মহীন বৃদ্ধা হামিদা বানুকে মুরগি ও মুরগি পালনে প্রয়োজনীয় সামগ্রী উপহার দেওয়া হয়। এছাড়া তাদের পরিবারের সব খরচ বহন করার দায়িত্ব নেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন…
Read Moreঅবৈধ স্থাপনা অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): এলাকাবাসি ও জনগণের চলাচলের একমাত্র সরকারি রেকর্ডকৃত ২০ ফুট প্রসস্ত রাস্তা দখলকারীর হাত থেকে মুক্তকরণ ও অবৈধ স্থাপণা অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন করেন আশুলিয়ার বাইপাইলস্থ এলাকাবাসী। এলাকাবাসির পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: ফিরোজ কবির আকাশ। লিখিত বক্তব্যে তিনি জানান, বাইপাইল এলাকার তিনি সহ ইঞ্জিনিয়ার মো: রুহুল আমিন, মিসেস সালমা নাসরিন, ডা. রেহানা নাসরিন, মিসেস রুবানা নাসরিন, আর্কিটেক মো: নাফিজুর রহমান, প্রফেসর মেরিনা নাসরিন ও আছিয়া নাসরিন আশুলিয়ার বাইপাইলস্থ বুড়ির বাজার…
Read Moreসাভারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ২০২৬ সালের জুন মাসে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এতে ব্যয় হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা,ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে (DAEEP) নির্মাণ প্রকল্পের স্ট্যাটিক লোড টেস্টের পাইলট পাইল বোরিং উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।২৫ সেপ্টেম্বর তুরাগ থানার ধউর এলাকায় সবুজ নিশান উড়িয়ে পাইল বোরিং এর শুরু করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে এ প্রকল্পের জন্য লোন চুক্তি সম্পন্ন হবে। আমাদের আর্থিক কোন সমস্যা নেই।তিনি আরও বলেন, আগামী বছর আমরা চট্টগ্রামে নির্মীয়মাণ কর্ণফুলী টানেলের ৭০ শতাংশ…
Read Moreসঠিক নেতৃত্বের কারণে করোনা মহামারীতে রূপ নেয়নি: খালিদ মাহমুদ
২০ সেপ্টেম্বর ২০২১(বিবিনিউজ) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বাংলাদেশে করোনা মহামারীতে রূপ নিতে পারেনি।প্রতিমন্ত্রী আজ সোমবার দিনাজপুরের বেচাগঞ্জে সনকাই উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনের পর সুধী সমাবেশে একথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু মানুষ আছে, যারা সূর্য অস্ত যাওয়ার আগেই বলে দেয় আজকে সূর্য উঠে নাই। ২০২০ সালের মার্চে দেশে যখন করোনা আসল, তখন বলা হলো বাংলাদেশে দুই কোটি মানুষ করোনায় মারা যাবে। এর মানে দুই কোটি মানুষ মারা যেতে পারলে মনে হয় সবাই খুশি।তিনি বলেন, যারা বিরোধী রাজনীতি করে,…
Read More