১ অক্টোবর ২০২১ (বিবিনিউজ ডেস্ক ):আফ্রিকার দেশগুলোর অর্ধেকে করোনাভাইরাস মোকাবেলায় জনসংখ্যার মাত্র দুই শতাংশ বা তারও কম মানুষকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।এ মহাদেশের ৫৪টি দেশের অর্ধেক ৩০ সেপ্টেম্বর বৈশ্বিক লক্ষ্য অর্জনে তাদের দেশের কমপক্ষে ১০ শতাংশ মানুষকে টিকা প্রদান করে। বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী এ সংস্থার বিশ্ব স্বাস্থ্য পরিষদ মে মাসে এ লক্ষ্যমাত্রা বেঁধে দেয়।আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা সমন্বয়কারীর দায়িত্ব পালন কারি রিচার্ড মিহিগো বলেন, ‘সর্বশেষ উপাত্তে নূন্যতম অর্জন পরিলক্ষিত হলেও এ মহাদেশের দেশগুলো চলতি বছরের শেষ…
Read MoreYear: 2021
শ্রীলংকাকে হারিয়ে সাফ ফুটবলে শুভ সূচনা বাংলাদেশের
১ অক্টোবর ২০২১ (বিবিনিউজ): শ্রীলংকাকে হারিয়ে সাফ ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ মালদ্বীপের রাজধানি মালির ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলংকাকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া তপু বর্মন।বাংলাদেশী সমর্থকের উপস্থিতিতে মালির স্টেডিয়ামটিই যেন এখ খন্ড বাংলাদেশে পরিণত হয়েছিল আজ। লাল সবুজের সমর্থনে এ সময় বিপুল সংখ্যক বাংলাদেশী স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে মালদ্বীপের স্টেডিয়াম। দর্শকদের ওই সমর্থন ব্যর্থ হতে দেয়নি জামাল ভুঁইয়ার দল। জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।ম্যাচের ৯ম মিনিটেই গোলের সুযোগ…
Read Moreসাভারে খালের পানিতে পড়ে গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):সাভারে খালের পানিতে পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের পঞ্চবটী খালে এ ঘটনা ঘটে। নিহত গার্মেন্টস শ্রমিকের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার প্রামনিকোন্ডা বাজার এলাকায়। তিনি সাভারের খাগান এলাকায় কাজল গার্মেন্টসে অপারেটর পদে কর্মরত ছিলেন। আশুলিয়া নৌ-পুলিশ জানায়, সকালে ওই ব্যক্তি পঞ্চবটী এলাকায় খালে নামেন মাছ ধরার জন্য। এসময় সে খালের পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা আশুলিয়া নৌ পুলিশ ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে খালে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার…
Read Moreজেএসসি জেডিসি পরীক্ষার সুযোগ নেই:শিক্ষামন্ত্রী
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তবে এসব শ্রেণিতে সমাপনী পরীক্ষা হতে পারে। একইভাবে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক সমাপনী (পিইসি) পরীক্ষাও হয়তো নেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে। পিইসি পরীক্ষার বিষয়ে হয়তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও পাবলিক পরীক্ষার মতো নেওয়ার সুযোগ থাকবে না। যারা এবারের…
Read Moreধামাকার লেনদেনের ৭৫০ কোটি টাকা উধাও,গ্রেফতার ৩
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বিভিন্ন পণ্যে ছাড়ের ছড়াছড়ি দিয়ে আসা ‘ধামাকা শপিং ডট কম’র নেই অনুমোদন ও লাইসেন্স। নেই ব্যবসায়িক অ্যাকাউন্টও। ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করা হয়েছে। গ্রাহকদের সঙ্গে এ পর্যন্ত প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। অথচ বর্তমানে অ্যাকাউন্টে এক লাখ টাকারও কম রয়েছে। প্রতিষ্ঠানটির কাছে বর্তমানে সেলারদের বকেয়া রয়েছে প্রায় ২০০ কোটি টাকা, ক্রেতাদের বকেয়া ১৫০ কোটি টাকা এবং ক্রেতাদের রিফান্ড চেক বকেয়া ৩৫-৪০ কোটি টাকা। বুধবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ধামাকা শপিংয়ের চিফ অপারেশন অফিসার (সিওও) সিরাজুল ইসলাম রানাসহ (৩৪)…
Read Moreশেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান সেতুমন্ত্রীর
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ):বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সততা ও আদর্শ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেধাবীদের রাজনীতিতে আসা দরকার, তা না হলে রাজনীতি মেধা শূন্য হয়ে পড়বে। শেখ হাসিনার সততা এবং দেশ প্রেমের কারণে আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।সেতু মন্ত্রী আজ সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন।শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের ম্যাজিক হচ্ছে তাঁর সততা…
Read Moreপ্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন প্রদান
২৯ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মঙ্গলবার সারাদেশে সাড়ে ৬৭ লক্ষাধিক ভ্যাকসিন দেয়া হয়েছে। ওইদিন ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ টিকা দেয়া হয়েছে।এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। ওইদিন ৭৫ লাখ টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ছিল।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ সব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ৩৯ হাজার ৭৭১ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে…
Read More১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু
২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকার। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সূচি প্রকাশ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, কোডিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টা। পরীক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগেই প্রবেশপত্র সংগ্রহ করবে। এসএসসির সময়সূচিতে জানানো হয়,…
Read Moreধামরাইয়ে সরকারি গাছ কাটায় এনজিও’র বিরুদ্ধে মামলা
২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে সরকারি রাস্তা থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে বেসরকারি সংস্থা সজাগের পরিচালকসহ চারজনের নামে থানায় মামলা করা হয়েছে। রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ধামরাই উপজেলা বন কর্মকর্তা মো. মোতালিব আল মোমিন বাদী হয়ে মামলা করেন। অভিযুক্তরা হলেন, বেসরকারি সংস্থা (সজাগ) -এর পরিচালক আব্দুল মতিন (৬২), ম্যানেজার মো. মাসুদুর রহমান মাসুদ (৫০), গাছের ক্রেতা মো. হানীফ আলী বেপারী (৩০) ও সধু বেপারী (৬০)। অভিযোগ সূত্রে জানা যায়, বন বিভাগের কোনো অনুমতি ছাড়াই সজাগ (এনজিও) ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের চাপিল এলাকা থেকে নওগাঁও পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার দুই পাশের…
Read Moreসাভারে টাইলস মিস্ত্রিকে হত্যার অভিযোগ
২৭ সেপ্টেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারে মুখে বিষ ঢেলে জোর পূর্বক এক টাইলস মিস্ত্রিকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ পাঁচ যুবকের বিরুদ্ধে। রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । নিহত টাইলস মিস্ত্রির নাম ওয়ালিদ (৩৫) তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে। পুলিশ বলছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে স্ত্রী নিশুকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন ওয়ালিদ মিয়া। পরে গত ১৮ সেপ্টেম্বর ওয়ালিদ মিয়াকে কৌশলে একটি গোলাপ বাগানে নিয়ে স্ত্রী নিশুসহ পাঁচ যুবক জোর পূর্বক তাকে ধরে মারধর করে তার মুখে বিষ ঢেলে…
Read More